পানি জলে ধর্ম দ্বন্দ
০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।
পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।
জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে রাম
পানি, জলের চিপায় পড়ে
ধর্মের হয় বদনাম।
জলে নাকি আল্লাহ বেজাড়
পানিতে দেব দেবি
যুগ যুগ ধরে এই অজুহাত
দুই বাংলাতে দেখি?
সারা ভারত পানি বলে
বাংলায় বলে জল
এক জিনিষের দুইটি নামে
ধর্মে ধর্মে অটল।
জল হলো যে সংস্কৃত ভাষা
হিন্দী হলো পানি
ইংরেজিতে ওয়াটার বললে
হয় না ধর্মের হানি।
জাপান, জার্মান, ইউরোপেতে
সবাই যখন যায়
সব ধর্মের লোক এক গ্লাসে
ওয়াটার নামেই খায়।
কিন্তু যদি বাংলা ভাষায়
জল, পানি কেউ বলে
হিন্দু মুসলিম দাঙ্গা লেগে
লক্ষ প্রাণ যে টলে।
স্রষ্টা যেন জল পানিতে
বাংলায় হলো ভাগ
জানি নাকো কোন নামাতে
সৃষ্টি কর্তার রাগ।
কোন নামেতে তুষ্ট তিনি
কোন নামেতে বেজাড়
কোন নামেতে বিষম খুশি
কাটলে মানব ঘাড়?
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুন