somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত কথা মুখে এসে বোবা হয়ে যায়

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় স্বামীকে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে মিডিয়া পাড়ায় বেশ হইচই। তার জাতীয় নির্বাচন করা নিয়েও কম হইচই হয়নি। জিততে না পারলেও সে বুঝতে পেরেছে রাজনীতির মাঠ এত সোজা নয়।

এর আগে পরীমণি-রাজকে নিয়েও মিডিয়া গরম ছিল। তাহসানকে ছেড়ে সৃজিতকে বিয়ে করায় মিথিলা সমাজমাধ্যমে এখনও চর্চিত। ব্যাপারগুলো সমাজে যে একটা বিরাট কুপ্রভাব ফেলছে, সে কথা বলাই বাহুল্য। লোকজন মিডিয়ার লোকজন সম্পর্কে পুরোপুরি নেতিবাচক মনোভাবাপন্ন হয়ে গেছে।

যদিও ব্যাপারগুলো একেবারে নতুন নয়। অপি করিম, আহমেদ রুবেল, সুবর্ণা মুস্তফা, জয়া আহসান; এমনকি নায়ক আলমগীরও তাদের প্রথম সংসার টেকাতে পারেননি। সমঝোতা না হলে ডিভোর্স স্বাভাবিক, কিন্তু শুধু মিডিয়া সেক্টরেই কেন এটা এত প্রকট; সে প্রশ্ন করছেন অনেকে। আর যদি সংসার না টেকেই; এটা নিয়ে এত জাল ঘোলা হবেই বা কেন? তাহলে এটাই কি সত্যি সংসার করার নারী-পুরুষ আর মনোরঞ্জনের নারী-পুরুষ আলাদা?

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম সংসার ভেঙে যাওয়াশ তার জনপ্রিয়তায় ধস নেমে এসেছিল। যদিও তার জনপ্রিয়তা এখনও কম নয়। গুলতেকিনকে ছেড়ে মেয়ের বয়সী শাওনকে বিয়ে করায় দোষের কিছু নেই, কিন্তু ব্যাপারটা কি মেনে নেওয়ার মতোও? এত ত্যাগ করে জীবনে কী পেলেন গুলতেকিন? আবার এটাও তো ঠিক হুমায়ুন যেহেতু মানিয়ে নিতে পারছেন না; অন্য গতি কী?

হালের কিং মোস্তাক-তিশা আর অপু-লায়লার কাহিনীও চর্চিত হচ্ছে ঘটা করে। মোস্তাক তো তার প্রেম কাহিনী নিয়ে বইও বের করল। লোকজন যদিও বইমেলা থেকে দুয়োধ্বনি দিয়েছে। কিন্তু এদের নিয়ে চর্চা থেমে নেই। মানুষের রুচির এমন দুর্ভিক্ষ নেমেছে যে; বাদরনাচ দেখে তৃপ্তি খুঁজছে।

বুড়োগুলো চাকচিক্যের লোভ দেখিয়ে কমবয়সী মেয়েদের বিপথগামী করছে; এটা এড়িয়ে কেউ কেউ ব্যাপারগুলো স্বাভাবিক করার প্রাণান্তকর চেষ্টা করছে। অথচ একবারও ভাবে না নিজের বোন-ভাগ্নি-মেয়েদের সাথে এমন হলে মেনে নিতে পারত? তিশার বাবার মুখটা চোখে পড়ে না? অবশ্য এ ভণ্ডশ্রেণি নিজেরা বহুবিবাহকে সমর্থন করলেও নিজের বাপ-বোনজামাইয়ের ক্ষেত্রে নিয়মটা মানতে চায় না।

বয়স্ক লায়লাকে কিশোর অপু মাঝেমধ্যে মারধর করে সমাজমাধ্যমে ভাইরাল হয়। লোকজন গোগ্রাসে গিলতে থাকে। আপাতত এসবই আমাদের প্রতিদিনের বিনোদন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×