এই কন্যাসন্তান বিক্রি হবে!
অত:পর এগিয়ে এলেন প্রধানমন্ত্রী
কন্যা সন্তান জন্ম নিলেই অন্যের কাছে বিক্রি করে দেয়ার ঘটনা গত ৫ সেপ্টেম্বর দৈনিক যায়যায়দিন-এ `গজেনের আরেকটি কন্যাসন্তান বিক্রি' এবং ৯ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো ও এটিএন বাংলা চ্যানেলে প্রকাশ হওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। পরবর্তিতে আরও পত্রিকা ও টিভিতে সংবাদটি গুরত্বসহকারে প্রকাশ হয়। ৩ সন্তানের পর ৪র্থ কন্যা সন্তানটিকে অন্যের কোলে তুলে না দেয়ার আকুতিপূর্ণ রিপোর্ট প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ঐ পরিবারটিকে জমি কিনে একটি ঘর উপহারের ব্যবস্থা নেন। এরই আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সোমবার নব নির্মিত টিনসেডের একটি ঘর ও জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের সমবায় ও উন্নয়ন মন্ত্রনালয়ের মহা পরিচালক দীনা হক। নাগেশ্বরীর চৌবাড়ি পয়রা ডাঙ্গায় ঐ কন্যা সন্তানের মা লক্ষ্মী রানী ও পিতা গজেন বর্মনের হাতে দলির হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আসলাম সওদাগর, ইউএনও আহমেদ কবীর, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরন উদ্যোগ `শেকড়' সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাংবাদিক লাইলী বেগম, যাযাদি ও এটিএন বাংলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, সমাজকর্মী স্বপন ভট্টাচার্য প্রমূখ।
এর আগে উক্ত সংবাদ পড়ে ঢাকা মেডিকেল কলেজের কর্মরত এক ডাক্তার নাম প্রকাশ না করার শর্তে শিশুটিকে তার মায়ের কাছে রেখে ১৮ বছর পর্যন্ত ভরণ পোষনের দায়িত্ব নিয়েছেন। এ জন্য ঐ ডাক্তার প্রতিমাসে ৬ হাজার করে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও অপর এক দানশীল ব্যক্তি গজেনকে একটি রিক্সা প্রদান করেছে।
উল্লেখ, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চৌবাড়ি পয়রাডাঙ্গা এলাকার রিক্সাচালক গজেন বর্মন ছেলে সন্তানের প্রত্যাশায় বারবার সন্তান গ্রহণ করছেন। কিন্তু মেয়ে জন্ম নেয়ায় বিক্রি করেছেন এর আগের ৩ মেয়েকে। এবার জন্ম নেয়া মেয়েকেও বিক্রির চেষ্টা করছিলেন।
বিস্তারিত পড়ুন- Click This Link
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।