somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারঘাটে এমপি শাহরিয়ারের বিরুদ্ধে হরতাল আহবান, আটক ২

২৩ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের সেরা জোকস না পড়লে আফছুছ , আর পড়লেও আফছুছ!!!

রাজশাহী-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা চারঘাট সদরে বুধবার হরতাল আহবান করেছে পৌর আওয়ামী লীগের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে হরতাল আহবান করে উপজেলা সদরে মাইকিং করার
সময় পুলিশ দুই জনকে আটক করেছে। এরা হচ্ছে- ভ্যান চালক লালন উদ্দিন (৬৫) ও মাইকওয়ালা শাহিন কাদির। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে পৌর আওয়ামী লীগের সভাপতির উদ্ধৃতি দিয়ে উপজেলা সদরে মাইকিং করে জানানো হয় বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর সদরে হরতাল আহবান করা হয়েছে। এ সময় মাইকিং করে সবাইকে হরতাল পালনের আহবান জানানো হয়। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ এসে ভ্যান চালকসহ মাইকওয়ালাকে আটক করে নিয়ে যায়।
এমপি শাহরিয়ার আলম নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না করায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বুধবার অর্ধদিবস হরতাল আহবান করে মাইকিং করছিলো বলে জানা গেছে।
চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাফ্‌ফর হোসেন মংলা হরতাল আহবানের কথা স্বীকার করে বলেন, এমপি শাহরিয়ার আলম দলীয় পরিচয়ে নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় নেতাদের পাত্তা দেন না, যোগাযোগও রাখেন না। এমনকি মোবাইল ফোনও ধরেন না। এ কারণে পৌর আওয়ামী লীগ বুধবার অর্ধদিবস তার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, হরতাল আহবান করে মাইকিং করার সময় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে। তিনি বলেন, দলীয় এমপির বিরুদ্ধে হরতাল আহবানের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে মোবাইল ফোনে এমপি শাহরিয়ার আলম জানান, স্থানীয় কতিপয় নেতাকে উপজেলা সদরে যাত্রার নামে জুয়ার আড্ডা বসানোর অনুমতি না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়েছে। তিনি বলেন, স্থানীয় সকল নেতাকর্মীর সঙ্গে তার আলাপ হয়েছে। সবাইকে নিয়েই তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন। ক্ষুব্ধ হয়ে হরতাল আহবান করলেও তা প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। কেউ তার বিরুদ্ধে নয়। তবে হুট করে হরতাল আহবানকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×