somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেটার মার্কস নিয়ে ‘বাংলা পরীক্ষা’ পাশ করল ভারত!

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেটার মার্কস নিয়ে ‘বাংলা পরীক্ষা’ পাশ করল ভারত- এটা কলকাতার আনন্দবাজার পত্রিকার আজকের অনলাইন সংস্করণের একটা সংবাদের শিরোনাম! আনন্দবাজার পত্রিকার কাছ থেকে এরচেয়ে বেশি কিছু অনেকেই আশা করছি না। তবে বিশ্বময় পরিচিত গণমাধ্যম বিবিসি'ও কৌশলে ভারত ও ধান্ধাবাজ দুই আম্পায়ারের পক্ষে! আজকের বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ শেষ হওয়ার পর বিবিসি'র বাংলা বিভাগের ওয়েবসাইটে একটা 'প্রতিবেদন' প্রচার হয়। 'যে ভুলের মূল্য দিতে হলো বাংলাদেশকে' শিরোনামের এ 'নিরপেক্ষ প্রতিবেদনের' মাধ্যমে দুই আম্পায়ারের কর্মকাণ্ড জায়েজের চেষ্টা চলছে। 'প্রতিবেদন'টির উদ্ধৃতির আগে বলে রাখতে হচ্ছে, একটা ছোট্ট প্রশ্ন এখন সারাবিশ্বের ক্রিকেটপ্রেমির মনে, 'আম্পায়ারিং' কারসাজির মাধ্যমে বাংলাদেশ দলকে হারিয়ে দেয়ার ষড়যন্ত্র করায় আইসিসিকে জরিমানা, নিষিদ্ধ করবে কে? সারাবিশ্ব অবাক হয়ে দেখলো আম্পায়ারদের পক্ষপাতদুষ্ট নির্লজ্জ আচরণ । শেষ পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেটেও দুর্নীতি? এখন সবার একটিই প্রশ্ন, সত্যিই কি বাংলাদেশ হেরেছে?

বিবিসির 'প্রতিবেদন'টিতে বলা হয়-
‘বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে লড়তে গিয়ে যেসব ‌ভুল সিদ্ধান্ত ম্যাচটিকে বাংলাদেশের বিপক্ষে নিয়ে গিয়েছে, সেগুলো ব্যাখ্যা করছেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মুজমদার:
* ৩০ ওভারে যখন ভারত মাত্র ১২৬ রান তুলেছে এবং পডড়ে গেছে তিন তিনটি উইকেট ঠিক সেই সময় রুবেল হোসেনকে বল করতে না দেয়া ক্যাপ্টেনের সবচেয়ে বড় ভুল। খেলার মোড়টা সেখান থেকেই ঘুরতে শুরু করে।
*রোহিত শর্মাকে আউট না করার সিদ্ধান্তটি ভুল ছিল, যেটি বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে।
*মাশরাফি বিন মুর্তাজার উচিত ছিল সুরেশ রায়নার বিরুদ্ধে রুবেল হোসেনকে বল করানো। কারণ রায়না শর্ট বলে দুর্বল ছিল। সেই সময় মাশরাফির নিজের বল করা মোটেই উচিত হয়নি। সুরেশ রায়না এবং রোহিত শর্মার জুটিই পরে খেলা ঘুরিয়ে দেয়।
*রুবেল হোসেনের ফুল টস বলটিকে নো-বল ঘোষণা ছিল আম্পায়ারের মারাত্মক ভুল যার মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে।
*৩০০ রানের একটা মনস্তাত্বিক প্রভাব রয়েছে। ভারত ৩০০ রান তোলার পর মানসিকভাবে বাংলাদেশ আর প্রতিযোগিতায় ছিল না।।
* মিস্‌ ফিল্ডিং, ক্যাচ ড্রপ, সার্কেলের মধ্যে চারজন রেখে বল করা, নো-বল দেয়া- এসব দেখে মনে হয়েছে অধিনায়ক একেবারেই অপেশাদারী মনোভাব দেখিয়েছেন।’

বলুন তো, বিবিসি কতো টাকার বিনিময়ে এ রকম প্রতিবেদন প্রচার করছে? টাকা কোত্থেকে পেয়েছে? কেউ কেউ এমনটা বলবেন, এ ধরনের 'প্রতিবেদনের' ক্ষেত্র আইসিসি আগেই পরিকল্পনা করে রেখেছিল? কেউ ভুলে যায়নি, বিবিসি'র মালিক সাদা চামড়ার কয়েকজন। 'প্রভু'র স্বার্থের দিকে তাকিয়েই প্রতিষ্ঠানটি তাই 'প্রতিবেদন' প্রচার করবে!

দুই বাংলায় পাঠকনন্দিত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজ আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে 'এগারো বাঙালির টিম বাংলাদেশ গর্বিত করেছে' শিরোনামে প্রচারিত এক লেখায় বলেছেন, 'আমার বিশ্বাস, ভারতে ক্রিকেট খেলোয়াড়রা যত টাকা রোজগার করে, অন্য দেশের খেলোয়াড়রা ততটা পারে না।' বিশ্ববাসীর বিশ্বাস, ভারতীয় কোনো ক্রিকেট তারকার সমান না হলেও একরাতেই দুই 'আম্পায়ার' মোটা অংকের টাকা কামিয়েছেন। এর বিনিময়ে তারা ভারতকে জিতিয়ে দিয়েছেন।

কবি শামসুর রাহমানের বাক্য ধার করে কথিত দুই আম্পায়ারের বিরুদ্ধে এবার বলতেই হবে-

'আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিলো সেঁটে

...আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু
সেই সব পশুদের।
...প্রত্যহ দিনের শেষে ওরা
হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল
কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে
দশ হাত দূরে সর্বদাই।

অভিশাপ দিচ্ছি
...আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ
...স্নেহের কাঙ্গাল হয়ে ওরা
ঘুরবে ক্ষ্যাপার মতো এ পাড়া ওপাড়া,
...অভিশাপ দিচ্ছি এতোটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের
কাছে আত্মসমর্পণের জন্যে
দ্বারে দ্বারে ঘুরবে ওরা...।'


হা.শা.
দৈনিক যায়যায়দিন
ভালোবাসা সড়ক,
তেজগাঁও, ঢাকা।



সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×