অফিস থেকে ফিরে ভাবে,বাচলো এবার যাক
জানতো নাতো ঘুনাক্ষরেও ভেতরে আছে পাক
গলদঘর্ম দেহে যখন পা বাড়িয়েছে মানি
অমনি তখন পথ আগলেছে -রাণী!
কোথায় পালং,কোথায় আয়েশ,কোথায় মুক্তামণি
নিরব দেহে কাতর চোখে ভাবে,লাগলো বোধহয় শনি
হঠাৎ তাহার ভাঙলো ধ্যান
ধরলো যখন-বউ করেছে মান।
অমনি তখন চট করে সে
ধরলো জড়ায় আপন বুকে।
গোলাপটি তার আলতো টানে
গুজলো কালো কেশের ফাকে
অশ্রু ছেড়ে সে কাদলো জোরে
-কষ্টে ?উহু এতো বেজায় সুখে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




