somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা সংখ্যাগরিষ্ঠতা-সংখ্যালঘিষ্ঠতা ভেদে ভিন্ন হয়

০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাজী নজরুল ইসলামের একটা গান আছে দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার! গানটায় দুটো লাইন এমনঃ ''হিন্দু না ওরা মুসলিম?" ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র!

লাইন দুটো পড়ে কাজী নজরুল ইসলামের সমকালীন বাস্তবতা চিন্তা করি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে তিনি কেন এমন অসাম্প্রদায়িক চেতনার ভাবনা লালন করতেন? পরবর্তীকালে গঠিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান; তৎপরবর্তীকালে গঠিত বাংলাদেশে জন্ম নিলে তিনি কি এমন ভাবনা লালন করতেন? তার দরকার পড়ত?

ব্যক্তি হিসেবে কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক তো বটেই স্বচ্ছ চিন্তাধারার ছিলেন; সে কথা প্রশ্নাতীত। তার মতো মহৎ চিন্তার মানুষ এখনও আছে বলে উপমহাদেশ এখনও বিষবাষ্পে ছেয়ে যায়নি।

উপমহাদেশের তিনটা দেশ- ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। তিন দেশের জনগণের আচার-আচরণ দেখে কি মনে হয় না এসব দেশের সংখ্যালঘুরা অসাম্প্রদায়িক আর সংখ্যাগুরুরা সাম্প্রদায়িক? যদিও যে যার ধর্মের দিকে সমর্থন দেবে, খারাপ দিক এড়িয়ে ভালো দিক তুলে ধরবে। আর অন্যদের দোষ ধরবে। বাস্তবতা আসলে কী?

হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে তুচ্ছ কারণে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়া যায়। একইভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান-বাংলাদেশে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়া যায়। এ নিয়ে প্রশ্ন তুললে বলা যায় পাকিস্তান-বাংলাদেশের চেয়ে ভারতের মুসলিমরা ভালো আছে, ভারতের চেয়ে বাংলাদেশে হিন্দুরা ভালো আছে। এ প্রশ্ন কেন তোলা যায়? কারণ ওই একটাই। সংখ্যাগরিষ্ঠতা।

যারা কাজী নজরুল ইসলামের মতো সাম্যের গান গেয়ে থাকেন, তারা বেশ বিপদেই পড়েন। কেউ পাশে থাকে না। যেমনটা হয় রাজনীতির ক্ষেত্রে। আপনি আওয়ামী লীগ বা বিএনপি করেন, বিপদে পড়লে দলীয় লোকজনকে পাশে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি কোনো দলই না করেন, তাহলে কাউকে পাশে পাবেন না।

কয়েকদিন আগে দৈনিক প্রথম আলো'র আনিসুল হককে বিএনপিপন্থি বুদ্ধিজীবী আসিফ নজরুল প্রশ্ন করেছিলেন, আপনি অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত হয়ে যান না? আনিসুল হক বিনয় করে বলেছিলেন, আপনার লেখাও তো অনেক বিক্রি হয়। আসিফ নজরুল বলেন, আমার লেখা এবারই বেশি বিক্রি হচ্ছে। আপনার তো সবসময় হয়।

আনিসুল হকের বই একটা-দুটোর বেশি পড়া হয়নি। উনার ফেসবুক রিচও কমে গেছে। একজন এ নিয়ে পোস্ট দেওয়ায় আমি বলেছিলাম আওয়ামী লীগের সমালোচনা করে পোস্ট দিতে, পাশাপাশি দেশের সমালোচনা করে কিছু লিখতে। তাতে হয়তো কাজ হতে পারে। যদিও হিতে বিপরীত হতে পারে, তবে জোরেশোরে আলোচনায় আসবেন সে বিষয়ে সন্দেহ নেই। এছাড়া উনার রিচ বাড়ানোর আর সুযোগ নেই। একটা পক্ষে যেতেই হবে। আওয়ামী লীগ-বিএনপিপন্থি সবাই উনাকে নিয়ে ট্রল করে।

আসিফ নজরুল, পিনাকী ভট্টাচার্যরা যেহেতু একটা পক্ষে আছেন, ওই পক্ষের লোকজন তাদের সমর্থন দেবে। আনিসুল হকদের পাশে কেউ থাকবে না।

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×