বিশ্বের ৭০ টি দেশের ৩৭ কোটি আদিবাসী মানুষের অধিকার বঞ্চিত করে বিশ্বে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার রক্ষা সম্ভব নয়। রাজনৈতিক স্বার্থ হাসিলে দেশের প্রায় ১ কোটি আদিবাসীদের বারবার ব্যবহার করা হয়েছে। অথচ আদিবাসীদের রক্ষা, উন্নয়ন, বসবাস ও চাষাবাদের জন্য ভূমির স্থায়ী বন্দোবস্ত করা হয়নি। বরং বিনা কারনে বারবার নির্যাতন-নীপিড়ন করা হয়েছে।
আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক। তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ভূমি সমস্যার সমাধানে পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। ‘অর্পিত’ সম্পত্তি ও বনবিভাগ কর্তৃক সেসব সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে তা বাতিল করে আদিবাসীদের বুঝিয়ে দিতে হবে।
আদিবাসী জনগোষ্ঠি কৃষিসহ বিভিন্ন সেক্টরে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলেও তুচ্ছ ঘটনায় তারা অত্যাচার-নীপিড়নের শিকার হয়। বিচার প্রাপ্তিতো নয়ই বরং প্রতিনিয়তই অযত্ন, অবহেলা আর নিষ্ঠুরতা আদিবাসীদের ভাগ্যের চাকা ঘোরায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


