আমার প্রিয় পোস্ট

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

আপলোড করেছি নতুন একটি বাংলা কুরআন - ফ্রি ডাউনলোড করুন

০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪১

শেয়ারঃ
0 3 0

বাংলাদেশে আজ লাইলাতুল কদর। এই মহিমান্বিত রাত উপলক্ষে আজ কুরআন শরীফের নতুন একটি বাংলা অনুবাদ আপলোড করেছি। পিডিএফ ফরম্যাটে সম্পূর্ণ অনুবাদটির সাইজ মাত্র 4.35 (জিপ করার ফলে 3.0 মেগাবাইট হয়েছে) মেগাবাইট, যা খুবই সহজে ডাউনলোডযোগ্য।

বিস্তারিত :

অনলাইনে কুরআনের বাংলা অনুবাদের বেশ কয়েকটি সাইট থাকলেও ডাউনলোডযোগ্য যে একমাত্র সাইটটি আছে, সেটা হচ্ছে কুরআন টুডে ডট কম। এই ওয়েব সাইটে ডঃ জহুরুল হক কর্তৃক অনূদিত পবিত্র কুরআন শরীফের সম্পূর্ণ বাংলা অনুবাদ পিডিএফ ফরম্যাটে বিনামূল্যে ডাউনলোডযোগ্য অবস্থায় আপলোড করা আছে। যে কেউ খুব সহজেই এখান থেকে সম্পূর্ণ অনুবাদ ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু একটা ছোট্ট সমস্যা হল, সাইটটিতে পুরো অনুবাদটি একটি মাত্র পিডিএফ ফাইলে না দিয়ে 114টি সূরাকে 114টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইলে স্থান দেওয়া হয়েছে।

যেসব ইউজার সাইবারক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করেন এবং যাদের ইন্টারনেটের স্পীড খুব কম, তাদের ক্ষেত্রে হয়তো এভাবে 114টি ভিন্ন ভিন্ন পিডিএফ ফাইল ডাউনলোড করা অসুবিধাজনক হতে পারে। কাজেই প্রথম যেদিন আমি ফাইলগুলো ডাউনলোড করি, সেদিন থেকেই আমার মনে হতে থাকে যে এই চমত্কার অনুবাদটি একত্রিত করে ইন্টারনেটে দিয়ে দিতে পারলে অনেক ব্যবহারকারীই হয়তো উপকৃত হবেন। মূলত এই উদ্দেশ্যেই আমি ডঃ জহুরুল হকের সম্পূর্ণ অনুবাদকে একটি মাত্র পিডিএফ ফাইলে একত্রিত করি এবং পাঠকদের সুবিধার জন্য সূরা অনুযায়ী সূচীপত্র, পারা অনুযায়ী বুকমার্ক প্রভৃতি যুক্ত করি। সবচেয়ে আনন্দের ব্যাপার হল পুরো সমন্বিত ফাইলটির আকার হয়েছে মাত্র 4.35 মেগাবাইট। আর আমি এটা আপলোড করেছি কম্প্রেস করে জিপ ফরম্যাটে, যার সাইজ হয়েছে 3.0 মেগাবাইট।

আমি আল্লহ্‌র দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মানুষের কাছে সহজে কুরআন শরীফের বাংলা অনুবাদ পৌঁছে দেওয়ার মতো এই চমত্কার কাজে শামিল হওয়ার তৌফিক দেওয়ার জন্য। কুরআন টুডে ডট কম কর্তৃপক্ষের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে অনুবাদগুলো একত্রিত করে ইন্টারনেটে আপলোড করার অনুমতি দেওয়ার জন্য। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে।

অনুবাদটি ডাউনলোড করুন এই লিংক থেকে



### আপনি সম্ভবত এই পোস্টগুলোও পছন্দ করবেন -
অনলাইনে বাংলা কুরআন
ডাউনলোড করুন কুরআন অডিও
ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার
দ্যা নোবেল কুরআন - একটি চমত্‍কার সফটওয়্যার
ইসলাম কি একটি অগণাতান্ত্রিক জীবন পদ্ধতি - ০১ - দি এ টীমের পোস্টের জবাব

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার ও ইন্টারনেটধর্ম-অধর্ম  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৩
নাজিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০২
ভাইটামিন বদি বলেছেন: অনেক অনেক ধন্যসহ...(বাদ দিলাম না!!!)
৩. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
মোঃ জাকারিয়া চৌধুরী বলেছেন: এই রকম একটা বাংলা কোরআন খোঁজ করছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪১
শাওন বলেছেন: ভালো লাগল । ৫ দিয়ে গেলুম । :)
৬. ১০ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪০
মুহাম্মদ আলমগীর বলেছেন: ধারুন একটা পোষ্ট
অনেকদিন অপেক্ষাই চিলাম...।
ধন্যবাদ আপনাকে
৮. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১২
শামনগড় বলেছেন: এই রকম একটা বাংলা কোরআন খোঁজ করছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৯. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৯
ঘুম বলেছেন: ধন্যবাদ। চমৎকার কাজ। খুব ভালো লাগলো। আললাহ আপনার ভালো করুক। আরবী হরফের সহজ ও সুনদর (পরার জন্য) কোরআনের পিডিএফ লিনক (ডাউনলোড করা যায়) জানা থাকলে দিবেন দয়া করে। আবারো ধন্যবাদ।
১১. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৮
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ।
১২. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৯
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: এই পোস্টে রেটিংটা কে কমিয়েছে? আর কমানোর কারণটাই বা কি?
১৩. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০
নয়ন বলেছেন: কোনটা ডাউনলোড করবো। এখানে তিনটা আলাদা আলাদা নামে দেখতে পাচ্ছি।
১. কোরান
২. বাংলা কোরান
৩.বাংলা
১৪. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০
নয়ন বলেছেন: R:5
কোনটা ডাউনলোড করবো। এখানে তিনটা আলাদা আলাদা নামে দেখতে পাচ্ছি।
১. কোরান
২. বাংলা কোরান
৩.বাংলা
১৫. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০০
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: কোথায় তিনটা নাম দেখতে পাচ্ছেন, বুঝলাম না।

ইস্নিপসে যে ফাইলটার নাম Bangla Quran Trans সেটা ডাউনলোড করুন
১৭. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৫৯
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: ধন্যবাদ বীর। আশা করি শুধু ৫ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ সা থেকে ডাউনলোডও করবেন।
১৮. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ২:২৮
বীর বলেছেন: হ করতে আছি ভাই...
দোয়া করবেন।
১৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৪১
নাস্তিকের ধর্মকথা বলেছেন: এই রকম একটা বাংলা কোরআন খোঁজ করছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২০. ২৫ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৭
ফারলিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
কানা বাবা বলেছেন: ধন্যবাদ। ডাউনলোড করলাম; দেখি কেমন অনুবাদ... ...
যেই হারে প্রশংসা দ্যাখতাছি ৫ দেওন যায়... ...
২২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০২
কানা বাবা বলেছেন: ভালোই মনে হইতাছে। কিন্তুক 'হাতের ৫' যে আগেই খর্চা কইরা ফেলছি, ভাইজান।
অ্যালা কী আর করন! আরেকখান শুকনা শুকরিয়া... ...
২৩. ০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০২
মরা জিল্লুর(তৈলুর রহমান) বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো লাগলো ।
২৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬
আহমেদ চঞ্চল বলেছেন: আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক।।
২৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
রেজওয়ান শুভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৯. ০৮ ই মার্চ, ২০১১ রাত ৮:১৮
নি্লীমা বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.৫৮৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ