কল্পনার ডালে প্রচুর পাঁচফোড়ন-চেখে বলুন
০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রবি ঠাকুরের দাড়ির ভিতর
ছারপোকা যদি বাঁধতো বাসা,
চুল-দাড়িহীন রবীন্দ্রনাথ,
ভাবছি তাকে লাগতো খাসা।
স্যুটেড-বুটেড,খুব ফর্মাল
হতেন তখন রবীন্দ্রনাথ,
ফ্রায়েড রাইস খাদ্য হত
খেতেন কি আর ধোঁয়া-ওঠা ভাত?????
রবি'র গানে হিপ-হপ,রক
ইয়ং জেনারেশন পাগল,
ধুম-ধারাক্কা নাচের তালে
গাইত রবি-"দাও মোরে বল"।
ডিজে কিংবা কথাবন্ধু
রবীন্দ্রনাথ এফ এম জুড়ে,
ইন্টারভিউ আর অটোগ্রাফের
জন্যে লোকে পড়ত মরে।
এই রবি আর সেই রবিতে
পার্থক্য আকাশ-মাটি,
কল্পনার এই রবীন্দ্রনাথ
এক চিলতেও নন তো খাঁটি।
ধন্য মোরা -রবি ঠাকুর
জন্ম নেন নি আধুনিকতায়,
ভাগ্য মোদের খুবই ভালো,
নাম লেখান নি ডিজে'র খাতায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন