সাংবাদিক হৃদয়কে বাঁচাতে এগিয়ে আসুন
সংবাদ কর্মীই এখন একটি মানবিক আবেদনের মূল তথ্য উপাত্ত। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে তরুন এক সাংবাদিক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিদিন। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, সহায়তা আর ভালোবাসা ফিরিয়ে দিতে পারে তরুন, টগবগে ও দুরন- সাংবাদিকের জীবন। হদয়বান মানুষেরা এগিয়ে আসুন সাংবাদি হৃদয়কে বাঁচাতে।
সাগরপাড়ের জেলা পটুয়াখালীতে সাংবাদিক জাকারিয়া হৃদয় “বৈশাখী টিভি” ও আমারদেশ প্রত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করে। সংবাদ সংগ্রহে তরুন সাংবাদিক হৃদয় এর আন্তরিকতা আর ক্ষিপ্রতা সবার কাছে অত্যান্ত পরিস্কার। বন্ধু সভায় চটপটে হৃদয় সবার কাছে প্রিয়ভাজন। আর ম্যারাথন আড্ডায় প্রিয় হৃদয় যেন অপরিহার্য। কারো বিপদ আর বিপর্যয়ে অত্যান্ত আন্তরিকতায় পাশে দাঁড়াতে হৃদয়ের তুলনা সে নিজেই।
কিন্তু আজ সেই দুরন্ত সাংবাদিক জাকারিয়া হৃদয় এখন অনেকটাই নিষ্প্রভ। হাসির ঝিলিক নেই হাসিমাখা মুখে। অড্ডায় তার উপস্থিতি এখন হাসির ফোয়ারা ফোটায়না। প্রতিক্ষণ যেন মৃত্যুর দুয়ারের দিকে এগিয়ে যাচ্ছে অভিমানী এই তরুন। কারো কাছে খুলে বলেনা মরন ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে। সে আক্রান্ত হয়েছে “এপ্লাস্টিক এনামিয়া” নামের ঘাতক ব্যাধিতে। স্ত্রী ফারহানা ফেরদৌসীর সুখের ঘরে এখন বিশাদের সুর। এক সাগর হতাশা ছেয়ে ফেলেছে তার আনন্দময় সংসার। পটুয়াখালী জেলা শহরের সর্বকনিষ্ঠ সাংবাদিক জাকারিয়া হৃদয় ২০০১ সালে দৈনিক যুগান্তর পত্রিকায় কাজ শুরু করে। বর্তমানে বৈশাখী টিভি ও আমারদেশ প্রত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছে।
বর্তমানে জাকারিয়ার লাইফ সাপোর্ট হিসেবে প্রতি ৩ মাসে ২০/২৫ ব্যাগ রক্ত দিতে হয়। চিকিতসকের ব্যবস্থাপত্রে প্রতিদিন তিনটি করে ক্যাপস্যুল দেয়া হয়েছে যার মুল্য প্রায় ১২০০ টাকা। অর্থাভাবে ঔষধ খাওয়াও বন্ধ হয়ে গেছে। চিকিতসকরা জানিয়েছে এ রোগের চিকিতসা এ দেশে নেই। কারন তার রক্তের সেল ধ্বংস হলেও তৈরী হচ্ছে না। বর্তমানে তার সমস- শরীরে পানি জমে গেছে। খাওয়া-দাওয়া এক রকমের বন্ধ। এমন অবসস্থয় রক্ত দিয়ে তার লাইফ সাপোর্ট করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ভারতে অথবা অন্য কোথাও নিয়ে তার “বোন-ম্যারো সংযোজন করা দরকার। আর এ জন্য দরকার ১০ লাখ টাকা।
জাকারিয়া হৃদয়ের স্ত্রী ফারহানা ফেরদৌস জানান, এ পর্যনন্ত চিকিতসা চালাতে হাতে জমানো যে টাকাকড়ি ছিলো তাও শেষ। বিদেশ পাঠানো দূরের কথা এখন ঔষধ খাওয়াও বন্ধ রয়েছে তার। সে দেশবাসীর কাছে জাকারিয়া হৃদয়কে বাঁচাতে বিত্তবানদের সহায়তা কামনা করেছে।
প্রিয় পাঠক এগিয়ে আসুন সাংবাদিক জাকারিয়া হৃদয়কে বাঁচাতে। আপনার সহায়তা ফিরিয়ে দেবে একটি ফুটফুটে জীবন। সুন্দর এ পুথিবীতে বেঁচে থাকতে পাথেয় হয়ে থাকবে আপনার ভালোবাসা। এক বৃদ্ধা মা’র কোলে ফিরিয়ে দিন তার আদরের ধন। এক নববধুর প্রিয়তম স্বামীকে পাশে থাকতে সহায়তার হাত বাড়ান।
সাহায্য পাঠাবার ঠিকানা
জাকারিয়া হৃদয়
সঞ্চয়ী হিসাব নং-১৪১১৮, অগ্রণী ব্যাংক
নতুন বাজার শাখা, পটুয়াখালী
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।