
১৯৭২ সালের ৮ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন লন্ডনের ক্লারিজ হোটেলে পৌঁছান তখন সিরাজুর রহমানসহ আরও কয়েকজন সাংবাদিক বঙ্গবন্ধুর সাথে দেখা করেন। সেখানে তাঁরা বঙ্গবন্ধুকে যুদ্ধের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেন। সিরাজুর রহমান বঙ্গবন্ধুকে বলেছিলেন যে বিভিন্ন সূত্রের হিসাব মতে মুক্তিযুদ্ধে আনুমানিক "তিন লাখ" (৩,০০,০০০) মানুষ মারা গেছেন।
এরপর বঙ্গবন্ধু যখন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে সাক্ষাৎকার দেন, তখন তিনি বলেন, "Three millions of my people" (তিন মিলিয়ন বা ৩০ লাখ মানুষ) পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয়েছে।
২০১১ সালের ২৪ মে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান (The Guardian) পত্রিকায় সিরাজুর রহমানের একটি চিঠি প্রকাশিত হয়। সেই চিঠিতে তিনি দাবি করেন যে, মুক্তিযুদ্ধে "৩০ লাখ শহীদ" হওয়ার বিষয়টি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষাগত ভুল বা বিভ্রান্তি (Confusion) থেকে এসেছে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


