
পৃথিবীর সকল বাবা'কে বাবা দিবসের শুভেচ্ছা । মায়ের পাশাপাশি বাবারাও যে কত কষ্ট করেন সন্তানদের জন্য সেটা একমাত্র বাবা
যারা তারাই বুঝেন ।সব কষ্টই একটা সময় সুখের বার্তা বয়ে আনে যদি সন্তান মানুষের মত মানুষ হয় । আজ বাবা দিবস সকলকে
বলবো চলুন শত কষ্ট ও শত বেদনা এবং শত ব্যস্ততার মাঝে একটু সময়ের জন্য হলেও বাবা'কে স্বরন করি ।আমার বাবা আজ গ্রামের বাড়ি
থাকায়,বাবা পাশে না থাকায় আমার মনটা ভালো নেই,তবু চেষ্টা করেছি বাবার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য,তবে নেটওয়ার্ক সমস্যা করায় বেশি কথা বলা হয়নি। আজকের দিনে বাবার সাথে সময় কাটাতে না পেরে মনটা বেশি ভালো নেই। যাই হোক পরিশেষে
খোদার কাছে একটি চাওয়া এবং একটি প্রাথনা পৃথিবীর সব বাবারা ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



