somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার ইন ব্লগে আমার জন্মদিনঃ বর্ষপূর্তি পোষ্ট

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে ব্লগার পরিসংখ্যান দেখতে গিয়ে জানলাম, আমার আজকে জন্মদিন। ব্লগার হিসাবে এই ব্লগে একটি বছর পার করে দিলাম। আমি ব্লগে বেশ অনিয়মিত, তাই অন্য ব্লগারদের সাথে খুব বেশি ঘনিষ্ঠতা হয়নি। তবে অফলাইনে থেকে ব্লগের অনেক অনেক ভালো পোষ্ট পড়েছি, তবে কমেন্ট করেছি অনেক কম। আমার মতো অনেকের জন্যই ব্লগে ভিজিটরের সংখ্যা মাঝে মাঝেই ব্লগার সংখ্যাকে ছাড়িয়ে যায়।:P

এই এক বছরে এখানে এসে অনেক মজা পেয়েছি, অসাধারণ সব লেখা উপহার পেয়েছি। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আর অ্যালামনিদের কে পেয়েছি। আহসান হাবিব শিমুল , মাসুম ভাই বা মেহরাব শাহরিয়ার এর ফানপোষ্ট গুলো পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি।

রাগিব ভাই আর ম্যাভেরিক ভাই এর জ্ঞানগর্ভ পোষ্ট দেখে ভাবি আমি কি ছাইপাশ লিখি। ব্লগে অনেকেই বিষয় ভিত্তিক পোষ্ট করেন, যেমনঃ অমি রহমান পিয়াল ভাই মুক্তিযুদ্ধ বিষয়ক পোষ্ট বেশি করেন। আমি কোনো বিষয়েই স্টিকি থাকতে পারিনা। কিছুদিন আগে শুরু করেছিলাম শব্দ নিয়ে একটা সিরিজ, কিন্তু এতো সময় দিতে হয় বিধায় ঐ লেখাটাও আপাতত বন্ধ রেখেছি।

এই অল্প কয়েকদিনেই ব্লগের অনেকেই আমার প্রিয় ব্লগার হয়ে গিয়েছেন, নাম বললে অনেকের নামই বলতে হবে, আবার ভুলে অনেকের নাম বাদ পড়ে যেতে পারে, তাই নাম বলা থেকে বিরত থাকলাম। আমার প্রিয় পোষ্টে জায়গা হয়েছে অনেক প্রিয় ব্লগারদের লিখা। এই ব্লগে এসে জানতে পেরেছি অনেক কিছু, শেয়ার করেছি নিজের ভাবনা চিন্তাগুলোকেও। অনেক মজার পোষ্টের সাথে ব্লগীয় ঝগড়া-ঝাটি তো আছে ফ্রি উপহার হিসাবে। তর্ক -বিতর্ক সবসময়ই উপভোগ করি কিন্তু একজনকে হেয় করে দেয়া কোনো পোষ্ট বা ব্যক্তিগত আক্রোশে গালাগালি দেখতে খুব খারাপ লাগে।

ব্লগার হিসাবে আমার জন্মদিনে, সামহোয়্যার ইন এর সকল ব্লগার কে আমার শুভেচ্ছা। আপনাদের নিত্য নতুন পোস্ট আর বুদ্ধিদীপ্ত -মজাদার সব কমেন্টের লোভে ব্লগে আসতেই হয়। ভাবতে ভালোই লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই, একটি বছর কেটে গেল, আশা করি ব্লগের অনাগত দিন গুলোও কাটবে অনাবিল আনন্দে ..............

ছবিঃ যথারীতি উইকিপিডিয়া থেকে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×