somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কথা শুনো , না শুনলে মরো না হয় দেশ ত্যাগ করো । পছন্দ তোমার !

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছয় মাসও হলো না গাজী পুরে বুয়েট হতে পাস করা একজন ইঞ্জিনিয়ারকে কিছু টাকার বিনিময় ভাড়া করা গুণ্ডা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে । উনার অপরাধ নিম্ন মানের কাজ করায় উনি বিল আটকে রেখে ছিলেন এই জন্য্ নির্মমভাবে হত্য করে লাশ রাস্তায় ফেলে যায়। পরিবারের রোজগার করা মানুষটার মরণে এখন পরিবারকে অভাব-অনটনে সীমাহীন কষ্টে দিন পার করতে হচ্ছে। সন্তানদের লেখাপড়ায় নেমে আসবে চরম বিপর্যয় । কারণ সৎ লোকের অবৈধ সম্পদ গচ্ছিত থাকে না । হাজারো খুন হওয়া মানুষের সন্তানেরা জীবনের শুরুতে বাংলাদেশের এমন ঘৃণিত রূপ দেখে বড় হচ্ছে।

এই মাত্র কয়েকদিন আগে রাজশাহী গণপূর্ত বিভাগের আরো একজন ইঞ্জিনিয়ারকে মেরে রক্তাক্ত করেছেন কিছু গুণ্ডা । উনার অপরাধ পুঠিয়ায় ভূমি অফিস নির্মাণে ঠিকাদার নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়েছেন বলে অভিযোগ করেছেন ।

প্রশ্ন হলো কারা এই কাজ করতেছে । সহজ উত্তর যাদের এখন অপরিসীম ক্ষমতা আছে । যারা রড়ের বদলে বাঁশ দিয়ে রাস্তা-ঘাট , ব্রিজ -কালভার্ট ও সরকারী অফিস- আদালত করতে চায় এবং বিল নিতে চায় রড়ের চেয়ে দ্বিগুণ , তারাই । যে দেশে পেশাদারী দায়িত্ব পালন করতে গিয়ে গুণ্ডার হাতে ডান্ডার মার খেয়ে রক্তাক্ত হতে হয় এবং একদল হায়নার হাতে মরণের ঝুকি নিয়ে চলতে হয় সে দেশে কে ইঞ্জিনিয়ার হতে চাইবে আর সৎ থাকতে চাইবে। হলেও প্রচুর প্রভাবশালী হতে হবে থাকতে হবে রাজনৈতিক যোগাযোগ ।

এই লোকগুলি যদি আজ পুলিশ হতো , যদি ম্যাজিস্ট্রেট হতো তাহলে কেউ চোখ তুলে তাকানোর সাহস করতো না । আমরা অহরহ দেখছি পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রভাবশালীদের নাকে রশি লাগিয়ে ঘুরায়। ঠিকাদার রাজনৈতিক পরিচয় দিয়ে নিম্ন মানের কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । দেশটা যেন চোর ডাকাত পুলিশ খেলায় মত্ত । আর আম জনতা নিয়ে চুপ থাকছে। এই চুপ থেকেও নিরাপদ থাকা যাচ্ছে না । গ্রামে গঞ্জে আজ মাদকের হাট বাজার বসে প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না । চোখের সামনে যুব সমাজ মাদকের নেশায় পৃথিবীকে রঙ্গীন দেখছে রাজনৈতিক ছায়া তলে । প্রতিবাদী হতে হলে শিরোনামের একটা অপশন পছন্দ করতে হবে।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫২
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×