সমর্পন
২১ শে মে, ২০০৮ বিকাল ৩:২৭
তোমাকে দিলাম সাতটি অমরাবতী
তোমাকে রাঙাতে যেখানে জ্বলে হাজার তারার বাতি৷
সাতটি অমরাবতী৷
তোমাকে দিলাম শেষ বিকেলের আলো
যে আলোয় আমরা দু'জন প্রথম বেসেছি ভালো
শেষ বিকেলের আলো৷
তোমাকে দিলাম সাত সাগর তেরো নদী
স্বর্ণ শিখরে বয়ে যাওয়া ঝর্ণা নিরবধি
সাত সাগর তেরো নদী৷
তোমাকে দিলাম লক্ষ রক্ত গোলাপ
বলা না বলা যত অর্থহীন প্রলাপ
লক্ষ রক্ত গোলাপ৷
তোমাকে দিলাম কৃষ্ণচূড়ার লাল আগুন
প্রজাপতির ডানায় ভেসে আসা সাতটি রঙিন ফাগুন
কৃষ্ণচূড়ার লাল আগুন৷
তোমাকে দিলাম সাতটি তারার তিমীর
এলোচুলে বয়ে যাওয়া প্রথম ভোরের সমীর
সাতটি তারার তিমীর৷
তোমাকে দিলাম আকাশের যত নীল
উদাসীন বাতাসে ভেসে যাওয়া স্বপ্ন বর্নীল
আকাশের যত নীল৷
তোমাকে দিলাম হতাশার নীল বেদনা
কষ্টের আগুনে পোড়া আমাদের চেতনা
হতাশার নীল বেদনা৷
তোমাকে দিলাম প্রথম যৌবনের গান
প্রথম প্রেমের প্রথম রং, প্রথম অভিমান
প্রথম যৌবনের গান৷
তোমাকে দিলাম প্রথম কদম ফুল
বাদল দিনের ভরা বর্ষায় উদাসী মনের ভুল
প্রথম কদম ফুল৷
তোমাকে দিলাম ঈস্রাফিলের শিঙ্গা
তোমাকে রাঙাতে আজ, সাজলো সপ্তডিঙ্গা
দিলাম ঈস্রাফিলের শিঙ্গা৷
তোমাকে দিলাম শেষ সন্ধ্যার মেঘমালা
হাসান হোসেনের রক্তে যেখানে আগুন হয়েছে জ্বালা
শেষ সন্ধ্যার মেঘমালা৷
তোমাকে দিলাম একটি প্রেমের চিঠি
কাঁপা কাঁপা হাতে লিখে যাওয়া শেষ বিরহের দিঠি
একটি প্রেমের চিঠি৷
তোমাকে দিলাম প্রিয় যত কবিতা
তোমার চোখেতে হারিয়ে যাওয়া অবাক মুগ্ধতা
প্রিয় যত কবিতা৷
তোমাকে দিলাম নকশী কাঁথার মাঠ
কোন শৈশবে হারিয়ে যাওয়া সুজন বাদিয়ার ঘাট
নকশী কাঁথার মাঠ৷
তোমাকে দিলাম প্রথম লাল টিপ
প্রথম দিনের প্রথম আলোয় প্রথম দৃষ্টিপ্রদীপ
প্রথম লাল টিপ৷
তোমাকে দিলাম রামধনুর সাত রং
বৈশাখী রোদে হারিয়ে যাওয়া উড়নচন্ডী মন
রামধনুর সাত রং৷
তোমাকে দিলাম আমার সবটুকু ভালোবাসা
সবটুকু চাওয়া, সবটুকু পাওয়া, সবটুকু আশা-
দিলাম সবটুকু ভালোবাসা৷
--------
© রোডায়া
সিরিজঃ
হয়তো এখনো
মন আমার
কামনা
প্রথম সবকিছু
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: নিজেকে দিলে নিবে কিনা কে জানে! রিস্কে না যাওয়াই বোধহয় ভালো! ![]()
![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অসাধারণ এবং অসাধারণ ।
এইটা যেই কোনদিন "ভাললাগা প্রিয় কবিতারা" সিরিজে তুলে দেবার অনুমতি চাইলাম, জনাব !
লেখক বলেছেন: অবশ্যই, আমার আপত্তি নাই৷ ধন্যবাদ৷
বৃত্তবন্দী বলেছেন:
সৌন্দর্য হইসে।
লেখক বলেছেন: হ৷
কালপুরুষ বলেছেন:
চমৎকার সমর্পণ। ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা৷
জ্বিনের বাদশা বলেছেন:
ভাল্লাগছে ... +++++
লেখক বলেছেন: থ্যাংস ভুতের রাজা!
লেখক বলেছেন: হ বুঝছি ![]()
লেখক বলেছেন: মনডা ভালা রাশেদ মিয়া?
লেখক বলেছেন: ভালা ভালা, লৌড়ের উরপে থাকলে স্বাস্থ্য ভালা থাকিবে!
বাড়ি কি পাবনা/সিরাজগন্জের দিকে নি? (লৌড় থাইকা কইলাম)
লেখক বলেছেন: ধন্যবাদ শেখ জলিল!
লেখক বলেছেন: ধন্যবাদ৷
রাশেদ বলেছেন:
হা হা! নাহ! ঐটা এম্নে কই। বাড়ি আমার কুমিল্লা।
লেখক বলেছেন: হুম৷ একবার গেছিলাম কুমিল্লায়৷
লেখক বলেছেন: সাথে অহংকারীও, কিছুই নিতে চায় না!
যাকগে, আমার দেয়ার কথা আমি দিয়ে যাই, সে না নিলে কি আর করা ![]()
নিলা বলেছেন:
রাশেদ বলেছেন: হা হা! নাহ! ঐটা এম্নে কই। বাড়ি আমার কুমিল্লা। কয় কি!! কুমিল্লার কোথায় বাড়ি? আওয়াজ দেও ড়াশু
রন্টি চৌধুরী বলেছেন:
সব কু এ মিইল্লা...বানাইছে কুমিল্লা...হিহি..(রাশু ছাড়া কুমিল্লার অন্য সবাই কানে তুলা দেন প্লিজ)
লেখক বলেছেন: ধন্যবাদ৷
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ৷
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
চমৎকার লেগেছে......আগেই পড়েছি, তবে তখন কমেন্ট করা হয় নি।
লেখক বলেছেন: ধন্যবাদ৷ আপনাকে নিশি ডাকবো না বাদল ডাকবো?
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
কেউ কেউ ডাকে নিশীথ রাত....কেউ ডাকে বাদলধারা........যেটা খুশি বলতে পারেন, তবে বাদলধারাটাই মনে হয় পার্ফেক্ট!
েজবীন বলেছেন:
ভালো লেগেছে...
লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন৷
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম।কয়েকবার পড়ে ফেললাম।
খুব সুন্দর ভাবনা - উপযুক্ত প্রকাশ।
উপমা আর উদাহরন গুলো মিলে মিশে একেবারে অন্তরের সবটুকু ঢেলে দিয়েছে।
সম্পূর্ণ সমর্পণ
এইবার তো তার মুখপানে চাইতেই হবে... আলবৎ ।
লেখক বলেছেন: হুম৷
লেখক বলেছেন: কেডায় কইছে লেখে না? ব্লগে দিচ্ছে না তার কারন ব্লগের প্রতি আগ্রহটা এখন একটু কমে গেছে৷
লেখক বলেছেন: হুম৷ আচ্ছা দিমুনি, রাতে বাসায় ফিইরা৷
মন খারাপ কিউ?
রাশেদ বলেছেন:
হা হা! মন থাকলে তো খারাপ হওয়া ভালো!! স্বাস্থ ভালো থাকে।



















বাকি রইল শুধু নিজেকে দেওয়া...