
বরাবর,
পরিচালক
সামহোয়্যার ইন ব্লগ
বাংলাদেশ প্লাটফর্ম
বিষয়ঃ- ব্লগার কমিউনিটি (অামরা অাছি, অামাদের পাশে) গঠনের জন্য অাবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে; অামি অনিকেত কামাল অাপনার / অাপনাদের জনপ্রিয় ও স্বনামধন্য সামু ব্লগের একজন সাধারণ ব্লগার। অামরা মানুষ , মনুষ্যতই অামাদের পরিচয়। কিন্তু সময়ের বিবর্তনে মানুষ নামের বাহিরের পরিচয় থাকলেও মনুষ্যত্বের মহান কস্টি পাথরটি দুর্লভ হয়ে যাচ্ছে। অত্যাধুনিক সভ্যতার এই পৃথিবীতে অামরা এখনো শুনতে পায় মানবতার করুণ অার্তনাদ। বিবেকের কান পেতে অামরা শুনতে পাই ভাগ্য বিড়ম্বিত মানুষের কান্না, বাঁচার করুণ অার্তনাদ। পর্যবেক্ষণের গভীর দৃষ্টিতে অামরা অনেক কিছু দেখেও দেখি না। কিন্তু কিছু মানুষের অসহায় অাবেগ সচেতন বিবেক অাড়ালে ব্যথার ন্যুয়ে পড়ে। "অামরা অাছি সবার পাশে " এতো বড় স্বপ্ন না "অামরা অাছি অামাদের পাশে" সামু ব্লগে অামরা অামাদের পাশে থাকব এমন কোন কমিউনিটি গঠন করা যায় কিনা তা ভেবে দেখার জন্য সবাইকে করজোড়ে অনুরোধ করছি। অামি জানি অনেকের মনেই এমন ভাবনা বিরাজ করে। অামরা পারিনা কিছু সীমাবদ্ধতা সংকীর্ণতা অার সংশয়ের কারণে। সামু ব্লগের ব্লগারদের অসাধারণ কিছু লেখা পড়লে মনের অজান্তে ভালোলাগার অনন্য মুগ্ধতার অাবেশে হারিয়ে যায়। সত্যি কি তাই নাকি শুধু লেখার জন্যই অামরা লিখি। অামাদের ক্ষুদ্র ক্ষুদ্র অপচয় গুলো একত্রিত করেই না হয় অারম্ভ করি। অাজ হতে এখন থেকেই না হয় সবার মতাতম নিয়ে যাত্রা শুরু করি।
অতএব বিনয়ের সহিত বিষয়টি বিবেচনার জন্য অাপনার/ অাপনাদের সহৃদয় সহানুভূতি ও পদক্ষেপ কামনা করছি।
সবার পক্ষে
অনিকেত কামাল
প্রত্যাশা অামার
(বিঃদ্রঃ 'হৃদয়ের করিডোরে,অামরা অাছি অামাদের পাশে' প্রয়োজনে এমন ভাবনাই ভাবিনা অামরা এমন করে এখন থেকে।) অত্যন্ত বেদনার সহিত উল্লেখ করছি যে, পরি শোধিত সাহায্য চেয়ে ব্লগ ভুবনের বন্ধুদের কাছে হতাশ হলেও সেই অামি প্রতি মাস মানুষের জন্য মানবতার জন্য কাজ করছি । অাল্লাহ যেন ক্ষুদ্র হলেও সামথ্য যতদিন রয়েছে চালিয়ে যেতে পারি অামিন


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



