somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনেছি আমার শত জনমের প্রেম গানটি কার লেখা, সুরকার কে? (সাময়িক পোস্ট) (২৭-০৮-১৪ থেকে রেগুলার পোস্ট)

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যতদূর জানতাম এনেছি আমার শত জনমের প্রেম গানটি নজরুল সঙ্গীত। কিন্তু এখানে দেখলাম অন্য তথ্য।


dailyjanakantha
কমল দাশগুপ্ত
পৃথিবী আমারে চায়, আমি বন ফুল গো, ভাল না লাগে তো দিও না মন, যদি গান থেমে যায় দীপ নিভে যায়, এই কি গো শেষ দান, দুটি পাখি দুটি তীরে, ভালবাসা মোরে ভিখারী করেছে, তুমি কি এখন দেখিছ স্বপন, জানি জানি গো মোর শূন্য হৃদয় ভরে দেবে, এনেছি আমার শত জনমের প্রেম, মেনেছিগো হার মেনেছি, আমার এ ভালবাসা জানিগো


আবার ইউ টিউবে দেখলাম
SONG : ENECHI AMAR SHATO-JANOMER PREM.
SINGER : GAURIKEDAR BHATTACHARIA ( 1949 )
LYRICS : MOHINI CHOWDHURY
COMPOSER : SHAILESH DUTTAGUPTA

link

link2


সঠিক তথ্য কেউ জানলে আমাকে জানাবেন প্লিজ।





আপডেট- ২৭-০৮-২০১৪

উপরের অংশটুকু ছিল সাময়িক পোস্ট হিসাবে দেওয়া, কিন্তু যে পরিমান তথ্য সবাই শেয়ার করেছে তাতে করে রেগুলার পোস্ট হিসাবে গ্রহন করছি। তথ্য বিশ্লেষন করলে মনে হয় গানটির
গীতিকারঃ মোহিনী চৌধুরী
সুরকারঃ শৈলেশ গুপ্ত
গানটার মূল শিল্পী গৌরীকেদার ভট্টাচার্য্য (১৯৪৯)

১৯৮২ সালে একই গান অনুপ ঘোষালও রেকর্ড করেন। তবে কিভাবে কমল দাশগুপ্তর বা কাজী নজরুল ইসলাম এর নাম এসেছে সেই তথ্য পরিস্কার নয়। মোহিনী চৌধুরী, শৈলেশ গুপ্ত, গৌরীকেদার ভট্টাচার্য্য পক্ষে তথ্য প্রমান খুবই পরিস্কার।

নিচে গানের কথা ও গৌরীকেদার ভট্টাচার্য্য (১৯৪৯) ও অনুপ ঘোষাল (১৯৮২) দুটি গানের লিংক দেওয়া হল।


এনেছি আমার শত জনমের প্রেম
আঁখিজলে গাঁথা মালা-
ওগো সুদূরিকা, আজো কি হবেনা শেষ
তোমারে চাওয়ার পালা!

স্বপনে আমার সাথীহারা রাতে,
পেয়েছি তোমায় পলকে হারাতে!
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়,
বিফলে সে দীপ জ্বালায়, তোমারে চাওয়ার পালায়

মনে মনে তবু স্বপ্ন বাসর গড়ি
এনেছি হৃদয় মিলনের গানে ভরি
দুরে আছ তুমি তবু দুরে নো হো
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে
চাঁদের জোছনা ঢালা
তোমারে চাওয়ার পালা!

এনেছি আমার শত জনমের প্রেম
আঁখিজলে গাঁথা মালা-
ওগো সুদূরিকা, আজো কি হবেনা শেষ
তোমারে চাওয়ার পালা!



গৌরীকেদার ভট্টাচার্য্য (১৯৪৯)


অনুপ ঘোষাল (১৯৮২)




ব্লগার প্রবাসী পাঠক ভাইয়াr পছন্দের গানটি খুঁজতে যেয়ে আমরা এই তথ্য গুলি পেয়েছি। এখানে যারা আলোচনায় অংশ গ্রহন করেছেন তারা বাদেও অন্য অনেক ব্লগার নিজেদের পোস্টে আলোচনা করে তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া, তূর্য হাসান ভাইয়া, রানা ভাইয়া ( নস্টালজিক ) বংশী নদীর পাড়ে ভাইয়া।
এ ছাড়া ই-মেল এ আলোচনায় অংশ গ্রহন করেছেন কান্ডারি অথর্ব ভাইয়া, আমিনুর রহমান ভাইয়া।

অনেক ধন্যবাদ এহসান সাবির ভাইয়া



সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×