somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ্য থাকুক অটুট

০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনন্দের দিনে নাকি নিরানন্দের কথা বলতে নেই। হয়ত আসলেই নেই। নাকি আছে?

অজিদের বিপক্ষে ২-০ তে এগিয়ে যাবার পরও তবু ভাবতেই হচ্ছে, করণীয় কাজগুলো ঠিক্ঠাক কতটুকু করতে পেরেছে টাইগাররা।

টি২০ শুধুই মারকাটারী ব্যাটিঙের তান্ডব নয়, একথা সাকিব ছাড়া আর কেইবা জানবে। অথচ ১২১ রান তাড়া করতে গিয়ে, ১৫০ এর উপর স্ট্রাইক রেট নিয়ে এগুতে থাকা সাকিব কেন যে লাইনে না গিয়ে ব্যাট চালালেন সেটার উত্তর হয়ত শুধুমাত্র তার কাছেই আছে।

ঠিক ৬ বল আগে সাকিব ফিরে গেছেন সাজঘরে ঘরে এটা জানার পরও রিয়াদ নিজের উইকেটে টেনে এনেছেন একটা ওয়াইড বলকে। কি দরকার ছিল সেটা করার?

দুই সিনিয়র ব্যাটার আউট হয়ে যাবার পর মেহেদীর উচিৎ ছিল প্ল্যান বি’তে যেয়ে দেখে শুনে কিছুক্ষণ কাটানো। এই – দুইয়ের উপর খেলা। সেটা না করে তিনি উইকেটে থেকে বেরিয়ে যেয়ে ৬ মারতে চাইলেন তখন যখন ৫৩ বলে ৫৫ রান দরকার। এক ইনিংসে চার চারবার জীবন পাওয়ার পর, টি২০তে ২৪ বল খেলা একজন সেট ব্যাটারের ২৩ রানে অকালমৃত্যু বড্ড বেশি বেমানান। অবশ্য তিনি আদৌ সেট ছিলেন কিনা সেটা নিয়েও তর্ক হতে পারে।

ডি এন এ’র মধ্যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার মানসিক সামর্থ প্রায়ই ছোট আর বড় দলের মাঝে পার্থক্য গড়ে দেয়। আর তাই, দু’টো ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবার পরও অজিরা সিরিজে ফিরতে চাইবে প্রবলভাবে।

অজিদের সাথে দেশের মাটিতে ১-১ এ টেস্ট সিরিজ ড্র হয়ত আমাদের পক্ষে ২-০ ও হতে পারত। সেটা ইতিহাস। তবে, এবার যখন ওদের আবারো বাগে পাওয়া গেছে, কোনভাবেই এই “পোল পজিশন” নষ্ট হতে দেয়া যাবে না। আমাদের উচিৎ হবে ছোট ছোট ভুলগুলো শুধরে আরো শক্তিশালি হয়ে, ক্ষুধার্ত হয়ে, কৌশলী হয়ে পরের ম্যাচে ফিরে আসা। তবেই হবে জয়, সুনিশ্চিত।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×