দ্যা নোবেল কুরআন - একটি চমত্কার সফটওয়্যার - এর প্রজেক্ট ম্যানেজার কি বাংলাদেশী?
Islamasoft Solutions এর The Noble Quran একটি চমত্কার সফটওয়্যার। এতে পবিত্র কুরআন শরীফের সবকটি সূরার মূল আরবী সহ ইংরেজি অনুবাদ দেওয়া আছে। সফটওয়্যারটির ইন্টারফেস বেশ ফ্রেন্ডলি। সফটওয়্যারটিতে প্রতিটা সূরার নামকরণ, অবতরণের সময়, শানে নুযূল এবং মূল বক্তব্য ইংরেজিতে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে।
সূরাগুলো দেখার ক্ষেত্রে ইচ্ছে করলে শুধু ইংরেজি অনুবাদ অথবা মুল আরবি সহ ইংরেজি অনুবাদ অথবা ইংরেজি ট্রান্সলিটারেশন (ইংরেজি অক্ষরে আরবি উচ্চারণ) এবং ইংরেজি অনুবাদ - যেকোন ভাবে ভিউ সেটিং করা যাবে। সফটওয়্যারটিতে খুব সহজে ইংরেজিতে শব্দ সার্চ করার সুবিধা রাখা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ যেকোন অংশ বুকমার্ক করে রাখার সুবিধাও রাখা হয়েছে।
সফটওয়্যারটির ত্রুটি বলতে গেলে নেইই। একটা সমস্যা হয় শুধু আরবি পড়ার ক্ষেত্রে। আরবি ফন্টটার জবর-জের-পেশ জনিত সমস্যার কারণে সেটা পড়া একটু কষ্টকর। আর সফটওয়্যারটি থেকে টেক্সট কপি করার কোন ব্যবস্থা রাখা হয় নি। এটাকে অবশ্য ত্রুটি বলা যায় না। যদিও কপি করার সুবিধা থাকলে অনেকেরই উপকার হত।
সফটওয়্যারটির ডেভেলপারদের নামে দেখলাম লেখা আছে -
Application Development : A. Meah Jagirdar.
Project Management & Testing : M. Joyton Miah.
দ্বিতীয় নামটা শুনে কেন যেন বাঙ্গালি বাঙ্গালি মনে হচ্ছে। সফটওয়্যারটা ইউকে ভিত্তিক। ব্লগে তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্লগার আছেন। কেউ কি বলতে পারেন, ইনি আসলেই বাঙ্গালি কি না?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।