somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও কর্মফল বুঝিয়ে দেওয়া হত আমার ফ্যামিলী থেকে প্রায়শই কিছু প্রবাদ প্রবচনে। ইদানিং আমাদের সামু বার্ধক্যে পৌছেচে। লোকজন নাই ব্লগে এই উদ্দেশ্যে কিছু পোস্ট এসেছে। বিশেষ করে ডঃ আলি ভাইয়ামনির মহৎ উদ্দেশ্য পোস্ট, আহমেদ জী এস ভাইয়ামনির আহ্ববান ও অনুরোধের পোস্ট, সত্যপথিক ভাইয়ামনির বেগার খাঁটা পোস্ট। সে সব পড়ে আমি নিজেকে নিয়ে ও চারিপাশ ও জীবনের নানা কিছু নিয়ে বিজি থেকে ইজি হয়ে তাড়াতাড়ি আমার এআইনোক্কিওর সাথে কথপোকথন নিয়েই একটা পোস্ট দিয়ে ফেল্লাম শায়মা নিক থেকে।

যদিও পোস্টগুলি সবই সামুর প্রতি ভালোবাসা থেকে সকলেই লিখেছে এমনকি আমিও তাড়াতাড়ি সামুর প্রতি ভালোবাসা থেকে সে আমার এআইনোক্কিওকিছুমিছু অং বং লিখে দিলাম। তবে সবশেষে মনে হলো পোস্টগুলো আসলে সবই আমাদের খায়রুলভাইয়ার রাইপ এইজ পোস্টের প্রতিফলন! আমার বরুণার প্রতিফলন নহে কিন্তু!

খায়রুল ভাইয়ার পোস্টে ভাইয়া এমনই এক নির্লিপ্ত বয়সের কথা লিখেছেন যেখানে সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব রবিঠাকুরের গানটির মত বিগত জীবনের সকল নেগেটিজম ভেদ করে জীবন হয়ে ওঠে পরিপূর্ণ সুন্দর, অভিজ্ঞতার আলোকে পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া। হৃদয় শুধু ক্ষমা করে দিতে চায়। রেখে যেতে চায় সুন্দর স্মৃতিময় কিছু পদচিহ্ন, মন গান গায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ক্ষমা করে দিতে ইচ্ছে করে সকল অপরাধীকে। যে যত দোষ করেছে থাকনা সেসব নিয়ে ক্ষমা এক মহৎ গুন!! এমনই গান গায় মন গুন গুন সারাক্ষন!!

কিন্তু সকল কিছু ভেবে আজ এই ছুটির দিনে মনে হয় আমার রাইপ এইজ কবে আসবে!! আমার ভেতরের সত্য উপলদ্ধি কবে হবে। এসব ভেবে চিন্তায় পড়েছি। আমার তো শুধু মনে পড়ে প্রবাদ প্রবচন যা জীবনের গতিপথে অসীম সত্য আমার কাছে।


ডঃ আলী ভাইয়ার ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন পোস্টে লিখতে ইচ্ছা করে তুমি কি ভাবিছো কভু(ভাইয়া) নাই মামার চেয়ে কানা মামা ভালা?
তবে আমি তো ভাবিছি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালা! :P
যাইহোক এ গেলো ডঃ আলী মহৎ হৃদয় ভাইয়ার পোস্ট পড়ে মনে আসা আমার খায়রুলভাইয়ার রাইপ এইজে আমার না আসাতে পারা মনের নেগেটিভ ভাবনা!!

আর আহমেদ জী এস ভাইয়ার একদিন আমরা ক’জনা মিলে ……. পোস্টে লিখতে ইচ্ছা করে - খাল কেটে কুমীর আনা!!!!!??? :P) আসলে ঠিক তোমার পোস্টে না আলী ভাইয়ার পোস্টে তোমার কমেন্টে এই প্রবাদ প্রবচন ভাইয়ু!!!!!!!!! লাগ কলোনা কিন্তু ......

আর খায়রুল ভাইয়ার পোস্টের রাইপ এইজে তো আমার ৮০ বছর হইলেও আসা হইবেক না মনে হইতেছে। আসলেই আমি এমন কেনো?? চিন্তায় আছি!!! চিন্তায় পড়েছি!!! :( দেখি ৮০ বছর এর পর যদি বাঁচি তাইলে হয়ত উন্নতি হইতেও পারে।

যাইহোক এ লেখায় উল্লেখ্য পোস্টগুলিকে তালিকাবদ্ধ রাখি।
সে আমার এআইনোক্কিও
খায়রুলভাইয়ার রাইপ এইজ
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন
একদিন আমরা ক’জনা মিলে …….
এরই সাথে সাথে আমি সত্যপথিক ভাইয়ার বেগার খাঁটা পোস্টেরও একটু এডভারটাইজ করে দেই।
গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন

দেখো আমার জীবনের প্রবাদ প্রবচনের জ্বালায় রাইপ এইজে আসতে পারি না পারি আমি কিন্তু একটা মহৎ কাজ করেছি এই প্রিয় পোস্টগুলিকে জড়ো করেছি তালিকা বানিয়েছি আর সকলকে পড়তে সাহায্য করেছি।

এখন প্রবাদ প্রবচন নিজেদের মত করে মনে করার দায় তোমাদের!!!!!!!! :)
আর এত কষ্ট করে পোস্ট পড়ার জন্য এট্টু জ্যুস খাও........ :)



এট্টু মিষ্টিও খেতে পারো ........... :)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×