ইট ভাটা ও বাস্তবতা
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্কুলে যাওয়ার পথে সেদিন
অবাক হয়ে দেখি
মস্তবড় এক গম্বুজ বানাচ্ছে
বুঝিলাম না ব্যাপার সে কি?
কিছুদিন পর দেখা গেল
গম্বুজের মুখে কালো ধোয়া
চারদিকে কিছু ইঞ্জিন বসানো
আরও আছে স্তুপিকৃত খোয়া।
আবাদি জমিতে খাল কেটে
আনা হয়েছে মাটি
চারদিকে হল ধোয়ায় অন্ধকার
শুনলাম এই ইট হবে খাটি।
এলাকার লোক আশায় বাধে বুক
কম দামে ইট কিনে
বাড়ি বানাবে পাকা
বড়লোক যেমন থাকে চীনে।
কিছুদিন পর হুশ ফিরিল
জমিতে দেখিয়া শস্য
ইটের গম্বুজের কালো ধোয়ায়
পুরিয়া হয়েছে ভস্ম
বাড়ির সকল ফল গাছে
ফুটলো ফুল এলো নতুন কুড়ি
একটাতেও ফল এলোনা
ফুল ঝরে পুর্ন ঝুড়ি।
আমবাগান আর কাঠাল গাছে
ধরিলো অজানা রোগে
মরে যেতে থাকলো একাধারে
মালিক পরিলো শোকে।
উর্বর জমি হল শুকনো
বাতাসের কমলো স্বাদ
সব গাছ মরে হল ফাকা
উঠোনে দেখা যায় চাদ।
বড়লোকি সেই চলনের কথা
এবার গেল ভুলে
ভাটাওয়ালের বিরুদ্ধে প্রতিবাদ
তাদের চড়াতে হবে শুলে।
থানায় গেল মামলা করতে
ভাটা রাখা যাবেনা গ্রামে
পুলিশ পুর্বেই পেয়েছিল সম্মানী
গাইলো গান আইনের নামে।
ভারত দিয়েছে বেদম গ্যাস
বলেছে বাংলার ইট ভালো
বলেনি এটা জমি করে নষ্ট
নিভাবে ভবিষ্যতের আলো।
টাকার কাছে পুলিশ জিম্মি
ক্ষমতার কাছে দেশ
রাজনীতিতে মানুষ জিম্মি
এই ধারা কবে হবে শেষ?
কয়লা কাল শিক্ষার ফলে
ঘুমিয়ে মনুষ্যত্ব আজ
সময় গেলে সাধন হবে কি?
ধরে সাধু কিংবা কবিরাজ?
সবার আগে দেশটা বড়
দিতে আগামী জাতিকে স্থান
চলেন সবাই হাতে হাত ধরে
গাহি সাম্যের গান।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন