কবিতা - হালহকিকত
১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মদন আলী ভাবিয়া ব্যাকুল
আছে কি দেশ ঠিক হালে?
স্বাধীনতার এতদিন পরেও
হাওয়া কোথায় উন্নয়নের পালে?
এখন নেই সেই ইস্ট ইন্ডিয়া
আছে মাসতুতো ভারত
বুদ্ধিজীবীরা আগের মতই
তবু দেশটা কেন পাগলাগারদ?
দলাদলি আর ক্ষমতার লোভে
দেশটা ভরেছে চামচায়
নেই আর সেই বংগবন্ধু
স্বাধীনতা বন্দি গামছায়।
এখন আছেন অনেক রবীন্দ্রনাথ
যাদের হাতে নোবেলের বালা
নেই শুধু সেই কাজী নজরুল
কে ভাংবে জেলের তালা?
আমি বলতেছি সেই সুকান্তের কথা
যেই আঠারোকে যায়না রোখা।
যার কন্ঠে জ্বলবে ফুজিয়ামা
শুশীলরা হবে বোকা।
এই বাঙ্গালায় সেই আঠারো
আবারও আসুক নেমে
বুদ্ধিজীবীরা সুস্থ হোক
চামচারা যাক থেমে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন