somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছড়াংবিতা-২

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হাতে হারিকেন পিছনে বাঁশ
সামনে কম্পিউটার
মাথায় ব্যথা পুড়ছি ক্যাঁথা
সামনে যা পাই তার
পায়ের জুতো গালে ওঠে
ফুটপাথ নেই বলে
মাথায় ফুটো সবই ঝুটো
বুদ্ধি পড়ছে গলে
এখুনি সময় ঘুরে দাঁড়াবার
ঘুরে দাঁড়ালেই দেয়াল
পকেটে রুমাল যাচ্ছে বনে
হিং টিং ছট বেড়াল
বেড়াল ভায়া বাঘ হয়ে যাও
রুমাল খুঁজবোনা
বেড়াল পোষার সাধ্যি আছে
বাঘ পুষবোনা

বাঘের আমি বাঘের তুমি
এবং আছেন বাঘের মাসি
কদম বনে সযতনে
কেষ্টদা বাজান না বাঁশি
রাধারা এখন আদা নুন খেয়ে
খুব ফিটফাট খেলছে হা ডু ডু
ভৌতিক জ্বর বুক থরথর
রাম প্রাক্টিস করছে ভুডু
রাবণের হাতে বক্সিং গ্লাভস
কোচ হয়েছেন টাইসন
ঘুষোঘুষি করে জিততে পারলে
ঘি জিতবেন তিনমন
তিন মন ঘি আর কত কি
ঢালতে পারলে রাধা নাচবে
হাডুডু খেলায় জিতে গেলেই
কদম বনে বাঁশি বাজবে

কদম বনে বাজলে বাঁশি
মাঠে গড়াবে ফুটবল
মরিনহো এসে কেষ্টকে বলে
চল ভায়া মোর সাথে চল
রবীন্দ্রনাথ মুচকি হাসেন
বল দাও মোরে-গোল দিই
রাধা আর সীতা চিয়ারলিডার
চল মাঠে যাই জলদি।



তোমার পোষা বেড়াল যদি গোসা করে
খেয়ে ফেলে জাল দেয়া দুধ
তুমি কি আর রাগ করবে?
তোমার বেড়ালটারই তো পেট ভরবে-

পোষা তোমার কুকুর যদি হাড্ডি ভেবে
খেয়েই ফেলে শখে কেনা থ্রি জি মডেম-
তুমি কি আর গাল দেবে?
কুকুর দিয়েই তখন নাহয় নেট চালাবে

অঙ্ক খাতায় কাব্যি করে একশ পেলে
সবাই তোমায় বলতে পারে ভাল ছেলে
তের'র ঘরের নামতাটাও কবিতা হয়-
বলেই দেখো-দেবে তোমার দুচোখ গেলে

কেষ্ট পেতে কষ্ট হলে বল চলে যায়
গোলকিপারের দুহাত গলে-
কেষ্ট ব্যাটা নাম বদলে হলো পেলে
যোগ দিল সে নেইমার আর মেসির দলে

কুকুর ছানার জন্যে তুমি খুলতে পারো
ফেসবুক আর ইয়াহু মেইল অথবা ব্লগ
ছানা পোনা বড় হয়ে ধেড়ে হলে
করতেই পারে অ্যাকাউন্ট থেকে তোমাকে ব্লক।

বিষ্টি দেখে খুশিতে দাও দু-তিনটে লাফ
ঝপাং করে পড়লে পরে ম্যানহোলে
তোমার ফ্যাশন দেখে সবাই তাজ্জব হয়-
বুঝে ফেলেছে,ফ্যাশন এখন এটাই চলে

পাশের বাড়ির মেয়েকে দেখে ভাবতে পারো
কি চমৎকার-এ যে দেখছি ক্যাট্রিনা
মেপে জুপে দেখার ইচ্ছে হতেই পারে
ভুলে যেওনা-তুমি কিন্তু দরজি না।

হাত বাড়িয়ে চাঁদ না পেয়ে বামন পেলে
নিজকে তুমি ভাবতে পার নীল আরমস্ট্রং
বামন কিন্তু আপন মনে ভেবে নিলো-
কাম পারেনা,বেকুব হালায়,খালি ভংচং।


গণিত বোঝো?
তুমি যোগ আমি হলে উত্তর কি হয়?
পারলে না বলতে?
উত্তর বোধহয় দক্ষিন হয়।

ও,তুমি বোঝো না ভূগোল?
রুই,কাতলা বোঝো?
শিঙ্গি মাছের ঝোল?
লাগে কি পাঁচফোড়ণ,জানো?
জানোনা?কি জানো তবে?
সাহিত্য?
কি বললে হুমায়ূন?
নাকি গুণ?
ভীষণ দূরবোধ্য-
তা হবে,দূর থেকে যায় বোঝা-
সে কি অতই সোজা?
ফ্যাশন বোঝো?ফ্যাশন?
শুধুই বিলাস-ব্যসন-
আরে নাহ,ফ্যাশন মানে চলা ফেরায় আর্ট,
বেক্সিমকো থেকে ওয়ালমার্ট।
যাক গে,বোঝোনা তুমি
বুঝাবোনা
তোমার মাথায় হাত বুলিয়ে
আখের গুছাবোনা-
তার চেয়ে বরং ----
ভীষণ গরম,
হ্যাঁ-----hot.
কোরনা ছটফট
কথাই বলি,কথা।
অযথা?তা হবে।
খেলা দেখ?রিয়াল,বারসা?
কবে?ক্যাসিয়াস খুব ফরসা--
রোনালদো...কি সুইট!
উফ গড,আই কুইট...I QUIT.
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×