সকল লাশ সামনে রেখেই ২৭ এপ্রিলের নারী শ্রমিক সমাবেশ হউক
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শত শত শ্রমিকের মৃত্যুর দায় কান্না দিয়ে শেষ হতে পারে না। প্রয়োজন অনিয়ম আর শোষণের বিরুদ্ধে প্রতিরোধ। অনেককে বলতে শুনেছি, ২৭ এপ্রিলের শ্রমিক সমাবেশ স্থগিত করুন।
এর বিপরীতে বলতে চাই, এই শত শত লাশ সামনে রেখেই ২৭ এপ্রিলের সমাবেশ হওয়া উচিত। দৃপ্ত কণ্ঠে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার দাবি তোলা উচিত। শ্রমিকদের অধিকার এই রাষ্ট্র ও দেখবেনা। আল্লামা শফীও দেখবেনা।
‘হরতালকারীদের নাড়াচাড়া ভবন ধ্বসে গেছে' এমন নির্লজ্জ উক্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়িয়েছেন। রানা প্লাজার ধ্বসকে 'সরকারের উপর আল্লাহর গজব' বলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী তাদের মধ্যযুগীয় বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন।
শ্রমিকদের পক্ষে এদের কেউই নেই। শ্রমিকদের স্বাধীন কর্মপরিবেশের দাবিতে ২৭ এপ্রিলের সমাবেশকে নিয়েও চলছে রাজনীতি (
http://www.notun-din.com/?p=1864)। সমস্ত রাজনীতির মধ্য দিয়েই উচ্চস্বরে তুলতে হবে শ্রমিকদের অধিকারের দাবি। তাই সাভারে শত শত শ্রমিক মৃত্যুর প্রেক্ষিতে ২৭ এপ্রিলের শ্রমিক সমাবেশ আরো জরুরী হয়ে পড়েছে। সমস্ত লাশ সামনে রেখেই দাবি তুলতে হবে আর একটিও লাশ নয়। গার্মেন্টসের নারী শ্রমিকদের প্রতি নয় আর কোন বঞ্চনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন