somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন;)

২৪ শে জুন, ২০০৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বউয়ের সঙ্গে আমার একটা অসাধারণ মিল আছে। বউ ডাইনে হাঁটলে যারা বায়ে যান তাদের ঈর্ষা আরেকটু বাড়াইয়া দিয়া সেই মিলটার কথা আইজ সবাইকে জানাই। আর সেইটা হইলো-

আমার আর আমার বউয়ের একই দিন বিয়া হইছিলো। :P

আইজ থেকে সাত বছর আগে এই একই দিনে আমাগো দুইজনেরই বিবাহ হইছিলো। আর সেই দিনটা ছিল ২৪ জুন। :((

আপনারা হয়তো কেউ কেউ কইবেন-ক্যান আরও তো মিল আছে। যেমন আমাগো ছেলে মেয়ের জন্মদিনও এক। জ্বীনা এই কথাডা আপনাগো ঠিক না। যেমন, আমি জানি যে আমার মেয়ের জন্ম হয় ২০০৩ সালের ২৯ সেপ্টম্বর। আর আমার বউ কয়, তারিখটা ঠিকই আছে তয় সালটা হইবো ২০০৪ সাল। বিশ্বাস না হইলে আমার মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখতে পারেন। :)

মেরিলিন মনরোর একটা বিখ্যাত ছবি আছে দি সেভেন ইয়ার ইচ। বাংলা করলে হয় সাত বছরের চুলকানি। এই ছবিতেই বাতাসে স্কার্ট ওড়ার সেই সেই বিখ্যাত দৃশ্যটা আছে। ছবিটার মূল কথা হইলো বিয়ার পর সাত বছর সব কিছু ঠিকঠাকই থাকে। তারপরেই পুরুষদের চুলকানি শুরু হয়। বিবাহের সাত বছর পরে বেশিরভাগ পুরুষই পরকীয়ায় জড়াইয়া যায়। ;)

আপনাগো আবার মনে করাইয়া দেই যে আমার বিয়ার বয়স আইজ সাত বছর হইলো। আপনাগো জ্ঞাতার্থে আরো কই, আমার মোবাইল সেটটা নকিয়া আর আমার পছন্দ ইলিশ। মাছের রাজা ইলিশ, সেটের রাজা নকিয়া আর...........। থাউক আর কইলাম না। তয় আপনাগো আশ্বস্ত কইরা কই, আমার আর আমার বউয়ের মধ্যে আর কেই নাই, খালি আমি আর সে, ইংরেজিতে কইলে কইতে হয় ইউ অ্যান্ড মি। :P

তারচাইতে আমার বউয়ের কথা কই। বিয়ার পর পরই গেলাম বন্ধুর বাসায়। দেখি বন্ধু তার বউরে কয় জানু আর বউ বন্ধুরে ডাকে জান। বাসায় আইসা আমার বউ আমারে কয় তারা কি সুন্দর আদর কইরা ডাকে, আমি তার সেই পুরানা নাম ধইরাই ডাকি। আমি তারে দুইটা প্রস্তাব দিছিলাম। ১. তার পুরা নাম সামসুন্নাহার। আমি কইলাম ছোট কইরা আমি তারে সামসু বইলা ডাকতে পারি। রাজী হইলো না। ২। কইলাম এখন যদি জান-জানু বলা শুরু করি তাইলে আমার বন্ধু কইবো তাগো নকল করি। নতুন প্রস্তাব দিয়া কইলাম তুমি আমারে প্রাণ ডাকো, আর আমি তোমারে ডাকি প্রানী। হেইডাও হে রাজী হইলো না। /:)

আমার আর বউয়ের মধ্যে মিল দিয়া শুরু করছিলাম। এবার অমিলের কথা কই একটা। আমাগো দুইজনের বিয়া একই দিনে হইলেও আমার চাইতে আমার বউয়ের বিয়াডাই আসলে ভাল হইছে। কি চমৎকার, ভাল, শান্তশিষ্ট একটা জামাই পাইছে। আমাগো পুরা ফ্যামিলির মধ্যেই খালি না, আমার তো মনে হয় পুরা পৃথিবীর মধ্যেই আমার বউয়ের বিয়াডাই আসলে ভাল হইছে। :D
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
১৬৬টি মন্তব্য ৬৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×