somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ. লীগ কর্মীদের দিয়ে হাট বসাবেন নানক

০৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে ক্ষমতাসীন দলের কর্মীদের দিয়ে বাজারের পাশে রাজধানীতে সপ্তাহে দুইদিন করে হাট বসানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মন্ত্রী আরো বলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৫ কোটি টাকা বিশেষ বরাদ্দ নিয়ে রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় ক্রেতাদের কাছে বিশেষ ব্যবস্থায় পণ্য সরবরাহ করা হবে।

শনিবার বিকালে মোহাম্মদপুর টাউন হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, "সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নানামুখী পদক্ষেপও গ্রহণ করেছে। এরপরও রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে না এলে দলীয় কর্মীদের দিয়ে বাজারের পাশে কোনো মাঠে সপ্তাহে দুইদিন হাট বসানো হবে।"

তিনি জানান, বাজার নিয়ন্ত্রণের জন্য কারওয়ান বাজারে একটি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হবে। সেখানকার প্রতিটি পণ্যের দর রাজধানীর অন্যান্য বাজারগুলোতে প্রচার করা হবে।

এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, স্কুল শিক্ষক ও 'গণ্যমান্য' ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্যের মূল্য সংশ্লি�ষ্ট বাজারগুলোতে প্রচার করবেন।

তবে তিনি বলেন, "আমি আশা করছি এসব ব্যবস্থা নিতে হবেনা, এর আগেই বাজার নিয়ন্ত্রণে আসবে।"

প্রতিমন্ত্রী প্রত্যেক খুচরা বিক্রেতাকে আড়ত থেকে পণ্য কেনার পর স্লিপ নেওয়া ও তা সঙ্গে রাখার পরামর্শ দিয়ে বলেন, অন্য ক্রেতারা দেখতে চাইলে আপনারা যেন তা দেখাতে পারেন।

রোববার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তার ডিলারদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করবে জানিয়ে তিনি ডিলারদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানের সভাপতিত্বে মোহাম্মদপুর, আদাবর এবং শের-এ-বাংলা নগর থানা এলাকার খুচরা এবং মাঝারি ব্যবসায়ীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন মিরপুরের সংসদ সদস্য আসলামুল হক, ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদ বেপারি, সলিমুল�াহ সলু, মহানগর আওয়ামীলীগ নেতা শেখ বজলুর রহমান, জাপা নেতা সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×