ঘন কুয়াশায় দুর্ভোগ যে কতটা বাড়িয়ে দেয় তা শীতকালে বাংলাদেশের মানুষ হারে হারে টের পায়। এর প্রভাবে অনেক সময় ভেঙে পড়ে দেশের যাতায়াত ব্যবস্থাও। কিন্তু এ কুয়াশা উদ্ভিদের পাশাপাশি মানুষের জন্য বয়ে আনে মঙ্গল। কারণ, ঘন কুয়াশা খাবার পানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। জার্মানির একদল বিজ্ঞানী এ বিষয়ে গবেষণা করছেন। তারা পরীক্ষা করে দেখেছেন, কুয়াশা থেকে সংগৃহীত পানির গুণাগুণ খুবই ভালো। বিজ্ঞানীরা মনে করছেন, বিশ্বে খাবার পানির যে সংকট চলছে তা অনেকটাই লাঘব করবে ঘন কুয়াশা। যেখানে প্রচণ্ড কুয়াশা রয়েছে কিন্তু খাবার পানির ব্যাপক সমস্যা তাদের ক্ষেত্রে তো কথাই নেই। কুয়াশা থেকে এ পানি সংগ্রহ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন জাল। তবে জাল দিয়ে পানি সংগ্রহের কাজটি যে একেবারে সহজ তা কিন্তু নয়। কারণ, এ পানি সংগ্রহের জন্য ব্যবহৃত জালটিকে সঠিকভাবে স্থাপন ও দেখাশোনা না করতে পারলে তেমন সফল হওয়া সম্ভব নয়। তবে এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিলে কাজটি কঠিন নয়। ইতিমধ্যে জার্মানির একটি সংস্থার সাহায্যে সে দেশের কয়েকটি ছোট পরিবার ও বিভিন্ন স্কুলে কুয়াশা থেকে পানি সরবরাহ করে নিত্য প্রয়োজনীয় কাজ চালানো হচ্ছে। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘন কুয়াশাপ্রবণ এলাকায় একটি জালের সাহায্যে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ১৭০ লিটার পানি সংগ্রহ করা সম্ভব। তাছাড়া এ পদ্ধতি ব্যবহারে তেমন খরচ নেই।
এ বিষয়ে বহুদিন ধরে গবেষণা করছেন জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অটো ক্লেম। তিনি জানান, গ্রীষ্মপ্রধান দেশগুলোতে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে জাল ব্যবহার করা হয় তা দিয়েই খুব সহজে এ কাজ করা সম্ভব।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।