somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প -একটি খুনবিষয়ক ফ্যান্টাসি

০৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা খুন করবো।আজ প্রায় তিন বছর হলো ভাবছি-খুন করবো।

বাইরে আবছা আলো,সন্ধ্যে হচ্ছে।আমি ভাবছি একটা খুনের কথা,রক্তের কথা-কিন্তু যত্নের সাথে এড়িয়ে যাচ্ছি একটা প্রসঙ্গ।খুনের পরে কি হবে?

লোকটা খুব ভেজাল করছে আমার শান্তি’র জীবনে।সকালে পাখির ডাক অথবা অফিস থেকে ফেরার পথে তুমুল যানজট সবখানেই আমি ভাবছি ঐ একটা খুনের কথা।লোকটাকে সরাতেই হবে,আর তার একমাত্র উপায় ওকে খুন করা।

হাই ভোল্টেজ ইলেকট্রিক শক,পানিতে ডোবানো,ঘুমের ওষুধ-হাজারো উপায় ঘুরছে মাথায়।কিন্তু এর প্রায় সবই সহজ,আর ধরা পড়বার রাস্তা তো পাকাই।আর কি কি উপায় আছে মানুষ মারার?

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আমি ভাবি খুন করবো।রাতভোর হয়ে যায় -আমি ভাবি খুন করবো।অফিস বসে ফাইল দেখার সময় ভাবি খুন করবো আর টেবিলের নিচ দিয়ে ঘুষ নেবার জন্যে বাঁ হাত বাড়িয়ে দিয়ে আমি ভাবি খুন করবো।রাস্তায় যখন বাস ধরবার জন্যে ছুটি তখন ভাবি আমি খুন করবো।আমি খুন করবো।

খুব সাধারণ একটা লোক-সারাদিন কাজ আর পরিবার ছাড়া আর ভাববার কিছু নেই,কোন উচ্চাশা নেই-কোন পাঁচ-তারা স্বপ্ন নেই।খুব বেশি সাধারণ,ম্যাড়মেড়ে-তুলনা করা যায় আটপৌরে সুতি শাড়ির সাথে,এখানে ছেঁড়া-ওখানে ফুটো।ঐ সাধারণ লোকটাকেই খুন করতে চাই।

এত সহজ কিভাবে হতে পারে কোন মানুষ?কেন সে ঘুষ খাবেনা,কেন সে চুরি-বাটপারি করবে না?তার চেয়েও বড় ব্যাপার তার অমায়িক হাসি আর সরল চাউনি।দেখা হলেই মুখে হালকা হাসি ছড়িয়ে জিজ্ঞেস করবে-কি খবর?চাকরির প্রথম দিকে তো রীতিমত জ্ঞান দিত কিভাবে কি করতে হবে।

এখন যখন আমার দিকে তাকায় তখন তার চোখে আমি সেই বাবা’র ছায়া দেখি যিনি আমাকে বলতেন -বাবা,সৎ থাকবি।
এ লোকটা যেন মুখে কিছু না বলেই আমায় শাসন করছে তিন তিনটি বছর ধরে।ঠিক বাবা’র মত করে।বাবা গলায় দড়ি দিয়েছিলেন,ঘুষ খাবার অভিযোগে তাকে সাস্পেণ্ড করা হয়েছিলো।

আর এই লোকটাকে আমি খুন করবো।এ কেন বেঁচে থাকবে সৎ হয়ে?আবার অন্যকে উপদেশ বিলিয়ে বেড়াবে-সৎ হও।

আজ একটা উপায় পেয়ে গেছি,কিভাবে ঐ লোকটাকে খতম করবো ঠিক করে ফেলেছি।আমি দেখেছি ভাল চা ওঁর খুব প্রিয়।আমি ওকে ভাল চা’পাতা গিফট করবো বলে ঠিক করেছি;চায়ের পাতায় বিষ মেশানো থাকবে।বিষটা প্যাকেটের ভেতর ঢোকাবো সিরিঞ্জ দিয়ে।সহজেই মিশে যাবে।

*************

দৈনিক নিত্যদিন
৫ই আগস্ট,২০১০
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে ঢাকার কারওয়ান বাজারে রাস্তা পার হবার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হন আব্দুল হাকিম নামে এক ব্যক্তি।জানা যায়,পথচারীর অন্যমনস্কতার দরুন এ দূর্ঘটনা ঘটে।

************

৫ই আগস্ট
বিকেল সাড়ে পাঁচটা

রাস্তা থেকে একটা বেশ ভাল চায়ের প্যাকেট কুড়িয়ে নিল ইলিয়াস।
নাহয় মরা মানুষটার হাত থেকেই পড়েছে-তাতে কি?চায়ের প্যাকেটটা দেখলেই লোভ হয়।ঝুপড়িতে ফিরেই চা বানাতে বলবে বউকে।মানুষ মরার ব্যাপারটা না জানালেই হল।


সমাপ্ত


অ।রূ
আগস্ট ২০১০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×