somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্ল্যামারের এই নীল নেশা থেকে সত্যিই আমি মুক্তি চাই!!

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.



২.



৩.



৪.



৫.



৬.



এ এক ঘোর!
গ্ল্যামারের নেশা!
মানুষ গ্ল্যামারে আটকাবেই!
আমিও তার ব্যতিক্রম হতে পারিনি!
অতি সাধারণ এই আমি গ্ল্যামারের নেশায় পড়বো এটাতো খুবই স্বাভাবিক!
কিন্তু এমন অনেক নেশায় অনেকবার পড়েছি এবং...নিজে থেকেই উত্তরণের পথ বের করেছি।

এক সময় ব্লগের নেশায় পড়েছিলাম। #সামহোয়্যারইন_ব্লগ। সামহোয়্যারইন এর নেশাকে কী বলবো! ভয়াবহ!! নাহ আর কোন উপমা এই মুহূর্তে মাথায় আসছে না। বলা যায় প্রায় ২৪ ঘন্টা আমার পিসি খোলা থাকতো। বাসায় থাকি আর না থাকি। কলেজের মিটিং-এও মোবাইলের ভেতর ব্লগে ডুবে থাকতাম। কতোদিন প্রিন্সিপ্যাল স্যারের বকা খেয়েছি তার ইয়ত্তা নেই। বন্ধুদের সাথে খেতে গেলে ওদের বকা খেয়েছি কতোবার সেসব এখন কেবলই স্মৃতি! তারপর একসময় ঘোর কাটতে শুরু করলো। আসলেই কি ঘোর কেটেছিল? তা নয় কিন্তু। আমি এখনো সামহোয়্যারইনের নেশায় পড়তে চাই। আমার ভালোবাসারা এমনই।

মানুষ নীল তিমির নেশার কথা বলে খুব চিৎকার চেচামেচি করলো। কিন্তু ফেসবুক!!!
একটা সময় মনে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমন একটা জায়গা যেখানে কেউ চাইলে নিজেকে তৈরী করে রাজা বনে যেতে পারে। আবার কেউ নিজেকে নরকের কিটেও পরিণত করতে পারে। ফেসবুকও তেমনি এক জায়গা। গুগল প্লাস আর ফেসবুকে খুব বেশি পার্থক্য কি আছে? আছেতো বটেই। কিন্তু লালের চেয়ে নীলেই নেশা ধরে বেশি। তাই গুগল প্লাস রেখে আমরা ফেসবুকের নেশাতেই পড়ি বেশি। এখানে রেসপন্স খুব দ্রুত পাওয়া যায়। চাইলেই নিজেকে ইচ্ছেমতো করে উপস্থাপন করা যায়।
মুখোশ!!!
এই মুখোশের আড়ালে আমি কে?
.
.
এতোক্ষণ বকবক করার কারণ একটাই...আমি বেশ অনেকদিন ধরে লিখতে পারছি না। ব্লগে একটা পোস্ট দিব... ইচ্ছে, পরিকল্পনারা শুধু গুমড়ে মরছে। আমি না ফিচার লিখতে পারছি, না গল্প লিখতে পারছি। একসময় ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করতাম। আর এখন মুখবইতে মুখ দেখাতেই যেনো ব্যস্ততা বেড়ে গেছে!!!

বাচ্চাদের সামনে এই নীলে আসতে চাই না। কেননা ওরাও এই নীল গ্ল্যামারে আসক্ত হোক তা কোনভাবেই চাই না।

ফেসবুকের টাইমলাইনে এতোটুকু লেখার পর যখন মনে হলো এটুকুই কেন আমি ব্লগে পোস্ট করছি না!? তখনই খেয়াল করলাম আমার নেট কানেকশান অচল হয়ে গেল! এবং আমি বেশ কয়েকবার চেষ্টা করেও নেট কানেক্ট করতে পারছি না। হয়তো এভাবেই আমি ব্লগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি!
কেননা এখন আমাকে কাজে যেতে হবে। পারলাম না ব্লগে পোস্ট দিতে। জানি না আদৌ পারবো কি না।
শুধু এটুকু বুঝতে পারছি… গ্ল্যামারের জগত থেকে নিজেকে বের করে আনতে হবে।

ছবি সূত্র: সকল ছবি অন্তর্জাল থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×