উপলব্ধি
-অদ্বিতীয়া সিমু
আমি তোমায় নিয়ে গল্প লিখব...
জানিনা তুমি আমার গল্পের কোন চরিত্র!
মাঝেমাঝে ভাবছি, প্রজাপতির ডানার রঙের মতন রঙিন স্বপন কিনা!
নাজিবুল্লার শাসন না তালেবান, নাকি সোভিয়েত শাসনের বেড়ি পরা কোনো লতিফা তুমি!
“মাই ফরবিডেন ফেস” এর কোন ভুমিকা তুমি?
আমি প্রশ্ন করি।
কাকে?
যার কথা বলার কোনো অধিকার নেই, তাকে?
সিলেটি ছড়িটা তোমার হাতে থাকবার কোনো নিয়ম আছে কি!
অনিয়ম! অনিয়ম! ঘোরতর অনিয়ম!
চাঁদনী রাতের মায়াবী আলোটাও মুখ লুকিয়ে নেয় তোমার দিক থেকে...
পরাধীনতার মন্ত্র পুরে অফিস পাড়ায় নারী স্বাধীনতা ভোগ করে শিয়ালগুলো
তবু মনে হয়, বাপু খুব পেয়েছি...আরশোলার মতন ড্রেনে ঘোরার টিকিটখান...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

