somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষের পাতা - ৫

০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আব্বার বিয়ের কিছুদিনের মাথায় আমার ঘর থেকে বিতারিত হয়ে আশ্রয় নিলাম আব্বাদের ঘরটায় । কথাটার মধ্যে যত না নাটকীয়তা, ঘটনা আসলে তেমন কিছুই না । বরং বলা যায় দখিনা বাতাসে প্লাবিত হওয়া্য় আমার ঘরটা আব্বার সদ্য বিবাহিত বধুর নিকট যেমন লোভনীয় হয়ে উঠেছিল তেমন আব্বার ঘরটা থেকে বাড়ির সম্মুখে আড্ডাস্থানটি স্পষ্টভাবে দেখা যাওয়ার কারনে সেটাও আমার কাছে ততোধিক আকর্ষণীয় ছিল । অবশ্য সুবিধাটা পেয়ে খুব বেশিদিনের জন্য লাভ হয়নি, কারন আমাদের প্রতিদিনের আড্ডাটা বয়স বাড়ার সাথে সাথে প্রতিদিন থেকে সপ্তাহে দুই একবারে এসে ঠেকল । শুধু তা নয় মেয়েদের বাইরে যাওয়াতেও যার যার বাসা থেকে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল । দোষটা অবশ্য আমাদের নয়, দোষ হচ্ছে মাথা চাড়া দিয়ে উঠা পাড়ার কিছু উঠতি বয়সের বখাটে ছেলে । তারা ভুল বানানে ভরা চিঠি দিয়ে আমদের প্রতি তাদের মনের গভীর প্রেম ব্যক্ত করায় এবং আমাদের আড্ডার সময় গেটের অপর পাশে আনাগোনা করার কারনে আমাদের এই অবরোধ বাসিনী দশা । আমাদের কাঁঠাল তলা থেকে আড্ডাটা চলে এলো আমার ঘরে , তাও সব দিন সবাই আসতো না । এস এস সি-র পর ছুটিটাকে কাজে লাগিয়ে ঢ্যাঙা ব্যালকনি টু ব্যালকনি প্রেমে নিজেকে শপে দিল । সে এক মারাত্মক প্রেম , শিরি ফরহাদকেও হার মানায় । কারন ঢ্যাঙা বলে টেলিপ্যাথির মাধ্যমে পাশের বাসার শাহানার সাথে যোগাযোগ করতে পারতো । বল্টু গেল খেলাধুলায় মজে । ক্রিকেট আর ফুটবল খেলতে খেলতে নিজের চার ফুট দশ ইঞ্চি বল্টু মার্কা শরীরটাকে পাচ ফুট তিন ইঞ্চির বুলডোজার বানিয়ে ফেলল । বিবিসির থুতনি থেকে ঝুলতে লাগলো কয়েকটি ফিনফিনে মাসুম দাড়ি , কাধে ঝুলল চটের ব্যাগ, পড়নে সুতির পাঞ্জাবি । যখনি দেখা হত চটের ব্যাগ থেকে কবিতার খাতাটি বের করে কবিতা শুনাতো , চোখে উদাসীন দৃষ্টি । আটিসের তখন এইচ এস সি চলছে কিন্তু তার মধ্যেও দেখতাম রোজ বিকালে ওর ঘরের জানালার ধারে বসে কি সব আঁকাবুকি করছে । মাঝে মাঝে আমার সাথে চোখাচোখি হলে খুব খুশি হয়ে হাত নাড়ত । টর্চ সুন্দরী হওয়ার যন্ত্রণাটা হাড়ে হাড়ে টের পেল । শুধু যে পাড়ার বখাটেরা তা নয়, স্কুলের বখাটে , মার্কেটের বখাটে সবাই ওর জীবনটা অতিষ্ঠ করে তুলল । ওর সাথে সাথে শান্তা অ্যান্টিদেরও চোখে ঘুম নাই । হাতে উনাদের অগুনতি বিয়ের প্রস্তাব । মাঝে মাঝেই শুনতাম পাত্র দেখতে গেছে অ্যান্টিরা । এমনই করে একদিন টর্চ মানে ফাইজার বিয়ে হয়ে গেল এক ক্যানাডা প্রবাসি পাত্রের সাথে । বাল্যবিবাহ তার উপর আবার বয়সের অনেক পার্থক্য , সবাই বেশ চিন্তিত ছিল মানিয়ে নিতে পারে কিনা । কিন্তু সবার চিন্তা অমুলক প্রমান করে টর্চ ওর বরের সাথে বিদেশ বিভুয়ে বেশ ভালভাবেই ঘর করতে লাগলো । মাষ্টারনী ঘর থেকে তেমন বের হতে পারতো না বলে আরো বেশি করে মোটা মোটা বইয়ের মাঝে নাক ডুবিয়ে পরে থাকতো । হাই পাওয়ারের মোটা কালো ফ্রেমের চশমার নিচে ওর চোখ দুটো দেখলে মাঝে মাঝে উদ্ভ্রান্তের মত লাগতো ।
সে বছরই আমার আব্বার ঘর আলো করে এলো আরেকটি কন্যা সন্তান । উনার নতুন বউ কথা দিয়েছিলেন যে উনি আব্বাকে পুত্র সন্তান উপহার দিবেন, নিশ্চিত । তার বদলে এই তৃতীয় নাম্বার অপ্রত্যাশিত বোঝাটা কাঁধে চাপিয়ে দেয়ার জন্য মুখটা আষাঢ়ের মেঘ করে ঘুরে বেড়াতো আব্বা । প্রতারনার অভিযোগে নববধুর সাথে প্রায় রাতেই চলতো প্রচণ্ড বাকবিতণ্ড । এই নিত্য গৃহযুদ্ধে অতিষ্ঠ হয়ে একদিন আপু আব্বাকে ভালভাবে কাগজ কলমে বুঝিয়ে দিল যে, ছেলে বা মেয়ে হওয়ার জন্য দায়ী ব্যক্তিটি আব্বা । আব্বারই শখে আপু ডাক্তারিতে ঢুকে আজ থার্ড ইয়ারে । সুতরাং আপুর ঐ বৈঠকের পর বাসাটায় কিছুটা শান্তি ফিরে এলো । কিছুটা বলছি এই কারনে যে , রাতের বেলায় আমার ছোটো বোনটা কেঁদে উঠলেই এক বিশাল ধমক দিয়ে আব্বা ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরের সোফায় গিয়ে ঘুমাতেন । এত কিছুর মাঝে ছোট বোনটা হয়ে উঠলো আমার চোখের মনি । কি যে সুন্দর ছোট্ট ছোট্ট হাত পা নাড়িয়ে খেলা করে । আমাকে দেখলেই কোলে উঠতে চায় ।
দিনগুলো ভাল মন্দের মাঝে এভাবে মোটামুটি কেটে যাচ্ছিল , কিন্তু বিধি বাম । আপুর মেডিকালেই ভর্তি হল আটিস । আর ভর্তি হয়েই প্রথম কথাটা সে যা জানালো তা হল , আপুর অ্যাফেয়ার !!! যাকে বলে মাথার উপর আকাশ ভেঙ্গে পড়া । যদিও আটিসের মতে সোয়েব ভাই দেবতুল্য মানুষ , আমি জানি আব্বা এতে কখনই রাজি হবেন না । বয়স বাড়ার সাথে সাথে সব বিষয়ে আব্বার গোঁয়ার্তুমিটাও চরমে উঠেছে । আপু বলল সোয়েব ভাইয়ের বাসায় সবাই জানে , ওরা আপুকে খুব পছন্দও করে , সেই ফার্স্ট ইয়ার থেকেই বলে দুজনের জানাশুনা ।
যাই হোক বেশ ভালয় ভালয় আপু ফাইনালের আগ পর্যন্ত এই সম্পর্কটা গোপন করে আসতে পেরেছিল । কিন্তু ফাইনালের ঠিক আগে থেকেই শুরু হল বিপত্তি । কোথাকার পানি যে কোথায় গিয়ে গড়াল আর তার জের ধরে আমার জীবনে নেমে এলো সবচেয়ে বড় অভিশাপ ।
............চলবে

১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×