
- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

এ্যা ট্রিবিউট টু স্মোকিং
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৪
নিকোটিনে হলদে হয়ে যায়নি আঙুল
পারিনি তুলতে গড়ে সাম্রাজ্য ধোঁয়ার
তাইতো থামেনি চলার পথ আমাদের!
এ কেমন নির্মম ভালোলাগা আবেশ
শেষ চুম্বনের পরও অপূর্ণতার রেশ-
পরিণতিতে নিঃশ্বাস বেদনা অশেষ।...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৬বার পঠিত
কোনো শিরোনাম নেই
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৫
চয়নিক বাতুলতা সযত্নে যাই এড়িয়ে
গুরুগম্ভীর পদাবলী কড়া নাড়ে না;
ব্যবহারিক শব্দাবলীর ভীড় এখানে
জানি অবিনশ্বর সত্য-
তীর্থের বসবাস এ নশ্বর বাস্তবতায়।
প্রাত্যহিক জীবনের পথে হোঁচট খেয়ে
হঠাৎযদি থেমে যাই (যেতে তো হবেই!)...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৮বার পঠিত
আমার অবগাহন
১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫০
রূঢ়তার মুখোশ পড়া খামখেয়ালী,
নেতিবাচক চিন্তাচেতনায় মগ্নতা-
তবুও অস্তিবাচকতার বুলি ফোটে
মিথ্যে শ্লোকে বাড়ছে দায়বদ্ধতা!
সময় অসময়ের প্রবাহে এক খড়কুটো
ঠিকঠাক বেঁচে আছি- ভেসে চলেছি;
ন্যায়-অন্যায়ের বালাই নেই এখানে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৩বার পঠিত
জুয়াড়ীর অর্থহীন কথা
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৩
জিতেছি যতোটা, হেরেছি তার চেয়ে অনেক বেশী
তবুও জুয়া খেলে চলেছি জীবনকে নিয়ে-
আমার জীবন, চলবে যতোদিন না ফুরায়
সুমনের মতো কাউকে বলিনি:
তুমি কি কখনো আমার ভাগ্য হবে?
সকল কামনায় অনুভবে জুয়াড়ী এক ঘাতক আমি
খুন করে যাই আপন সত্ত্বাকে,...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫০বার পঠিত
ক'ফোঁটা বৃষ্টিতে
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৮
কান্না ভেজা আকাশের মাধুর্যতায়
বিমুগ্ধ হয়ে অপলক তাকিয়ে রই
সে-ই জানে হৃদয়ের যতো কথা
নিঃশব্দ আঁধার থেকেই তাকে ছুঁই
তারপর...
কথা সব ফুরিয়ে যায়, শব্দ পথ হারায়
পুলকিত সবাক সত্ত্বা এবার পরাজিত
শব্দহীন দু'জনের সার্থকতার ভারে।।...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৬বার পঠিত
শিরোনাম কথা
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩৩
ইদানীং শিরোনাম ভিন্ন কথা বলছে
ব্যর্থতার দায়ভার কবির বোঝা-
ভুল নয়; দ্বিধা এবং কাঙালপনা
নির্মম সূচনায় অমোঘ উপসংহার
আর পরম গ্লানিময় নামকরণ!
বেখেয়ালে অকারণ কাটাকুটি-
শব্দের কোলাহল ভালো লাগে না,
তাই নিঃশব্দ রয়ে যেতে চাই...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৫বার পঠিত
নব উদ্যোমে চেনা কষ্ট
১৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:১২
কেটেছে প্রহর উদাসীন-
মন খারাপ করা বিকেলে
যখন তখন
এখানে ওখানে
ক্লান্তির অন্তরালে
বিষাদ মাখা রোদ্দুরে
অল্প অবকাশে ভীষণ রাগে...
হাহ্, কতো বেসুরো চিৎকারে!...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬১বার পঠিত
বৃষ্টিকে নিয়ে কিছু
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১:৩০
বৃষ্টির ঘ্রাণের বিমুগ্ধ আবেশ ঘিরে আছে,
তার শব্দ তুলছে এক অনাবিল সুরের মূর্ছনা..
কেমন এক ভালোলাগায় আচ্ছন্ন হয়ে থাকি
এই বৃষ্টিই শুধু এনে দেয় এমন মাদকতা-
যখন সকল শব্দের দল মেঘ হতে চায়,
আর
ভীষণ অভিমানে বৃষ্টি হয়ে মিশে আত্মায়।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৪বার পঠিত
অতঃপর এক উদ্ভাসিত সত্ত্বার আবির্ভাব
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:৪১
আমি অমাবস্যার চাঁদ হতে চেয়েছিলাম
গৃহত্যাগী জোছনা নিয়ে এলো লোকালয়ে
কার্নিশে ঊঁকি দিয়ে যায় লক্ষাধিক তারা
ঘরে আমার আলো-আঁধারির অবাক ভ্রমণ।
জমকালো পোশাকে কাফনের দায়বদ্ধতা
স্কচের স্বাদে মৃত চা-পাতার তীব্র সোঁদা গন্ধ
মাতাল সুরে বাধা দেয় নাম না জানা পাখি...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪০বার পঠিত
কবিতা
০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২০
কথা সব যায় ফুরিয়ে
বিভোর হয়ে থাকে মন
তারপর নিবিড় প্রশান্তি।
কথিত প্রবাদ-প্রবচন ব্যর্থতা মেনে নেয়
বিসর্জন দেয় অগম পথের বেড়াজালে-
তারাও ভিড় করে শব্দ-সমুদ্রের সৈকতে।...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৯বার পঠিত



