somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরশেষের ভাবনা

৩১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এসএসসি পাস করে তখন একাদশ শ্রেণিতে উঠেছি। সেই সময়ে, এখন গাজায় যেমন ইসরাইল গণহত্যা চালাচ্ছে, তখন বসনিয়া নামে ইউরোপের ছোট একটা দেশে এরকম এক গণহত্যা চলছিল। গাজার গণহত্যার সাথে তার পার্থক্য ছিল এই, গাজার গণহত্যা দিনের পর দিন আমাদের ফোনে লাইভ সম্প্রচার হয়েছে, বসনিয়ার গণহত্যা বিটিভির সংবাদ আর খবরের কাগজে সীমাবদ্ধ ছিল।

তখন কলেজে আমাদের দেয়ালপত্রিকা প্রকাশিত হতো। আমরা ছাত্ররা কাচাঁ হাতে কবিতা, গল্প, প্রবন্ধ লিখতাম। বসনিয়ার গণহত্যা নিয়ে আমিও সেবার একটা কবিতা লিখে ফেললাম। গণহত্যা যতদিন কিশোর মনের দুঃখ হয়ে ছিল, ততদিন বেশ ছিল, কিন্তু যখন দেয়ালপত্রিকায় কবিতাটি প্রকাশিত হলো, তখন আমার মনে একটা ভ্রান্তি জন্মালো যে, খাসা একখানা কবিতা লিখে ফেলেছি। কবিতার ভাষা ও ছন্দ, সদ্ভাবসৌন্দর্য, প্রসাদগুণ বা প্রাঞ্জলতা বিষয়ে কোন ধারনা না থাকলেও, মনে হল এই কবিতা পুরস্কার না পেয়ে যায় না।

আমাদের একজন অত্যন্ত স্নেহপ্রবণ শিক্ষক সেবছর দেয়ালপত্রিকার বিচারকের দায়িত্বে ছিলেন। কবিতাটি প্রকাশিত হলে তাঁকে আমি দু-একবার জিজ্ঞাসাও করে ফেললাম, কবিতাটা কেমন হয়েছে সে বিষয়ে। দুই-তিন মাস পরে কোনো এক অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল যখন দেয়ালপত্রিকায় প্রকাশিত পুরস্কার পাওয়া লেখকদের নাম ঘোষণা করলেন, দেখা গেল আমার কবিতাটিই সেরা কবিতার পুরস্কার পেয়েছে। বুক ফুলিয়ে, সেলুট ঠুকে প্রিন্সিপালের কাছ থেকে পুরস্কার নিলাম, আর মনে মনে বললাম, যা ভেবেছিলাম তাই, আমার কবিতাটি নির্বাচিত হয়েছে।

বহুদিন পরে, শ্রদ্ধেয় সেই শিক্ষক ততদিনে প্রয়াত। একদিন সেই বহুকাল আগে কবিতা লিখে পুরস্কার পাওয়ার ঘটনাটি মনে পড়ল। পুরাতন স্মৃতি খুটিয়ে খুটিয়ে ভাবতে গিয়ে উপলব্ধি করলাম, বহুবছর আগে যেমন ভেবেছিলাম আমার কবিতাটা সবচেয়ে ভালো হয়েছে তাই পুরস্কার জিতেছি, আসলে তা নয়। আসল ঘটনা হল, আমাদের সেই শিক্ষক কোনভাবে আমার মনের ইচ্ছাটা বুঝে গিয়েছিলেন। তিনি বুঝেছিলেন, আমি মনে মনে আশা করেছি আমার কবিতাটি পুরস্কৃত হবে। কবিতাটা কেমন হয়েছে সেটা তার কাছে গুরুত্বপূর্ন ছিল না। আমার মনের প্রত্যাশাই তাঁর কাছে মুখ্য ছিল। আশাভঙ্গের কষ্ট যেন না পাই, সেই বিবেচনায় তিনি আমাকে পুরস্কারটি দিয়েছিলেন। আমার কবিতাটি হয়তো পুরস্কারের মাপকাঠিগুলো পূরণ করেছিল, কিন্তু পুরস্কারটি কবিতার প্রত্যক্ষ ফলাফল ছিল না। সেটা ছিল আমার সেই শিক্ষকের উপলব্ধির ফল, মহানুভবতার ফল, আমাকে তাঁর আশীর্বাদও হয়তোবা!

আমাদের জীবনের যা কিছু পুরস্কার, সবই কোন না কোন অদৃশ্য স্বীকৃতির মতো নয় কি? জীবনের অনেক প্রাপ্তিই আমাদের যোগ্যতার চেয়ে বেশি নয় কি?

(পরিশেষে: জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে বসনিয়ার গণহত্যার বিচার সম্পন্ন হয়েছিল। গণহত্যার অপরাধে প্রেসিডেন্ট কারাদজিচ ও সেনাপতি ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৯০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছিল।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামায়াত

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৪


আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক গভীর চিন্তার পর, আমি অবশেষে উত্তর পেয়েছি। সেই দল হলো বাংলাদেশ জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

একাধীক স্ত্রী থাকা রাসূল (সা.) ও সাহাবার (রা.) সুন্নাত হলেও এটি আল্লাহর সুন্নাত নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ২:২৫



সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×