নির্ভাবনার জানালা
-অদ্বিতীয়া সিমু
কি মনে করে জানিনা নির্ভাবনার জানালাটা খুলেছিলাম আজ !
হঠাৎ খেয়াল হল মাকে - দূর্গা মাকে।
ব্রক্ষ্মা কেন যে বর দিলেন মহিষাসুরকে?
'তোমাকে কোন পুরুষ নয়, মারবে নারী।'
হাঃ হাঃ গর্বে বুক ফুলে উঠল।
ত্রিদেব আর অন্য দেবতাদের তেজে জন্ম নিলেন মা।
বধ করলেন অসুরকে!
আমি জানালার ধারে হঠাৎ কাদের মুখ দেখলাম?
সেই অসুর?
ভয়ে সরে এলাম।
সন্দেহ জাগল মনে ,
মাকে কার জন্য ব্যবহার?
কে করেছে দেবতারা না ব্রক্ষ্মা?
প্রশ্ন জাগল মনে, প্রশ্ন দেখা দিল বিশ্বাসের দুয়ারে।
চন্ডী...দূর্গা....কালী.....
সন্দেহের সবটুকু নিয়ে নির্ভাবনার জানালাটা খুলে রাখলাম....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




