জানালার ফাঁক গলে এক টুকরো আলো এসে পরে
আমার ছোট্ট আধার ঘরটাতে
ভরে দিতে চায় আলোতে
ঢেকে দিতে চায়
নিকোষ কালো আধারকে
আবার এসে পরে
এক টুকরো হিমেল হাওয়া
শীতল করে দিতে চায় আমার ঊত্তপ্ত হ্বদয়
দূর করে দিতে চায় আমার ঘন নিশ্বাস
অনূভূতি দেয় আমায় এক স্বপ্নের
স্বপ্ন আবার নতুন করে হাসার
স্বপ্ন আবার নতুন করে সপ্ন দেখার
চোখ তুলে তাকাই আমি
সেই ছোট্টো আলোর টুক্রর দিকে
লম্বা নিশ্বাসে ধরে রাখতে চাই
সেই শীতল হাওয়াটুকু
উঠে দাঁড়াই আমি
বুকের ভিতর হিমেল সেই পরশ নিয়ে
এগিয়ে যাই সেই আলোর দিকে
একটু একটু করে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


