somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশাকলোনীর ছাওয়াল।

০১ লা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






অনেক দিন সিগারেট ছেড়েছি
ফুসফুসের বিদ্রোহে
শ্বাসকষ্ট বড় কষ্ট যার হয় সে বোঝে
কিন্তু আমি সিগারেট ছেড়েছি বলে সিগারেটের দোকান উঠে যায়নি
নানা কাজে পান সিগারেটের দোকানে তো যেতেই হয়
চেয়ে দেখি থরে থরে সাজানো সিগারেটের প্যাকেট
কালে ভদ্রে আমিও হঠাৎ সিগারেটের দাম জানতে চাই
যেহেতু অনেক দিন ছেড়েছি তাই দাম শুনে চমকে ওঠার ভান করি
দিতে বলি পাঁচটা সিগারেট
দোকানী ছেলেটি দেয় আর বড় বড় চোখ করে বলে
আপনি না সিগারেট ছেড়ে দিয়েছিলেন!

সেই সিগারেট বাড়িতে নিয়ে আসি, বইয়ের সেলফে গুঁজে রাখি
এবং অবশ্যই ধরা পড়ি স্ত্রীর কাছে
বাঙালি মধ্যবিত্ত গৃহকত্তা সকলেই জ্ঞানী পুরুষ হন
আমি বাদ যাই কেন
স্ত্রীকে বোঝাতে তাই বেশি সময় লাগে না
জর্দাপানে তাঁরও অভিনিবেশ বেশ গাঢ়
একটা স্ত্রীকে দিয়ে নিজে একটা নিজে ধরিয়ে
চায়ের টেবিলে বসে আলাপ জুড়ি
বিগত জীবনের ভুলে ভরা কথা বলি;
বলতে গিয়ে নিজের কাছেই কেমন যেন ধরা পড়ি
তবু সে নিঃসঙ্গের সঙ্গী; কত বিফল বিশুষ্ক রাত পার করতে
সিগারেটই তো ছিল ভরসা, আর কে ছিল
শুষ্কমুখের দু’একজন বন্ধু ছাড়া
অথচ ভিতুর ডিম আমি, সি ও পি ডি’র ভয়ে সিগারেট ছেড়ে
খুব নাকি ভালো আছি!



অনেক দিন সাদা মদ ছেড়েছি
পরিজন বিদ্রোহ করেছিল
সবাই বলেছিলো সুগার আছে যখন
তখন অল্পস্বল্প হুইস্কি খাও
সেই থেকে সুবোধ খোকার মতো হুইস্কি ই খাই
হুইস্কি কোথায় আর সাদা মদ কোথায়
জনসমক্ষে বলতে নেই
কানে কানে বললে বলতেই হয় সাদা মদ সোনা হলে হুইস্কি চান্দি
কেউ যাতে না শুনে
জীবনে সাদা মদের ভূমিকা নিয়ে ভাষণ দিই মনে মনে
একদিন ম্যারাপ বাঁধা কালো কৌতুকের জীবন থেকে ঘুরে ঘুরে
আমরা তো সাদা মদের গোপন দরজাতেই পৌঁছেছিলাম
বন্ধুর বাকি খাতার সুবাদে মিলেছিল এক বোতল সফেদ কেদার প্রসাদ
প্রায়ান্ধকার কুঠুরি সাদামদ নিরাভরণ
জ্বরের ঘোরে সে এখন শুধু স্বপ্নে আসে।

জীবন তার শোধ একদিন ঠিক তুলে নেয়
এটা আমার কথা নয়, আমি এসব মনার বচন বিশ্বাস করি না
অসুখ হলেই দোষ সিগারেট আর মদের
অসুখ হলেই জীবন যাপনের গলিঘুঁজিতে মানুষের উঁকি মারা স্বভাব
আমাদের প্রাতঃস্মরণীয়রা অনেকেই আফিম খেতেন
আফিম ভালো না খারাপ তা আমরা বলার কে !!!
@রাজা সরকার।


সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

×