ব্লগে যাদের লেখা ভালো লাগে তাদের নিয়ে এই পোস্ট।
কিছু কিছু ব্লগার আছেন যাদের কারনে মোহাবিষ্ট হয়ে বারবার ব্লগে আসতে হয়।
এই পোস্টে সেই সব মানুষের কথা বলবো যারা আমাদের দারুন দারুন সব পোস্ট উপহার দেন।
(কোন ক্রম অনুসারে বর্ণনা দেই নাই। যখন যার কথা মনে পড়বে তার কথা লিখবো।
..................
আমার প্রিয় ব্লগার- ১ম পর্ব
রেজোওয়ানা :
যে কারণে ভালো লাগে:
কোন ভ্রমণ কাহিনী, পুরাকীর্তির বর্ণনা সুন্দর ভাবে দিতে পারেন। প্রোফাইলের ছবিটা অনেক ভালো লাগে। আপু সুন্দর মন্তব্য করতে জানেন।
অনেক ঘুরাঘুরি করেন বোঝাই যায়। চলুন আপুর সাথে আমরাও ঘুরে আসি আমার প্রিয় রাঙ্গামাটি......
....................
মেঘ বলেছে যাবো যাবো :
যে কারণে ভালো লাগে:
আপুর পোস্ট গুলো কষ্ট করে পড়তে হয় না। কারন লেখাগুলো যেন কথা বলে! এতোটাই প্রাণবন্ত!
মন্তব্যগুলো ভালো হয়।
এই লেখাটা পড়লে বুঝতে পারবেন সাধারণ জিনিস নিয়ে কত সুন্দর করে লেখা যায়।
Click This Link
(উনাকে কেমন যেন একটু একটু ভয় পাই
....................
মেহরাব শাহরিয়ার :
যে কারণে ভালো লাগে: বাক্যবিন্যাস অপূর্ব! লেখার মধ্যে স্বকীয়তা আছে এবং সেটা চোখে পড়ার মতই।
উনি অনেক কম পোস্ট দেন। ৩ বছরে মাত্র ৮৫!
লেখার বিষয় বস্তুতে ভিন্নতা আছে।
মেহরাব শাহরিয়ার
....................
হাসান মাহবুব :
যে কারণে ভালো লাগে:
কবিতাগুলো ভালো লাগে। রসবোধ ভালো। চিন্তা-ভাবনা করে লিখেন। মান সম্মত লেখা। ব্লগের অন্যতম সেরা মৌলিক লেখক, নি:সন্দেহে বলা যায়।
একটি ঐতিহাসিক পোস্ট!
Click This Link
আইডিয়াটা ভালো।
Click This Link
Click This Link
এই লেখাটা পড়া বাধ্যতামূলক।
Click This Link
....................
নুশেরা :
নুশেরা আপু। সর্বজন শ্রদ্ধেয় একজন। কত জনের লিংক এ আছেন তার ইয়ত্তা নেই।
যে কারণে ভালো লাগে:
প্রতিটা পোস্ট পড়ার মত। অটিজম নিয়ে উনার লেখা/কাজ/সচেতনতা অনেক ভালো লাগে। ব্লগের প্ল্যাটফর্মকে এত সুন্দর ভাবে/কার্যকার ভাবে ব্যবহার করতে দেখিনি আর।
অন্যান্য লেখা গুলোও অনেক ভালো।
Click This Link
Click This Link
অন্যতম সেরা ব্লগার। (উনাকে নিয়ে পুরো একটা পোস্ট দিলেও কম হবে।)
..................
ম্যাভেরিক :
যে কারণে ভালো লাগে:
পরিচ্ছন্ন, রুচি সম্মত ব্লগার। এমন সব বিষয় নিয়ে ব্লগ লিখেন যা দেখে আসলেই ভালো লাগে।
এক একটি পোস্টের উপস্থাপনা দূর্দান্ত। অত্যন্ত বিনয়ী।
অনেক প্রিয় এবং অনেকেরই প্রিয় একজন ব্লগার।
ম্যাভেরিক
কিছু কিছু লেখা কাঠখোট্টা লাগতে পারে, কিন্তু সার্বিক ভাবে দেখলে শিক্ষনীয় অনেক কিছুর ভান্ডার উনার লেখা গুলো।
..................
স্বপ্নজয় :
যে কারণে ভালো লাগে:
সহজ, সরল, নির্মল লেখা!
আহা! কত সহজ স্বীকারোক্তি! অনেক মজা লাগে পড়তে।
Click This Link
..................
(আরো কিছু লেখার রেফারেন্স পরে যোগ করবো।)
চলবে.............
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



