somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সকলের দায়িত্ব।

০৫ ই মে, ২০২৪ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এগুলো আমার একান্ত মতামত। এই ব্লগ কাউকে ছোট করার জন্য লেখি নাই। শুধু আমার মনে জমে থাকা দুঃখ প্রকাশ করলাম। এতে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি দায়ী না। এখনে কিছু কিছু কাল্পনিক।

গত ২৮ এপ্রিল ২০২৪, রোজ রবিবার সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। এই দিবস আয়োজন করেন “জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা”। গরিব দুঃখীদের বিনামূল্যে এই সুবিধা প্রদান করার লক্ষে এই “জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা” আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার কাছে এই সাহায্য ভালো লেগেছে।

আমার মনে কিছু কিছু জিনিস ঘুরতে ছিলো। মনে করেন রফিক ও শফিক দুইজন আপন চাচাত্বো ভাই। শফিক খুব গরিব। রফিক শফিকের বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা করেছে। শফিক তো গরিব মানুষ। সে মামলা চালানোর মত অর্থ তার কাছে নাই। শফিকের মত গরিব লোকদের জন্য এই আইনগত সহায়তা পেয়ে থাকবে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা খেকে শফিক উকিল এর ফিস সহ যাতীয় খরচ পেয়ে থাকবে।

সৌদি আরবের আইন খুব কড়া। সৌদি তে সবার জন্য আইন সমান। সে রাজা, কে প্রজা সেটা বিচারক দেখে না। সেই দেশের বিচারক দেখে কে অপরাধী, কে অপরাধী না। ১৯ অক্টোবর ২০১৬ ইং তারিখে বিবিসি একটি খবর প্রকাশ করে। এই যে খবরের উৎস। খবরে বলা হয় সৌদি রাজপুত্র তুর্কী বিন সাউদ আল-কবির, রিয়াদে এক বচসার সময় গুলি করে হত্যা করেন একজনকে। সেই ঘটনায় তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল।

আমাদের দেশে যদি কোন জনপ্রতিনিধির ছেলে যদি কোন খুন করে তাহলে তাকে বিচার করা কিছুটা কঠিন হয়ে যায়। মনে করেন মিজান নামে কোন এক উপজেলা চেয়ারম্যান এর ছেলে খুন করলো। মিজান টাকার জোরে, জনবল এর জোরে সকল প্রমাণ ধ্বংস করার চেষ্টা করবে। মিথ্যা সাক্ষী জোগাড় করবে। টাকা, বাপের পদাধিকার, ও মিথ্যা সাক্ষীর জোরে নিহতের পরিবার ন্যায় বিচার পাবে না হয়তো।

বিচারালয় বা আদালতে অনেক সময় বিচারক বিব্রত পরিস্থিতি তে পরেন হয়তো। বিচারক অনেক জ্ঞানী। দোষী ব্যাক্তির হাব ভাব দেখলেই তিনি বুঝতে পারেন যে কে কান কাটা কবির, আর কে ভালো লোক। সুষ্ঠ প্রমাণ এর অভাবে কান কাটা কবিরের মত দোষীদের সাজা দিতে পারেন না। অনেক দিন আগে আমার এক পরিচিত লোক জমি সংক্রন্ত মামলা করেন আদালতে। কাগজ পত্র দেখে উকিল বলে আপনিই এই মামলায় জিতবেন। ২০ থেকে ২৫ বছর চলে সেই মামলা। পরে সেই পরিচিত লোক মামলায় হেরে যায়। পরে সেই পরিচিত লোক আপসোস করে বলেন “মামলার জন্য যত টাকা গেছে, সেই টাকা দিয়ে নতুন জমি কিনতে পারতাম।” অতছ জমির কাগজ পত্র দেখে যদি সেই পরিচিত লোক কে সৎ উপদেশ দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো।

উপসংহারে আমি বলতে চাই সৌদির মত রাজতন্ত্রের দেশে যদি রাজার ছেলেকে সাজা দেয়া হয় তাহলে আমাদের গণতান্ত্রিক দেশে ন্যায় বিচারের জন্য কেন বছরের পর বছর অপেক্ষা করিতে হয়। গনতান্ত্রিক দেশে বিচার এর ফয়সালা পেতে ২০ বছর লাগবে? টাকা দিয়ে আইনগত সহায়তা থেকে দ্রুত ন্যায় বিচার পাওয়া জরুরী বলে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি। আসুন আমরা সবাই মিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি।


সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৪ রাত ৮:৩৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: ঈশ্বর ও ভাঁড়

লিখেছেন অর্ক, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ৯:১০




বিরাট কিছু চাইনি। পরিপাটি দেয়ালে আচানক লেগেছিলো একরত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি—ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কী মহাভারত অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে!)

পাখিদের মতো উড়বার... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

×