যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের শিকার। তার তো কোন সুযোগই ছিলো না এটা বলার যে, “তোমরা বিয়ে না করে আমার জন্ম দিয়ো না, তোমাদের পাপের বোঝা আমাকে বইতে বাধ্য করো না”।
অথচ জন্মসূত্রে বাঙ্গালী জাতিরসত্তার হয়ে, বাঙ্গালী বাবার ঔরসে জন্ম গ্রহন করা সত্ত্বেও পুনর্জন্ম নেয়া ৭১ এর আল বদর যাদের লাল বদর বলা হয়, সেই লাল বদর রাজাকারদের দল অবাঙ্গালী জিন্নাহকে বাপের সম্মান দেয়।
সেই অর্থে এই লাল বদররা আপাদমস্তক “স্বঘোষিত জারজ”।
দেশটা “স্বঘোষিত জারজে” ভরে গেছে। এরা থাকে বাংলাদেশে, খায় বাংলাদেশেরটা আর গান গায় পাকিস্তানের। আবার পেয়ারা পাকিস্তানেও যায় না এই সব বাঙ্গালী পাকিস্তানিরা (আসলে এই সব বেঈমান আবর্জনাদের নেবে কোন দেশ?)।
কি নির্লজ্জ রে বাবা!
আল্লাহ ও তার রাসূলের ওপর বিশ্বাস না রেখে কেউ যেমন নিজেকে মুসলমান দাবি করতে পারে না তেমনি ২১, ২৬, ১৬ আর ৭২ এই কয়টা সংখ্যায় দৃঢ় বিশ্বাস না রাখলে তাঁকে আমরা বাংলাদেশী বলি কি করে? সে বড়জোর বাঙ্গালী পাকিস্তানি। বাংলাদেশী হিসেবে তার এদেশের নাগরিক অধিকার ভোগ করার কোনো সুযোগই নেই।
এই সব স্বঘোষিত জারজ লাল বদর রাজাকারদের নাগরিকত্ব বাতিল করে ভাসানচরে পাঠিয়ে দেয়ার কাজটা কত দ্রুত বাস্তবায়িত করা যায় সে চিন্তা আমাদের করা উচিত। তারপর তাদের পাঠাতে হবে পাকিস্তান কিংবা রাশিয়ায়।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



