somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

আমার পরিসংখ্যান

অনিকেত বৈরাগী তূর্য্য
quote icon
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না। পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের চাপে কাপড়চোপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে দাঁড়িয়ে আছে। যদিও বিষয়টাকে গোয়ার্তমিই মনে করা হচ্ছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, মানুষ যায় আধুনিক জীবনযাপন, আর তারা নিজ দেশের মানুষের ওপর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধই দেশের সবচেয়ে গৌরবজনক অর্জন।

বিষয়টা খুব ভালো লাগল। বোঝা গেল... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

পোস্ট কি আর নির্বাচিত হয় না?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


গত বছরের নভেম্বরের ৯ তারিখ সবশেষ কোনো পোস্ট নির্বাচিত করা হয়েছিল। পোস্টটি ছিল বিজ্ঞানমনস্ক ব্লগার কলাবাগান১-এর। পোস্টের শিরোনাম- ড্রোন ফর মশা। এর পর আর কোনো পরিবর্তন নেই।

কারণ কী? এর পর ভালো কোনো পোস্ট আসেনি? নাকি ব্লগ মডারেটরহীন হয়ে গেল? বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

জোর করে যুবককে নামাজে নেওয়ার চেষ্টা কিশোরের, অতঃপর...

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৬


বরিশালের হিজলা উপজেলার চরবিশোর গ্রামে আরিফ রাঢ়ী (১৩) নামে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে মোশারফ (২৬) নামে প্রতিবেশী এক যুবকের বাড়িতে যায় আরিফ রাঢ়ী। এসময় মোশারফ খাটে শুয়ে থাকলে আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য উঠতে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৩৬ বার পঠিত     like!

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা এগারোটি আসনে জয় পেয়েছে। বাকি ৪২টি আসনের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

জামায়াতের দাপট, বিএনপির লজ্জা

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী ছিল। ১৬ বছর আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতনে তারা জনগণের বেশ সহানুভূতি পেয়েছিল। জামায়াতও ভালো করার সম্ভাবনা ছিল। কেননা তারাও নিপীড়িত ছিল, তবে তারা সরকার গঠন করতে পারত না; তাদের সেরকম সাংগঠনিক দক্ষতাও নেই।

গত ১৬ মাসে বিএনপির... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

নিজেদের সরকার, নিজেদের পুলিশ তাও কেন হৈচৈ?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সব প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। কোনো প্রতিবন্ধকতা না সৃষ্টি হলে মনে হয় না কেউ নির্বাচন ঠেকাতে পারবে।

গতকাল ইনকিলাব মঞ্চের ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্র-জনতার অভিযাত্রা নিছক শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে নয় বরং এটা নির্বাচন বানচাল করারই অপচেষ্টা।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

আসলেই কি সব মানুষ সমান?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২৭ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৮


কয়েকদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনআইডি কার্ড করলেন। মোটামুটি ২৪ ঘণ্টায় সব কাজ শেষ। অথচ একই কাজ আমার-আপনার মতো সাধারণ কেউ করতে গেলে কমপক্ষে তিন মাস লাগত। তারেক রহমানের জন্য কম সময় লাগল, কারণ, তিনি ভিআইপি। আমি বলছি না তারেক প্রভাব বিস্তার করেছেন। বরং সংশ্লিষ্টরা স্বতস্ফূর্তভাবেই করে দিয়েছেন।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

খালেদা জিয়ার মৃত্যু রাজনীতির মাঠে বিরাট শূন্যতা

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৯

 
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক উল্লেখযোগ্য চরিত্র। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপির টালমাটাল পরিস্থিতিতে তিনি দলটির হাল ধরেন। সেনানিবাসে গড়ে উঠা দলটাকে রাজপথে বেড়ে উঠতে গৃহবধূ থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া খালেদা জিয়ার অবদান অপরিসীম। এরশাদবিরোধী আন্দোলনে জোরালো অবদান রাখায় তিনি ‘আপসহীন নেত্রী’ তকমা পান। ১৯৯১ সালে তিনি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

বরাহশাবকদের বাক-স্বাধীনতা

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৫


জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। তিনি আসলে কী ধরনের গণতন্ত্র এনেছিলেন? জামায়াতসহ স্বাধীনতাবিরোধী সংগঠনগুলোকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ করে দেওয়াই কি বহুদলীয় গণতন্ত্র? তিনি নিজে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অথচ জামায়াতসহ সমমনা যারা আছে তাদের অতিপ্রিয় ব্যক্তি তিনি। যারা একাত্তরকে স্বীকারই করে না তারা মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াকে ডিফেন্ড করতে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৫৫ বার পঠিত     like!

এমন রাজনীতি কে কবে দেখেছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০


জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত লাগে, আর কেউ বাড়াবাড়ি করলে তো আরও বিরক্ত হওয়ার কথাই। তার ওপর আবার পড়ালেখার বারোটা বেজে গেছে। পাশের হার বাড়াতে গিয়ে গরু-ছাগলও... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ৩৪৪ বার পঠিত     like!

নাম বললে চাকরি থাকবে না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩


সোশ্যাল মিডিয়ায় লেখাটা চোখে পড়েছিল। সেটা কাটছাঁট করে এবং নিজের হালকা মত্সহ এখানে লিখছি। কাকে নিয়ে লিখছি, সেটা লেখাটা পড়লেই বোঝা যাবে। নামটা সরাসরি বললাম না।

ভদ্রলোক সম্প্রতি এক অনুষ্ঠানে বললেন জিয়াউর রহমান নাকি স্বাধীনতার একমাত্র ঘোষক। জিয়ার স্বাধীনতার ঘোষণা তিনি নিজের কানে শুনেছিলেন (কালুরঘাট বেতারকেন্দ্রের ফ্রিকোয়েন্সি কত ছিল? ১০ কিলোমিটারের... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৮৫ বার পঠিত     like!

এখন আর আকাশ-বাতাস কাঁপে না?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪০


গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে এক কিশোরকে আটক করেছিল পুলিশ। তার পরনে ছিল প্যান্ট-কোট-টাই। হাতে ছিল একটি ব্যাগ। সে আসলে স্কুলছাত্র ছিল। তার ব্যাগে ছিল মুক্তিযুদ্ধের বই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা তার নেশা। ধানমন্ডির ৩২-এ সে গিয়েছিল ইট সংগ্রহ করতে। পুলিশ তাকে সন্দেহভাজন... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৮১ বার পঠিত     like!

আরো একটি নাটক মঞ্চস্থ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩


২০১৫ সালের মার্চে ঢাকা থেকে অপহৃত হওয়ার দুই মাস পর ভারতের শিলংয়ের এক গলফ মাঠে পাওয়া গিয়েছিল বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে। তৎকালীন বিরোধীদলীয় মুখপাত্র হিসাবে পরিচিত সালাহউদ্দিন আহমেদের দল বিএনপি ও পরিবারের পক্ষ হতে দাবি করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫ই আগস্টের পর সুস্থ... বাকিটুকু পড়ুন

২১ টি মন্তব্য      ৩৭০ বার পঠিত     like!

ভুল রাজনীতি থেকে শিক্ষা নেয়নি কেউ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য, ২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩


সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার উত্তরে পশুর নদীর তীর ঘেঁষে যখন রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প নেয়া হলো, লোকজন খুব সমালোচনা করছিল। বিশেষ করে পরিবেশবিদরা সর্বোচ্চ চেষ্টা করছিলেন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কয়লাভিত্তিক এ প্রকল্পটি বন্ধ করার। তারা বলেছিলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাবিত অবস্থান রামসার কনভেনশনের শর্ত তথা আইন লঙ্ঘন করবে (রামসার কনভেনশন... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০১৬৫২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ