somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামুনুলের মুক্তির খবরে কাল বৃষ্টি নেমেছিল

০৩ রা মে, ২০২৪ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত হওয়ায় তার অনুসারীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কেউ কেউ তো বলল, তার মুক্তির খবরে কাল রাতে বৃষ্টি নেমেছিল। কিন্তু পিছিয়ে যাওয়ায় আজ গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতদিন যে সবাই কেন তাপে পুড়ল সে প্রশ্নটা করছে না কেউ। এই অনুসারীরা সবাই যে হেফাজতের তা কিন্তু না, সাধারণ মানুষও আছে। যাদের হেফাজত তথা মামুনুলের প্রতি প্রাণাধিক দরদ রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন ঠেকাতে যারা আন্দোলন করেছে, তাদের একজন এই হেফাজত নেতা মামুনুল। কিন্তু মোদীর আগমন ঠেকাতে পারেনি সে। মাঝখানে পুলিশের সাথে গণ্ডগোল করে মাদ্রাসার কিছু ছেলেপেলে অকালে মরল। যেমনটা শাপলা চত্বরে হয়েছিল ২০১৩ সালে। সরকার পতন করবে বলে জমায়েত হয়েছিল বটে, কিন্তু পুলিশের ঠেঙানি খেয়ে কান ধরে শেষে বাড়িতে ফেরত গিয়েছিল। কথায় বলে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। এরা ফ্রান্সকে বয়কট করেছিল কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে আসার পর চুপ হয়ে গেছে। ভিসা পেলে আবার দৌড় লাগাতে দেরি করে না।

যাহোক, গণ্ডগোলের কয়েকদিন পর নারায়ণগঞ্জের এক রিসোর্টে ঝর্ণা নামের এক নারীর সঙ্গে ধরা হয়েছিল মামুনুলকে। মামুনুল তার স্ত্রীর সঙ্গে ফোনে বলেছিল এ তার বন্ধুর বউ। আবার এই মামুনুলই পরদিন মানবিক বিয়ের গল্প ফাঁদে। যদি বিয়ে করেই থাকে, তাহলে প্রথম স্ত্রীকে কেন বলল ঝর্ণা বন্ধুর স্ত্রী? যদি তাই হয়, সে কি বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে এনেছিল? এ কোন মানবিকতা? গণ্ডগোলে কয়েকজন ছাত্র মরল, এ অবস্থায় অন্য নারী নিয়ে রিসোর্টে যাওয়া কতটুকু মানবিক? আর যদি বউই হয়, ওই সময়ে বউ নিয়ে রিসোর্টে যাওয়া লাগে?

এই মামুনুলদের মাদ্রাসায় শিশু বলাৎকার নিয়ে কিছু বলতে দেখা যায় না। তারেক মনোয়ার যে এত মিথ্যাচার করল, ইংলিশ লিগের খেলোয়াড় ছিল, অক্সফোর্ডের শিক্ষক ছিল- কত কথা। মুফতি ইব্রাহিম যে করোনার সাথে সাক্ষাৎকারের কথা বলেছিল তাও কাউকে কিছু বলতে দেখা যায়নি। কেন লোকজন এদের মিথ্যাচার সাপোর্ট দিয়ে যায়?

আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা তাও আকাম-কুকাম করলে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এই ভণ্ডদের বিরুদ্ধে কেন কিছু বলা হয় না? এত মিথ্যাচার, এত ভণ্ডামি করেও এরা ধর্মের ইজারাদার হয় কী করে?

ভারতে রামরহিম নামে এক ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠেছিল। এর অনুসারীরা একে রক্ষা করতে পুলিশের ওপর হামলা করেছিল। ভাবা যায় ধর্ম এদের মগজকে কোন অবস্থায় নিয়ে গিয়েছে!

বাটপার তো বাটপারই। ধর্মের মোড়কে করলে তো তা আরও বড় বাটপারি। কেন উপমহাদেশের লোকজন এসব বাটপারদের সমর্থন করে যায়? এদের সমর্থন করে কি ধর্মের দুই পয়সার উপকার হয় নাকি ক্ষতি হয়- এই সহজ হিসাবটা কি এদের অনুসারীরা বুঝতে পারে না?
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৪ রাত ৯:৫৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×