আমার প্রিয় পোস্ট
- পথ ভুলে ভুল পথে এসে গেছি দুজন/সারা সারা দীর্ঘ মুহূর্ত তুমি থাকো/আদরে আদর মেলাও/যেন আকন্ঠ তৃষ্ণায় সুগন্ধি শরাব... - মাহী ফ্লোরা
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ - শিরীষ
- ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি! - সায়েম মুন
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- ইউএসবি/পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ সেভেন/ ভিস্তা - জর্জিস
- আপনার ইচ্ছা মতো ছবিতে হাসি,দুঃখ এবং ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলুন! (ছবিতো মনের কথাই বলে)
- হাসান জোবায়ের
- ১৫ মিলিয়ন গান এবং ১১০০০+ রেডিও স্টেশন শুনুন কোন রকম লোডিং টাইম ছাড়াই!!
- হাসান জোবায়ের
- মুক্তগদ্য: পুরুষপাখি - নির্ঝর নৈঃশব্দ্য
- *_* ফিরে এলো দেড়ফুটি কোকড়া চুলওয়ালী আর তার যন্তন্না *_* - অনন্ত দিগন্ত
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- বাস্তবে পা রাখতে যাচ্ছে অপরবাস্তব ৫ - অন্যমনস্ক শরৎ
- একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন
(আপডেট হয়েছে, হচ্ছে, হবে) - কি নাম দিব
- windows 7 ultimate ব্যবহার করতে চান? ও হ্যাঁ পুরোপুরি ফ্রি-তে?? - মতিউর রহমান সাগর
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- এ্যানথ্রাক্সঃ সতর্ক হওয়ার এখনি সময় - জর্জিস
- আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম - রাজসোহান
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- শিখে নেই জীবন রক্ষাকারী কিছু পদ্ধতি [১] - দুখী মানব
- আমার জীবনের নানান লক্ষ্য - The Bull's EyeS - ঊশৃংখল ঝড়কন্যা
- মাঝে মাঝে ঈশ্বর হতে মন চায়, কিন্তু দিনশেষে আমিও মানুষ! - উদাসী স্বপ্ন
- আহমদ ছফা: যার কলমে ছিলো অকমনীয় বিধ্বংসী আগুন - সৈয়দ মবনু
ব্লগারদের নামে গীবত গাইলাম
আর সেই সাথে শায়মা আপিকে জন্মদিনের শুভেচ্ছা 
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৯
ব্লগে তো একটা বছর পার হয়ে গেল। ব্লগারদের স্মরণ করি আর গীবত গাই। যারা ব্লগটাকে অস্থির করে তুলেছিল এবং তুলছে।
অবশ্য এদের ছাড়া ব্লগটাও বেমানান।হাজার হোক ভালমন্দ মিলিয়েই তো মানুষ। আর এই মানুষদের নিয়েই তো ব্লগ।
তবে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ব্লগ ছাড়া আমরা সবাই অচল। মুখে যতই বলিনা কেন। ব্লগকে ব্যক্তিগত জীবনের সাথে মিলানো ঠিক্না।
তারপরও দেখা যায় মিলে যায়। দৈনিক চব্বিশ ঘন্টার বিশাল একটা সময় ব্লগ কামড়ে পড়ে থাকি। তার একটা প্রতিক্রিয়া তো ব্যক্তিগত লাইফে স্বাভাবিক ভাবে পড়ার কথা।
সবার ক্ষেত্রে এই কথাটা হয়ত প্রযোজ্য না। বাসায় অনেকের গুতাগাতা খেয়েও ব্লগায় যাই। এই এক বছরে সামু ব্লগের দু একজনের সাথে দেখা হয়েছে। বাকীরা ধরা ছোঁয়ার বাইরে। মনে হয় আন্ডার ওয়ার্ল্ডের লোক।
এই লোকগুলোর সাথে দৈনিক কথাবার্তার মাধ্যমে যেন অনেক ঘনিষ্ট আত্মীয় হয়ে গেছি। তাদের দুঃখে দুঃখিত হই আবার তাদের খুশীতে আনন্দিত হই আর অদ্ভুত ভাললাগা কাজ করে। এখানে সবার সাথে একটা মিথস্ক্রিয়ায় দিনগুলো ভালই কেটে যাচ্ছে।
সামুতে না আসলে হয়ত সখের বশেও কখনো লেখা হতো না।
অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম। এবার আসল কথায় আসি। আসল কথা হলো গীবত গাইতে চেয়েছিলাম উল্টা প্রশংসা করা শুরু করলাম। গীবত কারে দিয়া শুরু করি----
আচ্ছা আমাদের প্রিয় ব্লগার জাতিস্মর শায়মা আপিকে দিয়েই শুরু করি। তিনি নাকি জাতিস্মর। নিজেই স্বীকার করেছেন। আগের জনমে তিনি নাকি পরী ছিলেন। কোন এক অলৌকিক কারণে ধূপ করে পড়ে গেছেন এই পৃথিবীতে। পরে যাওয়ার পর মন্ত্র পাঠ ভুলে গেছেন। যার দরুণ আর ঐ জগতে ফিরে যাওয়া হয়নি। ঐ জগতে আমাদের নিয়ে বেশ হাসিখুশীতে ছিলেন। নিয়মিত পরীয় খাওয়া-দাওয়া করাতেন। আবার ঈদ-উৎসবে জামা কাপড় উপহারও দিতেন। এই জগতে এসে সেগুলো আর করেন না। গল্প কবিতার দিকে ঝুঁকে পড়েছেন বেশ। সুন্দর সুন্দর গল্প লিখতেছেন। মোট কথা সাহিত্যের দিকে টার্ন করেছেন। তিনি রবীন্দ্রপ্রেমী মানুষ। তিনি সুন্দর কবিতা আবৃত্তি ও জানেন। এছাড়াও নতুন নতুন পোষ্টের ব্যাপারে তার মাথায় আইডিয়ার অভাব নাই।
ইশ আমার যদি এরকম আইডিয়া থাকতো।![]()
এরপর আসি হাসান মাহবুব ভাইয়ের কাছে। তাকে পরাবাস্তব গল্প রাইটার বলা চলে। তার গল্পগুলো যথেষ্ট থিম্যাটিক আর পড়ার সময় মনে হবে কোন জগতে প্রবেশ করলাম। কেমনে বাহির হবো। শেষে বাহির হতে হয় অনেক কষ্টে। তিনি সুন্দর কবিতা লিখতেও জানেন। গানের লিরিকও লিখেছেন বেশ কিছু। যা আবার গাতকগন গেয়েছে আবার সিডিও বাহির হয়েছে। ব্লগে তার মত সময় কেউ দেয় কিনা সন্দেহ। মনে হয় ছারপোকার ন্যায় কামড়ে আছেন, সহজে ছারবেন্না।
তার কথা লিখে শ্যাষ হবে না তাই আপাতত শ্যাষ করলাম।
রাজসোহান: সবাই তারে রাজহাঁস নামেই চিনে।
প্রথমে যখন ব্লগে আসে দেখি খালি পুত্তম পিলাচ বইলা বিভিন্ন পোষ্টে কমেন্ট দিয়া বেড়ায়। ভাবলাম এই আবার কোন হাঁস পারলে গোস্ত খাইতাম।
কিন্তু হাঁসের গোস্ত খাইনা বলে সে বাইচ্চা গেছে।
পরে দেখি হেয় আবার সুন্দর সুন্দর পোষ্ট দ্যায়। কবিতা ল্যাখে আবার গল্পও ল্যাখে। আর সারাদিন সামুটারে সাগর বানায় হের মধ্যে সাঁতার কাটে।
ফিইশন ফাইভঃ ইনি তো একেবারে সামুর জীবন্ত এনসাইক্লোপিডিয়া। তার পোষ্টগুলা বেশ তথ্য ও রেফারেন্স সমৃদ্ধ হয়ে থাকে। তিনি ব্যঙ্গ লেখাতেও যথেষ্ট পারদর্শী। বেশ কিছুদিন থেকে তাকে সামুতে দেখা যাচ্ছে না।তার পোষ্ট যথেষ্ট মিস করছি। ফিরে আসার আহবান রইল।
ইমন জুবায়েরঃ এই ভাই তো আর একজন এনসাইক্লোপিডিয়া। তার রূপকথা, উপকথা জাতীয় পোষ্ট গুলা সামুর একেকটা রত্ন। গল্প লেখাতেও তিনি যথেষ্ট পারদর্শী। তিনি প্রচুর গানও লিখেছেন।
ভাঙ্গনঃ তিনি বেশ করে ভাঙ্গেন। যেন ঝনাত ঝনাত শব্দ করেই ভাঙ্গেন।
তার মানে তার গল্প ও কবিতা গুলোতে যথেষ্ট ভাললাগা রয়ে যায়। যেমন প্রিয় একটা জিনিস ভেঙ্গে গেলে মন খুঁতখুঁত করে। তেমন তার গল্প ও কবিতা পড়লে মনে একটা ভাল লাগানিয়া রেশ রয়ে যায়। তিনি সুন্দর হাস্য রসাত্মক গল্পও লিখেন।
আমি উঠে এসেছি সৎকারবিহীনঃ কেন যে সৎকারবিহীন উঠে আসছে আমি জানিনা। সেই কিছু কইতে পারলে পারবে।
সময়কে বিভিন্ন ধাঁচে ফেলে এরপর এইটারে নিয়া গল্প কবিতা ল্যাখেন। যথেষ্ট ধার আছে তার ল্যাখা গল্প কবিতায়। ইদানীং সে আবার ক্যাচাল শুরু করছে। তার পোপাইলের পাখি কাউয়া না দোয়েল এইটা সবাইরে মাইন্না নিতে কয়।![]()
আইরিন সুলতানাঃ ইনি অনেক ভাল ভাল কবিতা লিখেছেন। এখনো লেখেন। তবে ইদানীং কবিতা বা অন্য পোষ্টের চাইতে জ্ঞান, তথ্য সমৃদ্ধ বিশালকার পোষ্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্লগে তাকে কম দেখা যাচ্ছে।
সুলতানা শিরিন সাজিঃ তার যেন কবিতার মাঝেই বসবাস। কবিতা অন্তঃপ্রাণ ব্লগার। তার কবিতা পাঠে যেন বেশ সুখ-প্রশান্তি অনুভূত হয়। প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাওয়া হয়।
অমিত চক্রবর্তীঃ দুর্দান্ত সব গদ্য কবিতা লেখেন। তার অনেক কবিতায় বেশ কিছু ইংরেজী শব্দ আসে। শব্দের মানে না জানায় মাঝে মাঝে কবিতা পড়তে বিপদে পড়ি। কবিতাতে তিনি অনেক দূর এগোবেন এটা নিশ্চিত।
শিরীষঃ শিরীষ নিকটার মতই শিরীষের সব কবিতা চমৎকার। শিরীষ মানেই যেন কবিতায় নতুন প্রাণ। তার চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ কবিতাটার লাইনটা যেন মনে গেঁথে গেছে।
নস্টালজিকঃ নস্টালজিক নামের এই ব্লগার অনেক সুন্দর সুন্দর গানের লিরিক ল্যাখেন। দলছুট ব্যান্ডের পরী শিরোনামের গানটি তার লেখা। দলছুট ব্যান্ডের আরও অনেক গান লিখেছেন তিনি।
নৈশচারীঃ যার ল্যাখাগুলা মাথার উর্পে দিয়া যাইতে ধরে।
টেনে টামাতে হয়। সুন্দর গল্প লেখেন। তিনি মুক্তগদ্য লেখায় যথেষ্ট পারঙ্গম।
মতিউর রহমান সাগরঃ যার কবিতা মানে কোন এক স্বর্গীয় জগতে প্রবেশ এবং বিচরণ করা।
ফাহাদ চৌধুরীঃ তার কবিতায় যথেষ্ট প্রাণ খুঁজে পাওয়া যায়। উদ্যম, দূরন্ত আর গতিময় কবিতা যাকে বলে, তার কাছ থেকেই পাওয়া যায়। তিনি মাঝে মাঝে গান থেকেও চমৎকার কবিতা লিখে ফেলেন।
চিটি (হামিদা আখতার): অসাধারণ সব কবিতা লিখেন। বিশেষ করে গদ্য কবিতায় তার আগ্রহ বেশী দেখা যায়।
রেজোওয়ানাঃ তিনি সংখ্যাতত্ত্ব দেখে বয়স বের করে দিতে পারেন।
আবার দেশের বেশ নামকরা স্থাপনা/ জায়গাগুলোর ইতিহাস সহ ছবিপোষ্ট দ্যান। তবে বেশ কিছুদিন থেকে দেখছি তার মূল্যবান পোষ্ট গুলো লুকিয়ে রেখেছেন। যেগুলো তিনি একা একাই দেখেন। আমাদেরকে দ্যাখান্না কেন? জবাব চাই।
আর নতুন পোষ্টও চাই।
আব্দুল্লাহ আল মনসুরঃ তিনি আমাদের জ্যাডা।
খুব ভালা লোক। আড্ডাতে তার না নাই। দুর্জনেরা বলে পোষ্ট না পইড়া পিলাচ দেওনের অভ্যাস আছে তার।
আগে হারাদিন খালি পোষ্টাইতো । অহন পোষ্টানো কমায় দিছে। জ্যাডা সুন্দর কবিতা ল্যাখে।
পাপতাড়ুয়াঃ অসাধারণ সব পাপগল্প ল্যাখেন। গল্প দিয়া মনে হয় পাপ তাড়ান।
কবিতাতেও কম যান না।
অন্ধ আগন্তুকঃ এই আগন্তুক যে কোথা থেকে আসছে!
তার গদ্যগুলো বেশ ভাবনার খোরাক জোগায়।
আকাশ অম্বরঃ আকাশ অম্বরের গদ্য আর শব্দখেলা অসাধারণ ও মুগ্ধকর।
পাহাড়ের কাঁন্নাঃ নামটা বিয়ার জন্য কাঁন্না হইলে পার্ফেক্ট হইতো।
কারণ অনেক কোবতেতে তাকে বউয়ের জন্য কাঁদতে দেখা গেছে।
তার প্যারোডি কোবতে গুলা দুর্দান্ত হয়। হুটহাট সুন্দর কবিতাও লিখে ফ্যালেন।
মেঘ বলেছে যাবো যাবোঃ মাঝে মাঝে চমৎকার গল্প লিখেন। আবার রহস্যময় জগতে ভ্রমণ করান। আবার মাথার রক্ত পায়ে নামার মত গানের লিষ্টো দ্যান। ![]()
জুনঃ তার নাকি বার মাসই জুন। তিনি ভ্রমণ ভালবাসেন। তার কিছু সুন্দর বর্ননা সমৃদ্ধ পোষ্টের জন্য আমরা অনেকেই ফ্রি বৈদেশ ভ্রমণ করতে পেরেছি।
শূণ্য উপত্যকাঃ উপত্যাকা তো শূন্যই হয়। তবুও কেন যে এই নিক নিছে।
তিনি সুন্দর গল্প ল্যাখেন। বুক রিভিউও চমৎকার দ্যান।
হানিফ রাশেদীন: সুন্দর সব কবিতা ও গল্প লিখেন।
সুরঞ্জনাঃ তিনি খাই দাই পোষ্ট সহ অনেক সুন্দর সুন্দর পোষ্ট দ্যান। তার মা মেয়ের সম্পর্ক ক্যামন হওয়া উচিত নামের সুন্দর শিক্ষনীয় পোষ্ট আছে। তার শৈশবকালীন স্মৃতিচারণ থেকে আমরা পুরনো আমলের অনেক কিছুই জানতে পারি।
১২৩৪ : সারাদিন নামতা পরে আর ব্লগে ঘুরে বেড়ায়।
সে তার ল্যাখায় প্রকৃতি নিয়া সুন্দর অনুভূতি প্রকাশ করতে পারে।
সমুদ্রকন্যা ও প্রতীক্ষাঃ এই দুইজন গভীরতার মেয়ে। তাদের থিঙ্কিং বেশ গভীর এজন্য শায়মা আপি এই নাম দিছে। আমিও দিলাম এই নাম। প্রথম জন বিয়ে করছে কয়েকদিন আগে। এই জন্য নতুন সংসার নিয়া ব্যস্ত। ব্লগে সময় দিতে পারছে না মানে কম সময় দিতেছে। দ্বিতীয় জন কেন জানি ব্লগকে বিষন্ন বিদায় জানিয়েছে। সে মনে হয় আর ফিরে আসবেনা। ফিরে আসার আহবান জানানো হলো।
এই পোষ্ট এ লিংক দেয়ার সময় দেখি তার একটা পোষ্ট ফিরায় নিয়া আসছে। ![]()
যাদেরকে মোটামুটি ব্লগ সূত্রে চিনি তাদের গীবত গাইলাম। আরও গীবত গাইতে চাইছিলাম কিন্তু নাম মনে আসছেনা। নাম মনে আসলে কমেন্টের মাধ্যমে গীবত গাবো। আরও যাদের সঙ্গে পরিচয় হবে ভবিষ্যতে তাদের সম্পর্কেও গীবত গাওয়ার ইচ্ছে পোষন করে শেষ করছি।
পোষ্টের আইডিয়া শায়মা আপির কাছ থেকে ধার করা। তাই তার নামেই এই পোষ্ট উৎসর্গ করা হলো। আর আজকে তার জন্মদিন। তাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তাকে। শুভ জন্মদিন শায়মা আপি। আজকের দিন এবং আগামী যে দিন গুলি আসবে সেই দিন গুলিতেও হাসি আর আনন্দে থেকো।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভুল হইলে মাপ কইরা দিয়েন:#( ;
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: চার মাস দুই সপ্তাহ পরের পোষ্ট এত আগে দেয়া ঠিক হয় নাই
হাসান মাহবুব বলেছেন:
খাপে খাপ
লেখক বলেছেন: মিলছে তো ![]()
লেখক বলেছেন: কিসের অভিনন্দন (চিন্তার ইমো)
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হাসিখুশী লইজ্জা সব এক সাথে ![]()
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
মিরাজ is বলেছেন:
হমম......আপনার সাথে দেখি মিল গেল.........বেশির ভাগই প্রিয় ব্লগার । শুভ জন্মদিন শায়মা আপুকে ।
লেখক বলেছেন: আমার আবার পিরিয় কই। গীবত গাইলাম--হেরা আবার পিরিয় হৈব কেমতে
রুদ্রপ্রতাপ বলেছেন:
কেঠা আপনে? আমার ১ বছর পূর্তির পোস্ট মাইরা দিছেন মিয়া! আমার আগের নিক ব্যান খাওয়ায় মনের দুস্কে পোস্ট দিতে পারতেছিনা, এইটারেও যদি ব্যান মারে! যা কৈছেন, কাপড় খুইলা সহমত, মানে জাঁহাপনা তুস্যি গেরেট হো টাইপ।
লেখক বলেছেন: আপনের পোষ্ট কৈ মারলাম। আমিতো হে গো নিয়া গীবত গাইছি
শূণ্য উপত্যকা বলেছেন:
উপত্যকায় পানি ঢুকে পরেছে। ভয়ানক সমস্যায় আছি। এখন কানে কানে বলেন কোন নিকে আমার বাড়িঘরে ঢুকেন
লেখক বলেছেন: আপনার বাড়ি ঘরে বাতাস হইয়া ঢুকি।
তয় আর কদ্দিন শূন্য থাকবেন
লেখক বলেছেন: যাক মিইল্লা গেল কাঠের বাক্স এর সাথে
রুদ্রপ্রতাপ বলেছেন:
আমার আইজকা এমন একটা পোস্ট দেওনের কথা আসিলোমাগার বুঝলাম না...আপনের তো ১ বছর এখনো হয়নাই...ক্যামনে কি?
লেখক বলেছেন:
দিয়া দ্যান। নু পুব
আর এক বছরের কথা পরথম কমেন্টে বইলা দেওয়া আছে।
লেখক বলেছেন: আপনার গবেষনা ধর্মী পোষ্টগুলো খুব ভাল হচ্ছে। কিপ ইট আপ।
লেখক বলেছেন: জ্যাডার মাথা ঘুরায় ক্যালা।
শায়মা আপুকে শুভেচ্ছা জানিয়ে দেয়া হলো।
জিকসেস বলেছেন:
শুভ জন্মদিন শায়মা আপি।
লেখক বলেছেন: শুভ জন্মদিন শায়মা আপি।
শায়মা বলেছেন:
হায়হায়রে গেছি!আমার পার্টটুকু পড়ে হাসতে হাসতে আমি শেষ। এত শয়তানী ছিলো তোমার পেটে পেটে? এই জন্য বলছিলা আইডিয়া ধার নিবে না???
যাহাই হোক আমি মার্কা পোস্ট হওয়াও পড়িয়া বড়ই আনন্দিত হইলাম।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর সবাইকে যারা যারা সোহানের কথায় বিশ্বাস করে আমাকে শুভকামনা জানাইলেন।
লেখক বলেছেন: ইশ! খাওয়ানোর ভয়ে স্বীকার করছো না।
তার্পরও
হ্যাপী বাড্ডে!!
(খাবার পাওনা রইল
)
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
ভালো পোস্ট। গীবত তো দেখি ভালৈ গান। শায়মা আপি আর অপসরা আপির বাড্ডে একই দিনে।
লেখক বলেছেন: কোন অপসরা আজকে তো শায়মা আপির বাড্ডে
সায়েম মুন বলেছেন:
পোষ্ট তেমন ভালা হয় নাই। আমার নাম দ্যান্নাই। আর শায়মা আপিতো কনফিউজড। তার বাড্ডে কি না?!
তারপরও সামনে তো একটা বাড্ডে আছে।
হ্যাপী বাড্ডে শায়মা আপি
লেখক বলেছেন: আপনে অহনও ছুটু মানুষ। আপনে বড় হোন তার্পর
বাড্ডের শুভেচ্ছা পৌঁছায় দেয়া হলো
লেখক বলেছেন: শায়মা আর অপসরা একই লোক নিকি?
চিকনমিয়ারে তো সচরাচর দেখা যায় না। খানা পিনার গন্ধে আইয়া পর্ছে নিকি
আইচ্ছা হেপ্পী বাড্ডে শায়মা আপি
লেখক বলেছেন:
শুভ জন্মদিন শায়মা আপু।
লেখক বলেছেন: আপনার ছবি পোষ্ট প্রশংসা পাওয়ার যোগ্য। কিপ ইট আপ।
লেখক বলেছেন: পৌঁছায় দেয়া হলো
সাঈফ শেরিফ বলেছেন:
জন্মদিনে শুভেচ্ছা জানবেন, ম্যাডাম। উপোস আছি, আপাতত কিছু মুখে দিতে পারছিনা।
লেখক বলেছেন: শুভেচ্ছা পৌঁছানো হলো।
আর আপনার কথা বিশেষভাবে বিবেচনার জন্য শায়মা আপিকে বলা
লেখক বলেছেন: দিলেন তো প্যাচ লাগায়। কি খুঁজুম কঞ্চেন দেহি
লেখক বলেছেন: কেনু ভালা লাগেনা জ্যাডা
লেখক বলেছেন: মাথার উর্পে লাটিম ঘুরতে পারে। মাথার ভির্তে ক্যামনে
শায়মা বলেছেন:
চিকনমিয়া বলেছেন: শায়মা আর অপসরা একই লোক নিকি?
আইচ্চা হেপ্পী বাড্ডে
সাইফুর ভাইকে এই প্রশ্ন করা হলে কি যেন উত্তর দিত? শিখিয়ে দিন চিকনমিয়াভাই।
লেখক বলেছেন:
চিকনমিয়া বলেছেন:
আমি আবার কিতা করলাম। ভেবে ভেবে বলি আফায় বলচে দেখে আমি ও জানতে চাইলাম"মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভালো পোস্ট। গীবত তো দেখি ভালৈ গান।
শায়মা আপি আর অপসরা আপির বাড্ডে একই দিনে।
বাড্ডের শুভেচ্চা জানাইলে ও লোকজন দেকি মাইন্ড খায়
লেখক বলেছেন:
আফারা যহন বলতাছে। মিছা হওয়ার কথা না
আর ক্যাডা মাইন্ড খাইলো কঞ্চেন দেহি। হের মাথা ভাইঙ্গা দিমুনা
শায়মা বলেছেন:
কি যে বলো চিকন ভাইজান? আমি তোমার উপর মাইন্ড খাবো!তওবা তওবা।
তুমি আমাকে পরী ধরি, ভুত পেত্নী যাহা বানাই দিবা তাই আমি মাথা পেতে নেবো।
হাজার হোক তোমার মত গুরুজনের আশীর্বাদ কি যেনো তেনো নাকি?
অনেক অনেক খুশ হইলাম শুভেচ্ছার জন্য।
তোমাকে মেঘ আপাকে আর অন্যন্য সবাইকে আগাম জন্মদিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাইয়া ঘুমাইতে গেলাম । শুভরাত্রী।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আর আমাদের কাছে কখন পাঠাবা
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
থ্যাঙ্কু, আমারে লিষ্টে রাখার জন্য। তবে দোয়েল না কাক এ বিষয়ে এখনো হাল ছাড়ি নাই। আর সৎকারবিহীন উঠে আসার কারণটা এক পোষ্টে দিলাম। সময় পেলে আমার নতুন পোষ্টটা পড়ে দেখতে পারেন...
লেখক বলেছেন: পোষ্টে গেছিলাম রিজ।
হৃদয় ছোঁয়া লেখা দিয়েছেন।
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
গীবত ভাল লাগল। এত ভাল গীবত কোনদিন দেখি নাই।++শায়মাপুকে অনেক অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: গীবত এট্টু কম হইছে মনে লয়। তা আপনে এত কম পোষ্ট দ্যান কেন?
শুভেচ্ছা পৌঁছায় দেয়া হলো।
লেখক বলেছেন: টাঞ্জু তুমি অফ যাও---------
পোষ্টের ব্যাপারে কুনু কথা কৈলানা। আবার শায়মা আপিরে উইশ করলা না
হুপফূলফরইভার বলেছেন:
অরে আল্লারে এইহানে দিহি খানা পিনার আয়োজন চলতিছে!!আয়া পরছি শামাপি! চরি শায়মাপ্পি! জন্মদিন ভাতদে@ ইফতারি থুক্কু সাহরী খামু! তাড়াতাড়ি ব্যাবুস্থা কর!
লেখক বলেছেন:
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
সেইটা নিয়াই বিয়াপক চিন্তায় আচি.. ভিতর হইতে লাটিম ঘুরার শব্দ শুনতে পাই এক নাগাড়ে অনেককন।।। লেখক বলেছেন:
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বছরপূর্তির শুভেচ্ছা ...
চারবছরপূর্তির পোস্ট দিলাম আমি । আপনি দেখি আমার চে' কম আয়োজন করেন নাই
লেখক বলেছেন: থ্যাঙ্কু আরাশি ভাই। আপনার শুভেচ্ছা গ্রহণ করা হলো। চার মাস দু'সপ্তাহ পর প্রসেসিং হবে
লেখক বলেছেন: বস আপনার লেখা গল্প খুব ভাল লাগে।
স্যরি পোষ্ট দেয়ার সময় নামটা মনে আসেনি![]()
মতিউর রহমান সাগর বলেছেন:
শায়মাপু বেঁচে থাকুন কোটি বছর। শুভ শুভ জন্মদিন।।
লেখক বলেছেন: শায়মাপু বেঁচে থাকুন কোটি বছর। শুভ শুভ জন্মদিন।
লেখক বলেছেন: হ এহন কিছু খাওয়ানোর বন্দোবস্ত করেন
লেখক বলেছেন: শায়মা আফারে হেপী বাড্ডে
লেখক বলেছেন: রাজহাঁস না থাকলে হয়
শায়মা আপ্পিরে হেপী বাড্ডে
লবঙ্গলতিকা বলেছেন:
হেপ্পি বার্থ ডে শায়মা বেগম
লেখক বলেছেন: হেপ্পি বার্থ ডে শায়মা বেগম
লেখক বলেছেন: শুভ ভূমিষ্ট দিবস শায়মাপু
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আজকে শায়মা আপির জন্মদিন নাকি.........আমি যেন জানতাম মনে হয়! আজকে আরো অনেকের জন্মদিন।
লেখক বলেছেন: তাহলে শায়মা আপি ও আরও অনেককেই শুভেচ্ছা
বডটজসৃ বলেছেন:
আমি খেলমুনা..।আমি কৈ???
লেখক বলেছেন: আপনার নাম উচ্চারণ করতে গিয়া দাঁত ভাঙ্গছে। এই জন্য আর দেই নাই
ভাবের অভাব বলেছেন:
শুভ জন্মদিন।
লেখক বলেছেন: পৌঁছানো হলো।
অপরাজিতা ০০৭ বলেছেন:
সায়মাকে জন্মদিনের শুভেচ্ছা, সাথে অপ্সরা, নাফিস ইফতেখার আর একরামুল হক শামীমকে ও।
লেখক বলেছেন: শায়মা আপি আর সকলকে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছানো হলো।
লেখক বলেছেন: শায়মা আফা বহুত ভালা!
সুরঞ্জনা বলেছেন:
রোজা রমজানে গিবত??? তওবা! তওবা! তওবা!কানে কানে বলি, গিবত কিন্তু মন্দ হয় নাই।
শায়মামনিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: তওবা
শায়মা আপি ফুল সহ বাড্ডে নিয়ে নাও
পীরসাহেব বলেছেন:
দোয়া থাকলো।
লেখক বলেছেন: হাজার হোক পীর সাহেবের দোয়া
লেখক বলেছেন: হ অপসরা আফা কৈ জানি হাওয়া হই গ্যাছে। তারে মিস্করি![]()
শায়মা বলেছেন:
চিকনমিয়া বলেছেন: অপপ্সরা আফারেও ভালা পাই, তয় উনারে বলগে দেকিনা মনডা উদাস হইচে আমারও মনডা উদাস চিকন ভাইজান।
১২৩৪, মিরাজভাই, মনসুর ভাই, জিকোবাবু, মেঘু আপা,সায়েম মুন বেবি, রক্তিম আপু, বাবুনিমনি, সাইফ ভাইয়া,শূন্য উপত্যকা, ইশতিয়াক আদনান, সৎকারবিহীন ভাই, টানজু, হপু, মতিউর কবিভাই, পাপতাড়ুয়া, রাজসোহান, লবঙ্গলতিকা, অভিবাসী,শ্রাবনসন্ধ্যা আপু, অপরাজিতা আপু, ভাবের অভাব,সুরন্জনা আপু, পীর সাহেব
সবাইকে দেখে অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এমন শুভেচ্ছা পেয়ে যাবার জন্য।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: থ্যাঙ্কু!!
শুভেচ্ছা পৌঁছায় দেয়া হলো।
লেখক বলেছেন: আপনে হইলেন ছবিপোষ্টের বস। সাথে খানাপিনা তো আছেই।
লেখক বলেছেন: এইডা আবার কার নিক
লেট শুভেচ্ছা পৌঁছানো হইলো।
লেখক বলেছেন: খুব ভাল কথা
শুভেচ্ছা শায়মাপ্পি
লেখক বলেছেন: মাইনাস বাটন কাজ করে নাই
শুভেচ্ছা শায়মা আপির দিকে পাঠানো হলো।
লেখক বলেছেন: ধইন্যা
এবার তালি আরও বেশী কইরা গীবত কর্তে হবে
লেখক বলেছেন: আইচ্ছা গামুনে। কিন্তু আমাদের এক আফায় গীবত গাওয়া পছন্দ করে না
মির্জা সাথী
মাইনাসটা ক্যান দিলেন কইয়া যাবেন। আপনার পোপাইলেতো ল্যাখা ভাল কিছুর সন্ধানে। লাষ্ট পোষ্টে ৩২ টা মাইনাস আর ১ টা প্লাস। এই তার ভাল কিছুর সন্ধানের নমুনা। তা আফা আপনের আসল নিক কোনটা।
লেখক বলেছেন:
বলো সাইয়া সাইয়া
বলো সাইয়া সাইয়া
লেখক বলেছেন:
বল সাইয়া সাইয়া
বল সাইয়া সাইয়া
বল সাইয়া সাইয়া
ছাইয়া হইলেও তারা ব্লগার। রোজা রমজান মাস--তাই ছাইড়া দিছি
টানজিমা বলেছেন:
ওরে ওরে.........কত মজারে........সব্বাইরে উইশশশ.....হুশ..হুশ...
(থাক, আর বাড়ি-ঘরের ঠিকানা দিতে অইব না, বুজ্জি তুমি কেডায়)
মাইনাশশ.......
লেখক বলেছেন:
এখনও উইশ করো নাই
ঘোড়ার ডিম বুজ্জো।
আমি সোহানুর রহমান। এইডাই লাষ্ট কথা
দীপান্বিতা বলেছেন:
সামুতে না আসলে হয়ত সখের বশেও কখনো লেখা হতো না। -একদম ঠিক কথা! জন্মদিনে শুভেচ্ছা, শায়মা!
লেখক বলেছেন: যাক কথা তাহলে মিলে গেছে।![]()
শায়মা আপির কাছে শুভেচ্ছা পেৌঁছানো হলো।
লেখক বলেছেন: আপনার কথাচ্ছলে মহাভারত সুন্দর এগিয়ে যাচ্ছে। কিপ ইট আপ।
মে ঘ দূ ত বলেছেন:
দারুণ সুন্দর পোষ্ট। যাদের নিয়ে লিখলেন সেই বক্তব্যগুলো ও পছন্দ হয়েছে। আর ধন্যবাদ নস্টালজিক-এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। উনি যে পরী গানটা লিখেছেন জানা ছিল না। গানটা আমার অনেক পছন্দের।
লেখক বলেছেন: প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মুভি রিভিউ গুলো বেশ ভাল লাগে।
অন্ধ আগন্তুক বলেছেন:
শায়মা আপুর জন্মদিনে ( বিলম্বিত ) শুভেচ্ছা । শুভ জন্মদিন ।এইরকম মধুর গীবতগীতি খখনো শুনি নাই , কানে এখনো মধুর সুর লেগে আছি ।
অনেক অনেক অনেক ভালো লাগানিয়া পোস্ট সোহানুর ।
ভালো থাকুন সবসময় ।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য আগন্তুক'কে ধন্যবাদ দেয়া হলো।![]()
শায়মা আপিকে লেট শুভেচ্ছা পৌঁছানো হলো।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
এরশাদ বাদশা বলেছেন:
gibot vala pailam..
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
লেখক বলেছেন: বিনীত ভাঙ্গন বস।
লেখক বলেছেন: শুভেচ্ছা পৌঁছানো হলো![]()
লেখক বলেছেন: ![]()
আমাকে তালিকায় সংযুক্ত করার জন্য অনেক ধন্যবাদ।
সেই সাথে শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা।
লেখক বলেছেন: হাহাহা![]()
শুভেচ্ছা শায়মাপি।
হানিফ রাশেদীন বলেছেন:
ভালো লাগলো। শায়মাকে শুভেচ্ছা।
লেখক বলেছেন: ওখে বস!
লেখক বলেছেন: ভাইজান। এই ছবিটা দেয়ার মানে কি?
ও আচ্ছা বুজ্জি। প্র পিকটা ঠিক কইরা দিছেন। ধইন্যা আপনাকে। তয় কামটা কিন্তু ঠিক করেন্নাই
লেখক বলেছেন: যাক তাহলে পোষ্টের জোরে ফিইরা আইছেন
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপনে না মিশু ভাই
শায়মা বলেছেন:
এত মানুষের শুভেচ্ছা!!!এত এত খুশী হলাম আর সবাইকে ধন্যবাদ সাথে সোহানুরভাইয়াটাকে বেশি বেশি করে।
লেখক বলেছেন: শায়মা আপির ধন্যবাদ সাদরে গৃহীত হলো
লেখক বলেছেন: তারপরও শুভেচ্ছা
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন:
অনুমান্ সত্য।
লেখক বলেছেন: পুরা সত্য জ্যোতিষী মশাই
লেখক বলেছেন: আপনি মিসিং হয়ে গেছেন মাহী ফ্লোরা। ![]()
পরবর্তীতে গীবত গাইলে অবশ্যই আপনি থাকবেন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


































