somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম রক্ষার নামে "ব্লগার" হত্যা কতোটা যুক্তিসম্মত.......।

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আরেক ব্লগার খুন হয়েছে, এবার ঘটনা ঘটেছে বাসায়। "থাবা বাবা" দিয়ে শুরু করা এই যাত্রায় কেবল নতুন নাম যোগ হচ্ছে, কারণটা যে কী তা আসলেই বোঝা যাচ্ছে না। আজকের বিভিন্ন পত্রিকায় বলা হয়েছে খুন হচ্ছে নামের তালিকা ধরে, এই তালিকা নাকি হেফাজতের সময় দেয়া হয়েছিল মানে দুই বছর আগে। জানিনা প্রশাসন কী করছে, তারা আসলেই এমন ঘটনা রুখতে চায় কিনা?
ব্লগার কেউ খুন হলেই তাকে নাস্তিক বলে ঘোষনা করা হয়, আর দায় যায় মৌলবাদের উপর। আর এভাবে একের পর এক ব্লগার হত্যা আসলেই একটি বড় সমস্যা।

* ধর্ম আসলেই একটি মনের বিষয়, যা জোর করে মানিয়ে নেয়া যায় না। আপনি কোন ধর্মের তা মূল বিষয় নয়, আপনি মানুষ, কাউকে আঘাত দিয়ে কথা বলা আপনার সাজে না। ইসলামকে খন্ডনের জন্য আপনাকে স্বাগতম, কিন্তু খন্ডনের নামে আল্লাহকে বিলুপ্ত ঘোষনা করবেন বা মহানবী (স: ) কে নেশাগ্রস্ত বলবেন তা হবে না। (আমি বরাবরই এমন ব্লগ পড়ে নীরবে বেরিয়ে এসেছি)

* জনাব মাওলানা বা ইসলামের জিহাদী ভাই, আপনি বা আপনারা ইসলামের কোন নতুন ভার্সনের আল-কুরআন উদ্ভাবন করেছেন, যেখানে ব্লগার হত্যার আদেশ পেয়েছেন বা ফরজ বলা হয়েছে। ইসলাম এতো সোজা নয়। নামায নেই, রোজা নেই এমন মুসলিম কি সাজায়ে রাখবেন, না মুসলমান কমে গেছে যে তাদের পূজা করবেন?
যদি ইসলাম রক্ষার কথা বলেন তবে বলব নবী (স: ) এর যুগেই ইসলাম মনে হয় সবচেয়ে বিপদে ছিল, মুসলমান খুবই কম ছিল। তিনি সে সময় তার ব্যবহার দিয়ে মানুষের মন জয় করেছেন, মানুষ ভালোবেসে ইসলামের ছায়াতলে এসেছেন। সেই আমলে তো যুগ্ধ হতো আর জয়টা মুসলমানদেরই হতো তবুওতো কাউকে তলোয়ারের নিচে এনে মুসলমান বানানো হয়নি। তবে আজ কেন ইসলামের নামে এতো মারামারি, বোমাবাজি?
আপনারা কার মতাদর্শী, মসজিদে পর্যন্ত বোমা হামলা করছেন? সেখানে ইসলাম কিভাবে রক্ষা করছেন, কী কারণে বিভিন্ন স্থাপনা ভেঙ্গে চলেছেন? কেউ কী বলতে পারবেন নবী (স: ) কারো পূজার মুর্তি ভেঙ্গেছেন? জোর করে ইসলাম চাপায়ে দেয়া যায় না, যাক না যারা যেদিকে যেতে চায়, এভাবে মানুষ মেরে ইসলামকে অপমান করার দরকার নেই। আর কোথাও থেকে যদি গায়েবী আওয়াজ পেয়ে থাকেন বা আল-কুরআনের কোথাও এমন হত্যার আদেশ থাকে তবে আপাদেরও জানান। আমরাও জেনে অস্ত্র হাতে নেই।

আর না থাকলে দয়া করে ইসলামের ছায়াতলে আসেন। ইসলাম আল-কুরআন ও আল-হাদীস বলে চলে ১০/১৫ টাকার কোন জিহাদী বই দিয়ে না। আল্লাহর দোহাই এমন ইসলাম বহি:ভুর্ত কাজ করে শান্তি ধর্মের প্রতি কাউকে আঙ্গুল তোলার সাহস বা সুযোগ করে দেবেন না।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×