somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান শান্তনু
প্রিয়দেশ, এক সঙ্গে বিশ্ব দেখি...

সালাহ উদ্দিনের 'সন্ধান' মিলেছে, গুজব না সত্য?

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতিবার সন্ধার পর থেকে ঢাকার টিভি চ্যানেল, পত্রিকার অনেক সাংবাদিকের কাছে 'তথ্য' আসছে- বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনের 'সন্ধান' মিলেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুর্গম একটি চরে। সেখানে নাকি তাঁর মতো কাকে দেখা গেছে! এর মধ্যে ওই এলাকায় পুলিশ সদস্যরা গেছেন অভিযান চালাতে। সেখানে সালাহ উদ্দিনের খোঁজে অভিযানও চলছে!

মুঠোফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ বিএনপির নেতা সালাহ উদ্দিনের 'সন্ধানে' পুলিশ ফুলছড়ি উপজেলায় দুর্গম চরে অভিযান চালাচ্ছেন। গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন দৈনিক মানবজমিনকে জানান, 'একটি গুঞ্জন শুনে তাঁরা সেখানে গেছেন। ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি চরে একটি লাশ পাওয়া গেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তারা সেখানে যান।'

জানি না, সংবাদটা স্রেফ গুজব, নাকি এর কোনো ভিত্তি আছে? জাতীয় পত্রিকার কোনো কোনো সাংবাদিক অপেক্ষা করছেন, পত্রিকার দ্বিতীয় সংস্করণে সালাহ উদ্দিনের 'খোঁজ' পাওয়ার প্রতিবেদন ছাপানোর! টিভি চ্যানেলগুলোও অপেক্ষা করছে এ বিষয়ে জাতিকে একটা সুসংবাদ দিতে। সম্ভব হবে তা? নাকি গুজবের বিভ্রান্তি কাটানোর জন্য অপেক্ষা করছি মাত্র?

সালাহ উদ্দিনের আগে ২০১২ সালে 'নিখোঁজ' হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। আজও তাঁর খোঁজ মেলেনি। তিনি 'নিখোঁজ হওয়ার পর ২০১২ সালের ২২ এপ্রিল দেশের প্রথম সারির জাতীয় একটি দৈনিক পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে 'ইলিয়াসের সন্ধান মিলেছে: পূবাইলে র‌্যাবের অভিযান' শিরোনামে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়- 'সন্ধান মিলেছে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর। গতকাল শনিবার রাতে র‌্যাব ও পুলিশ গাজীপুরের পূবাইলে অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হলেও ইলিয়াসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। ...সংশ্লিষ্ট একাধিক অসমর্থিত সূত্র এ তথ্যটি জানালেও কোনো নিরপেক্ষ সূত্র তা নিশ্চিত করতে পারেনি।' ইলিয়াস আলী আজ পর্যন্ত 'নিখোঁজ' থাকায় সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে ওই পত্রিকার প্রতিবেদনটি ডাহা মিথ্যে।

ইলিয়াস আলীকে নিয়ে ঢাকা থেকে প্রকাশিত তৃতীয় সারির একটা দৈনিক পত্রিকা তখন লেখে, কলকাতার কোন কারাগারে নাকি তাঁর 'সন্ধান' মিলেছে! এসব গাজাখুরি তথ্য কাউকে কাউকে হয়তো সাময়িক বিভ্রান্ত করেছে! তবে আজগুবি তথ্য কখনো বাস্তবতার পথ ধরে হাঁটতে পারে না। সালাহ উদ্দিনের 'খোঁজ' পাওয়ার সংবাদটাও কি ইলিয়াস আলীকে নিয়ে ওই দুটি পত্রিকার করা প্রতিবেদনের মতো?

গত ১০ মার্চ থেকে 'নিখোঁজ' সালাহ উদ্দিন। তাঁর 'নিখোঁজ' হওয়ার রহস্যের জট এখনো খোলেনি। তিনি কোথায় আছেন, কেমন আছেন- তাঁর বউ, ছেলে-মেয়েরাও জানেন না। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে সালাহ উদ্দিন নিয়মিতই দলের পক্ষে 'গোপন আস্তানা থেকে এলান' পাঠাতেন! তাঁর গায়েবি বিবৃতিতে থাকতো জামায়াত-বিএনপির কর্মসূচির ঘোষণা। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক বিভিন্ন অভিযোগ আছে। সেজন্য তাঁকে আইনের মুখোমুখি করার সুযোগ আছে। তাই তাঁকে খুঁজে বের করার দায় রাষ্ট্রের। আইনশৃঙ্খলাবাহিনীও কিছুতেই এ দায় এড়াতে পারে না।

২০০৪ সালের ২১ আগস্টে বিএনপি-জামায়াতের মদদে আরেকটা ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রকে আমরা সভ্যতা বিরোধী বর্বরতা বলি। শাহ এম এস কিবরিয়া, আইভি রহমান, আহসান উল্লাহ মাস্টারের মতো জনপ্রিয় রাজনীতিবিদদের বিএনপি-জামায়াতের মদদে প্রকাশ্যে হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা এখনো জানায়। এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায়। তবে ইলিয়াস আলী, সালাহ উদ্দিনের মতো রাজনীতিবিদের 'নিখোঁজ' হয়ে যাওয়াকেও সমর্থন করি না। এমনকি রাষ্ট্রের সামান্য এক নাগরিকের 'নিখোঁজ' হয়ে যাওয়াকেও না!

হা.শা.
দৈনিক যায়যায়দিন
ভালোবাসা সড়ক,
তেজগাঁও, ঢাকা।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×