
আমাদের দেশের অনেক মসজিদে তাবলীগ এর ভাইরা দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। তাবলীগ এর সাদামাটাভাবে জীবনযাপন খারাপ কিছু মনে হয়না। জামাত শেষ হলে তাদের একজন দাঁড়িয়ে বলেন - °নামাজের পর কোরান হাদীসের আলোকে আলোচনা হবে,সবাই বসবেন,বহুত ফায়দা হবে° | এই বহুত ফায়দার জন্য ধর্মপ্রাণ মুসলমান দের কেউ কেউ বসেনও বটে। তবে তারা নামাজ শেষ হতেই জোর করে ছেলেদের তাদের সাথে বসতে ফোর্স করেন। আমি কলেজে পড়াকালীন সময়ে যে মসজিদে সালাত আদায় করতাম সে মসজিদে তাবলীগরা কোন রকমে ফরজ নামাজ পড়েই মসজিদের গেইটে দাঁড়িয়ে থাকত জোর করে তাদের সাথে বসানোর জন্য। আমি ফরজ পড়ে দৌড় দিতাম। এই যে জোর করে ধর্ম গেলানো হয় ইসলাম কি ইহার অনুমতি দিয়েছে। মানুষ তাদের ভয়ে অর্ধেক সালাত আদায় করে পালিয়ে যাচ্ছেন।
হেফাজতে ইসলাম এর একটি শাখা হলো তাবলীগ।তাবলীগ দুই ভাগে বিভক্ত। বর্তমান উন্নত বিশ্বে তাবলীগ জামাত এর দাওয়াত কতটুকু দ্বীন প্রচার ও প্রসারে ভুমিকা পালন করবে বলে মনে করেন?
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৪ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




