আমার উঠোন
১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার একটি উঠোন ছিল
সেই উঠোনে প্রাণ ছিল
ভালোবাসার গান ছিল
বৃষ্টি দিনের সুর ছিল।
আমার উঠোন আমার ছিল
মায়ের আঁচলের ছায়া ছিল
দাদুর গল্পের ঝুড়ি ছিল
সেই গল্পে রূপকথা ছিল।
আমার উঠোনে আরও ছিল
খেলার সাথীর দল ছিল
পুতুল খেলার ঘর ছিল
সেই পুতুলের সংসার ছিল।
সেই উঠোনে আরও ছিল
রং বেরং এর ফুল ছিল
ফুলের গাঁয়ে ভ্রমর ছিল
ফুল ভ্রমরের প্রেম ছিল।
সেই উঠোন জুড়ে স্বপ্ন ছিল
স্বপ্ন সাধের ঘর ছিল
রঙিন পাখার ডাক ছিল
অনেক দূরের আশা ছিল।
সেই রঙিন পাখার ডাকে
দূরের স্বপ্নকে কাছে পেয়ে
আমার উঠোন হারিয়ে গেছে
স্মৃতির গহীন তলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন