বিশ্ববিখ্যাত টিভি উপস্থাপিকা ওপরাহ উইনফ্রের নিজস্ব স্যাটেলাইট রেডিও স্টেশন ওপরাহ অ্যান্ড ফ্রেন্ড আমেরিকাতে সমপ্রচার শুরু করেছে। শুরুতেই এই রেডিওর গ্রাহক সংখ্যা সাত মিলিয়ন ছাড়িয়ে গেছে। জানা গেছে, এই স্টেশন চালুর জন্য ওপরাহ উইনফ্রে সমপ্রচার কতর্ৃপরে সঙ্গে প্রায় ৫৫ মিলিয়ন আমেরিকান ডলারের তিন বছর মেয়াদি একটি চুক্তি করেছেন। ওপরাহর এই রেডিও স্টেশনটি সমপ্রচার শুরুর পর পরই আমেরিকার কয়েকটি রাজ্যে হাজার হাজার মানুষকে নতুন রেডিও সেট কিনতে দেখা গেছে। অন্যদিকে কয়েকটি আমেরিকান মিডিয়া উইনফ্রের এই স্টেশনটিকে আমেরিকার সবচেয়ে বড় স্যাটেলাইট রেডিও চ্যানেল বলে উল্লেখ করেছে। ধারণা করা হচ্ছে ওপরার ভক্তরা সার্বণিকভাবে ওপরার কণ্ঠ শোনার জন্য নতুন নতুন বহনযোগ্য রেডিও সেট কিনছেন। তবে তাদের ওই আগ্রহে পানি ঢেলেছে ওপরার এক মুখপাত্র। তিনি বলেছেন, রেডিওতে ওপরাহকে খুব একটা পাওয়া যাবে না। কারণ ওপরাহ একজন টিভি ব্যাক্তিত্ব, রেডিও ব্যাক্তিত্ব নন। তবে ওপরাহর রেডিওতে শ্রোতা আকৃষ্ট করার জন্য সার্বণিকভাবে লাইভ স্টাইল অ্যাভাইস প্রোগ্রামসহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান প্রচার করা হবে। অন্যদিকে ওপরাহ তার রেডিও'র অনুষ্ঠান সম্পর্কে বলেছেন, আমার রেডিওতে আমি লাইভ অনুষ্ঠান সীমিত আকারে প্রচারের পপাতী। তবে রেডিওতে তার কণ্ঠ শুনতে পাওয়া যাবে কিনা তা তিনি জানাননি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


