somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামে ভুল থাকলে মেজাজ ঠিক থাকে?

২৮ শে মে, ২০২৪ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেইলি রোডে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিলেন; পোস্টের শিরোনামঃ চুরান্ত অব্যবস্থাপনার কারনে সৃষ্ট অগ্নিকান্ডকে দূর্ঘটনা বলা যায় না। ভালোভাবে দেখুন চারটা বানান ভুল। যিনি পোস্ট দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। এটা জানার পর কেমন লাগছে? আমি মন্তব্য করলাম, চূড়ান্ত, কারণ, অগ্নিকাণ্ড, দুর্ঘটনা। টাইটেলেই চারটা বানান ভুল। দেশের মতোই করুণ অবস্থা। মন্তব্যের উত্তর পাইনি।

সম্প্রতি একজন একটা পোস্ট করেছেন, যার শিরোনামঃ বিয়ে থেতে ভাল্লাগে। থেতে হবে নাকি খেতে হবে? টাইপিং মিস্টেক হতেই পারে, কিন্তু একাধিকবার বলার পরও কেউ যদি সংশোধন না করে কেমন লাগবে আপনার? তার ওপর যদি রিপ্লাইও না আসে, মেজাজ কি ঠিক রাখা যায়?

ব্লগে অনেক পোস্ট আসে। ভেতরে একাধিক বানান ভুল থাকলে তাও মানা যায়, কিন্তু শিরোনামেও ভুল থাকলে মানা যায়? ব্লগ তো আর ফেসবুক না যে যা খুশি পোস্ট করে দিলাম। আপনি একটা পোস্ট করার আগে নিজের লেখাটা পড়ে নেবেন না? নাকি পোস্ট প্রসব করলেই আপনার দায়িত্ব শেষ? বানান ঠিক করবেন না, আবার রিপ্লাইও দেবেন না?

অনেক রথি-মহারথির পোস্টও নির্বাচিত পাতায় যায়, অথচ বানান ভুল থাকে অনেক। বাক্যও ঠিক থাকে না। ব্লগ কর্তৃপক্ষের কি এসব চোখে পড়ে না? তারা কি নিদেনপক্ষে একটা সতর্কতাও জারি করতে পারে না? স্কুলে গণহারে ছাত্র ভর্তি করানোর আগে একটু মান যেমন বাছাই করা উচিত, পোস্টও একটু ছেঁকে নেওয়া উচিত। আর যদি সব পোস্ট অ্যাপ্রুভ করাই হয়, ভুলগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া ভালো হয় না?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৪ রাত ১২:০৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×