somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

স্বপ্নকে বাচাঁনোর জন্যই স্বপ্ন দেখেছিলাম।আজো আবার নতুন করে স্বপ্ন দেখছি। আবার কাছে একেকটা স্বপ্ন একেকটা লড়াই।হারলাম নাকি জিতেছি?সেটা পরে ভাবনার বিষয়।মূল কথাটা হলো আমি লড়াইটা করতে ভালবাসি।।রক্তে মিশে গেছে নেশাটা................

আমার পরিসংখ্যান

অরূপ চৌহান
quote icon
মৃত্যু!সে তো জীবনের অপর নাম!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আফসোস!!!

লিখেছেন অরূপ চৌহান, ১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০

বিশ্বাস করো জ্ঞান দিতে আসিনি
শুধু কতেক বছর আগে ঘটা
সেদিনের সেই কথা স্মরণ করাতে এসেছি।
মনে পড়ে?
রাত্রি দ্বিপ্রহর ছাড়িয়েছিল,
ঝুপ ঝুপ বৃষ্টিটা তখনো থামেনি।
উন্মাদ,মাতাল!!!
অমাবস্যায় ল্যাম্পপোষ্টটা নিভে যেতেই অন্ধকারে ডুবলাম।
এতটা অন্ধকারে,
যেখানে আলোর ঢেউ আছড়ে পড়েনা।
প্রকট তীব্র গন্ধ আর মাদকতার সেই গলিপথে
আতরের সুবাস ছড়ালে তুমি।
এরপর
টেনে নিলে এতটা পথ
যতটা নিলে আমাজনের গহীনেও আলো জ্বলে।
এরপর!
তোমার আলোয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

আলো

লিখেছেন অরূপ চৌহান, ১৩ ই মার্চ, ২০২১ রাত ১:১৬

প্রভাতের সূর্যটা দেখেছো?
কি প্রত্যয়,জ্বলে উঠার কি প্রেরণা!
দিগন্ত বিস্তৃত আলোকসজ্জার কি প্রস্তুতি
দীপ্তি ছড়াতে তোমরাও প্রস্তুত হও!
আলোহীন এ সমাজ বহুদিন দেখেনি
মাঝগগনের সূর্যটা।
তাপহীন বায়ুতে গদগদে ঘাঁ গুলো আজোও শুকায়নি।
ওদের বাচাঁর জন্য আলো প্রয়োজন।
দীপ্তিমান সূর্য হয়ে একটু তাপ ও আলো দাও
এ সমাজটা প্রাণে বেঁচে যাক। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

আফসোস!!!

লিখেছেন অরূপ চৌহান, ১৩ ই মার্চ, ২০২১ রাত ১২:৫২

বিশ্বাস করো জ্ঞান দিতে আসিনি
শুধু কতেক বছর আগে ঘটা
সেদিনের সেই কথা স্মরণ করাতে এসেছি।
মনে পড়ে?
রাত্রি দ্বিপ্রহর ছাড়িয়েছিল,
ঝুপ ঝুপ বৃষ্টিটা তখনো থামেনি।
উন্মাদ,মাতাল!!!
অমাবস্যায় ল্যাম্পপোষ্টটা নিভে যেতেই অন্ধকারে ডুবলাম।
এতটা অন্ধকারে,
যেখানে আলোর ঢেউ আছড়ে পড়েনা।
প্রকট তীব্র গন্ধ আর মাদকতার সেই গলিপথে
আতরের সুবাস ছড়ালে তুমি।
এরপর
টেনে নিলে এতটা পথ
যতটা নিলে আমাজনের গহীনেও আলো জ্বলে।
এরপর!
তোমার আলোয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     like!

স্বর্গলোকের পানে

লিখেছেন অরূপ চৌহান, ০৩ রা মার্চ, ২০২১ রাত ১২:২৯

ব্যস্ততার অন্তে কর্মযজ্ঞের ব্যর্থতার আয়োজন
জরাগ্রস্ত আসক্ত দেহ মন।
ব্যর্থতার ব্যথায় অগ্নিদগ্ধ লোকালয়
অশান্ত মন দ্বন্দ্ব দো-টানায়।
তখন-
তখন দৃষ্টি মিলায় দিগন্তে
গা-ঝাড়া দিয়ে জাগে সত্তা
আবু জমজমে ক্লেদহীন চিত্ত।
অনুগ্রহে অবারিত দৃষ্টি
পাহাড় আর বনানী পেরিয়ে
স্বচ্ছ নীল আকাশ এর পানে
অপলক চাহনি
যতক্ষণ-
শূণ্য না হয় হৃদয়।
এরপর,
ক্রমেই তারা ভরা আকাশ
চাঁদের আলো,রাতের স্নিগ্ধতা
আর
প্রেয়সীর খোলা চুলের দোলা
ছন্দ তুলে চলা
হৃদয়বীণায় উঠে কম্পন!
বাহুবন্ধন আর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

সঙ্গী

লিখেছেন অরূপ চৌহান, ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০৩

একাকী ক্লান্ত অলস এ অন্তর বিদিশা
সুরের মূর্ছনা একমুখী চিন্তায় কাটে অমানিশা
বরফ আচ্ছাদিত অবয়ব,
বিরহ বেদন সুপ্ত আগ্নেয়গিরি
সীমাহীন চাপে বিস্ফোরণ ;
অতপর!
ভস্মীভূত বিরহে গড়েছে জনপদ,
সবুজে বদলেছে বিরান ভূমি।
সেই সবুজের সিড়ির অন্ত
প্রাপ্তির প্রান্তরে।
গন্তব্যে শুধু নিরবে ছুটে চলা।
বিশ্বাস আজ শুধু সঙ্গী। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

করোনা দর্শন!!!

লিখেছেন অরূপ চৌহান, ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৫

করোনায় সকলে দেখেছে মৃত্যু,
আমি দেখেছি জীবন।
সবাই দেখেছে খোলসের আবরণ,
আমি দেখেছি দিগম্বর হতে।
সবাই খুজেছে শাস্তি!আর আমি?খুজেছি রহমত!
বিষাক্ত মনো অক্সাইড আর মনুষ্যত্বহীনতায়
কালচে নীল আমি
প্রাণ ভরে শ্বাস নিতে পারছি।
তবুও করোনাপরবর্তী পৃথিবীতে
সব বদলে যাবে
শুধু,
নির্লজ্জরাই বদলাবে না! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

বিনিদ্র রজনী

লিখেছেন অরূপ চৌহান, ০১ লা মার্চ, ২০২০ রাত ২:০৮

নিশিরাত নিঝুম নিশ্চুপ ধরণী,
সদ্যজাত সন্তানটিকে ঘুম পাড়িয়েছে দুর্ভেদ্য আধারের পর্দা।
শুধু একলা আমার পারেনি মিটাতে তোমার প্রেমক্ষুধা!!!
কালের নিদ্রাহীন স্বত্তা বিনিদ্র আমি চাই তোমার প্রেমের সুধা।
শুধু একলা আমি নয়
হাজারো প্রাণ এই ক্ষণদাকে দিয়েছে ফাঁকি
নিখোঁজ সন্তানের জননী এখনো মুদেনি আঁখি
বিরহ বাঁশির সুরে এখনো পাখি ডানা ঝাপটায়
চৌরাস্তার টিপটিমে ল্যাম্পপোষ্টটায় নির্ঘুম রাত রয়
যুদ্ধবাজ সৈনিক ঘুমালেও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৬৬ বার পঠিত     like!

নিত্য ছড়া

লিখেছেন অরূপ চৌহান, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

অফিস থেকে ফিরে ভাবে,বাচলো এবার যাক
জানতো নাতো ঘুনাক্ষরেও ভেতরে আছে পাক
গলদঘর্ম দেহে যখন পা বাড়িয়েছে মানি
অমনি তখন পথ আগলেছে -রাণী!
কোথায় পালং,কোথায় আয়েশ,কোথায় মুক্তামণি
নিরব দেহে কাতর চোখে ভাবে,লাগলো বোধহয় শনি
হঠাৎ তাহার ভাঙলো ধ্যান
ধরলো যখন-বউ করেছে মান।
অমনি তখন চট করে সে
ধরলো জড়ায় আপন বুকে।
গোলাপটি তার আলতো টানে
গুজলো কালো কেশের ফাকে
অশ্রু ছেড়ে সে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

ছোটগল্পঃ কান্না!!!

লিখেছেন অরূপ চৌহান, ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সাদিয়া মা এদিকে এস।
টেবিলে খাবার রেডি।এসো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে।সকাল সকাল উঠতে হবে তো!
ডাইনিং টেবিলে বসে আছেন সাদিয়ার শ্রদ্ধেয় দাদিমা।
তিনি ও পরম মমতা মাখা সুরে সাদিয়াকে ডাকলেন,
-“দিদিমণি আম্মু ডাকে তো!এদিকে এসো।”
বুকের মধ্যে এক অসহ্য যন্ত্রণাকে চেপে রেখে
সবাই যেন প্রাণখোলা আচরণের চেষ্টা করছে।
সাদিয়ার মনে গত দুই মাস ধরে যে যন্ত্রণার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

সমাজ কথন-০১

লিখেছেন অরূপ চৌহান, ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

অদ্ভূত এক সমাজে বাস করছি আমরা।
কোন কিছুরই হিসাব স্বাভাবিক ভাবে মিলবে না।
অস্বাভাবিক ভাবে সহজেই মিলবে।

০১।বিয়ে .......
২৫-২৬ বয়স্ক একজন মেয়ে যৌবনের সবচেয়ে উত্তম সময় গুলো পার করতে চলেছে তখনও যদি সে বলে আমার একটা পছন্দ আছে বা আমি এমনটা পছন্দ করি।
তখন সাথে সাথেই একটা নিষেধের দেয়াল তুলে দেয়া হয়।
বাবা-মার অবাধ্য হলে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩০৪ বার পঠিত     like!

একরামুল মুসলেমীন।

লিখেছেন অরূপ চৌহান, ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮


প্রচন্ড শীত
পৌষের ঠান্ডা পড়েছে।
কনকনে শীতে সব কিছু ই জমে যাওয়ার উপক্রম।
হাতঘড়িটার দিকে তাকালেন নাবিল সাহেব।
ইফতেখার আহমেদ নাবিল।
উপজেলা নির্বাহী অফিসার।
ঘড়ির সময়টা জানান দিচ্ছে রাত 11:00 টা।
বাইরে বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এই শীতে নিজস্ব উদ্যোগে প্রায় দশ হাজার কম্বল বিতরণ করার পরিকল্পনা করেছেন তিনি।
বাল্য বন্ধু আতিক ও জুনায়েদের সহায়তায় প্রায় দশ দিন থেকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

চোরাবালি

লিখেছেন অরূপ চৌহান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

রাত একটা বেজে পনের মিনিট।
ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে।
শশী অনেকদিন পর বাড়িতে এসেছে।
স্বভাবতই সবার ভালবাসায় সিক্ত সে।
ডাক্তারি লাইফের নানার গল্প আর নানা বাস্তবতার গল্প করে সবার সাথে।
জনাব ইব্রাহিম।
নবাবগঞ্জ সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল।
পরিবারের সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছেন।
আসরের সিনিয়রের চেয়ারটি নিজস্ব ভাবগাম্ভীযর্তায় অলঙ্কিত করে বসে আছেন।
আজকে সব আলোচনা শশীকে ঘিরে।
তার ডাক্তার লাইফের বিভিন্ন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৬৮ বার পঠিত     like!

প্রতিযোগিতা কোন পথে??? ১৮০ ডিগ্রী ঘুরে যান........দেখুন কি হয়.........

লিখেছেন অরূপ চৌহান, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

.

১.
বাবা খেয়ে নাও.......
খেয়ে নাও বাবা.........
আমি খাইয়ে দিচ্ছি.....হা করো সোনা্।
বাবা ইংরেজী twinkle twinkle ছড়াটা
বলো তো।
একদম ভুলবেনা সোনা।পরীক্ষায় ঠিক ঠিক লিখবা কিন্তু।
এই পলি বাবুর গোসলের পানি গরম হয়েছে?
তাড়াতাড়ি কর।
কদম গাড়িটা বের কর।
সোনাকে নিয়ে পরীক্ষা হলে যাবো।
আমার বাবুর পরীক্ষা।
আরে করছেন কি এসব?
ছাড়েন না তাকে।খেতে দিন নিজের মত করে।ও যা পড়েছে
ভালোই লিখবে।নিজের গোসলটা নিজে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

শেকলবদ্ধ চিন্তন ও বৈপ্লবিক পরিবর্তনের মনস্তত্ত্ব!!!

লিখেছেন অরূপ চৌহান, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৭

১.
১৭৫৭ সাল।পলাশীর আম্রকানন।
আর কিছু না বললেও আপনারা বুঝছেন অামি বাংলার শেষ
স্বাধীন নবাব সিরাজদ্দৌলার কথা বলছি।
পলাশীর সেই লড়াইয়ে ক্ষমতালোভী মীরজাফরদের বিশ্বাসঘাতকতায়
পলায়ন রত নবাব ধৃত।
লর্ড ক্লাইভের সৈন্যরা নবাব কে নিয়ে যাচ্ছে।হাতে বন্দী শেকল।
সেদিন হাজার হাজার জনতা শঙ্কিত নাকি প্রশান্ত চিত্তে রাস্তায়
দাড়িয়েছিল সে আমার জানা নেই।
হয়ত এই ভেবে ছিলো যাক শেষবারের মত নবাবকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

প্রশান্তির হাসি.........

লিখেছেন অরূপ চৌহান, ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

টিক টিক করে বাজছে ঘন্টাটি।
এক বার..দুই বার.....তিনবার......ঠিক
পচিশবার বেজে শব্দটি থেমে গেল।
শব্দের ক্রমাগততায় ঘুম ভেঙে গেছে অরুপ হাসানের।
একি টেবিল ঘড়িটিতে এ্যার্লাম বেজে চলেছে এখনও।
সময় ঠিক রাত তিনটা।
হ্যাঁ,উঠার সময় হয়ে গেছে অরুপ হাসানের।
প্রতিদিন উঠে এ সময়।
সারাদিনের তথা জীবনের পাপগুলি মোচনের জন্য প্রভুর
দরবারে হাজিরা দেওয়ার এইতো সর্বোত্তম সময়।
অরুপ সেটা মিস করে না।
কাকুতি মিনতি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৪৮১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ